বসুরহাট
| বসুরহাট | |
|---|---|
| শহর | |
| বাংলাদেশে বসুরহাট শহরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫২′২৭″ উত্তর ৯১°১৬′১৪″ পূর্ব / ২২.৮৭৪২° উত্তর ৯১.২৭০৬° পূর্ব | |
| দেশ | |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | নোয়াখালী জেলা |
| উপজেলা | কোম্পানীগঞ্জ উপজেলা |
| পৌর শহর | ১৯৯০ |
| সরকার | |
| • ধরন | পৌরসভা |
| • শাসক | বসুরহাট পৌরসভা |
| • পৌরমেয়র | আবদুল কাদের মির্জা |
| আয়তন | |
| • মোট | ৬.৮৫ বর্গকিমি (২.৬৪ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২৯,৮৭৭ |
| • জনঘনত্ব | ৪,৪০০/বর্গকিমি (১১,০০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
বসুরহাট বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত নোয়াখালী জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি কোম্পানীগঞ্জ উপজেলার সদর। শহরটি কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তম শহর।
জনসংখ্যা
[সম্পাদনা]বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী বসুরহাট শহরের মোট জনসংখ্যা ২৯,৮৭৭ জন যার মধ্যে ১৪,৮০০ জন পুরুষ এবং ১৫,০৭৭ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৮। শহরে মোট হোল্ডিং সংখ্যা রয়েছে ৫,৫১২টি।[১]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৫২′২৭″ উত্তর ৯১°১৬′১৪″ পূর্ব / ২২.৮৭৪২° উত্তর ৯১.২৭০৬° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১১.৪ মিটার।[২]
প্রশাসন
[সম্পাদনা]১৯৯০ সালে বসুরহাট শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে বসুরহাট পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ১১টি মহল্লায় বিভক্ত । ৬.৮৫ বর্গ কি.মি. আয়তনের বসুরহাট শহর এলাকাটি বসুরহাট পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৩]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]বসুরহাট শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৬২.৫ ভাগ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ৫: Urban Area Rport, ২০১১। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ১৯৭। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।
- ↑ "latitude, longitude and elevation of Bashurhat, Bangladesh"। getamap.net। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।
- ↑ "এক নজরে রামগতি পৌরসভা"। ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।