বিষয়বস্তুতে চলুন

বেরত্রঁদ ত্রাওরে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেরত্রঁদ ত্রাওরে
২০১৬ সালে আয়াক্সের হয়ে বেরত্রঁদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বেরত্রঁদ ইসিদোরে ত্রাওরে[]
জন্ম (1995-09-06) ৬ সেপ্টেম্বর ১৯৯৫ (বয়স ৩০)
জন্ম স্থান বোবো দিউলাসো, বুর্কিনা ফাসো[]
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
অ্যাস্টন ভিলা
জার্সি নম্বর ১৫
যুব পর্যায়
২০০৯–২০১০ ওসের
২০১৩–২০১৪ চেলসি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৭ চেলসি ১০ (২)
২০১৪–২০১৫ভিতেসে (ধার) ৪২ (১৬)
২০১৬–২০১৭আয়াক্স (ধার) ২৪ (৯)
২০১৭–২০২০ লিওঁ ৮৭ (২১)
২০২০– অ্যাস্টন ভিলা ৪২ (৭)
জাতীয় দল
২০০৯–২০১১ বুর্কিনা ফাসো অনূর্ধ্ব-১৭ (৪)
২০১১– বুর্কিনা ফাসো ৬২ (১২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:২২, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:২২, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

বেরত্রঁদ ইসিদোরে ত্রাওরে (ফরাসি: Bertrand Traoré; জন্ম: ৬ সেপ্টেম্বর ১৯৯৫; বেরত্রঁদ ত্রাওরে নামে সুপরিচিত) হলেন একজন বুর্কিনাবি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব অ্যাস্টন ভিলা এবং বুর্কিনা ফাসো জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৯–১০ মৌসুমে, ফরাসি ফুটবল ক্লাব ওসেরের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে বেরত্রঁদ ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে চেলসির যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৪–১৫ মৌসুমে, ইংরেজ ক্লাব চেলসির মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; চেলসির হয়ে তিন মৌসুমে ১০ ম্যাচে ২টি গোল করার পর ২০১৭–১৮ মৌসুমে তিনি প্রায় ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব লিওঁয়ে যোগদান করেছেন। এর পূর্বে, তিনি ভিতেসে এবং আয়াক্সের হয়ে ধারে খেলেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি প্রায় ১৮.৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিওঁ হতে ইংরেজ ক্লাব অ্যাস্টন ভিলায় যোগদান করেছেন।

২০০৯ সালে, বেরত্রঁদ বুর্কিনা ফাসো অনূর্ধ্ব-১৭ দলের হয়ে বুর্কিনা ফাসোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত বুর্কিনা ফাসোর বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে বুর্কিনা ফাসোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বুর্কিনা ফাসোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬২ ম্যাচে ১২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

বেরত্রঁদ ইসিদোরে ত্রাওরে ১৯৯৫ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে বুর্কিনা ফাসোর বোবো দিউলাসোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

বেরত্রঁদ বুর্কিনা ফাসো অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার মাধ্যমে বুর্কিনা ফাসোর প্রতিনিধিত্ব করেছেন।

২০১১ সালের ৯ই ফেব্রুয়ারি তারিখে, ১৫ বছর, ৫ মাস ও ৩ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী বেরত্রঁদ কাবু ভের্দির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি কাবু ভের্দি ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] বুর্কিনা ফাসোর হয়ে অভিষেকের বছরে বেরত্রঁদ সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

বেরত্রঁদ ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত বুর্কিনা ফাসো দলে স্থান পেয়েছেন।[][][][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
বুর্কিনা ফাসো২০১১
২০১২
২০১৩
২০১৪
২০১৫১০
২০১৬
২০১৭১৩
২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২
সর্বমোট৬২১২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "2020/21 Premier League squads confirmed"। Premier League। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২০
  2. "Bertrand Isodore Traoré, milieu offensif Etalons Cadets: La nouvelle perle du foot burkinabè" (ফরাসি ভাষায়)। MaliWeb। ৪ ফেব্রুয়ারি ২০১১। ২০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১১
  3. Strack-Zimmermann, Benjamin (৯ ফেব্রুয়ারি ২০১১)। "Burkina Faso vs. Cape Verde"National Football Teams। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২২
  4. "29 players in Burkina Faso provisional TotalEnergies AFCON squad" [টোটালএনার্জিস এএফসিওএনে বুর্কিনা ফাসোর প্রাথমিক দলে ২৯ খেলোয়াড়]CAFOnline.com (ইংরেজি ভাষায়)। আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ২৪ ডিসেম্বর ২০২১। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২
  5. "Africa Cup of Nations 2021 squads" [২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের দল]BBC Sport (ইংরেজি ভাষায়)। বিবিসি। ৪ জানুয়ারি ২০২২। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ {{সংবাদ উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 7 জানুয়ারি 2022 প্রস্তাবিত (সাহায্য)
  6. "Burkina Faso - Squad Africa Cup 2022 Kamerun" [বুর্কিনা ফাসো - আফ্রিকা কাপ ২০২২ ক্যামেরুন দল]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ৩ জানুয়ারি ২০২২। ৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২
  7. ওলুদারে, শিনা (৪ জানুয়ারি ২০২২)। "Afcon 2021 squads: Nigeria, Ghana, Cameroon & every official tournament squad list" [এএফসিওএন ২০২১ দল: নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন এবং অন্যান্য দেশের চূড়ান্ত দলের তালিকা]Goal.com (ইংরেজি ভাষায়)। গোল। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]