বিষয়বস্তুতে চলুন

ফিতনাত আল-ওয়াহাবিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়াহাবি দুর্দশা
লেখকআহমদ জাইনি দাহলান
প্রকাশনার স্থানআরব উপদ্বীপ
ভাষাআরবি
প্রকাশকIşık Kitabevi, Hakikat Kitabevi

ফিতনাত আল-ওয়াহাবিয়া ( আরবি: فتنة الوهابية 'ওহাবী ফিতনা') হল অটোমান সাম্রাজ্যের শেষ বছরগুলোতে মক্কার শাফিঈয়ের গ্র‍্যান্ড মুফতি আহমদ জাইনি দাহলান (১৮১৬/১৭-১৮৮৬) রচিত একটি পুস্তিকা। [১] দাহলান এই বইটি ওহাবী মতাদর্শের বিরুদ্ধে লিখেছিলেন এবং তিনি তীব্রভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং তাদেরকে (ওহাবিদের) একটি মন্দ দল বলে অভিহিত করেছিলেন। তিনি মুসলিমদের কাফের ও মুশরিক হিসাবে ঘোষণা করার জন্য ওহাবীদের সমালোচনা করেছিলেন। তিনি ওহাবীদেরকে তাদের মুসলিম বিরোধীদের হত্যার জন্য উগ্রপন্থী হিসেবেও অভিযুক্ত করেছিলেন। [২]

বইটিতে নজদ ও হেজাজে ওহাবীবাদের তাত্ত্বিক নীতি ও মুসলমানদের উপর ওহাবীদের নির্যাতনের ইতিহাস বর্ণনা করা হয়েছে; এতে দাহলান ওহাবিদের চরম ও সন্ত্রাসী কর্ম এবং অপরাধের পাশাপাশি তাদের আকীদাতে (ইসলামী মতাদর্শ) উগ্রবাদী বিশ্বাস ও পথভ্রষ্টতা ছাড়াও যা কিছু দেখেছিলেন এবং প্রত্যক্ষ করেছিলেন তার কিছু প্রকাশ ও খণ্ডন। [৩]

যে সময় ওয়াহাবিবাদ দ্রুত ছড়িয়ে পড়েছিল। তিনি লিখেছেন:[৪][৫]

১৮০২ সালে, খ্রিস্টান যুগে ওহাবীরা বড় সেনাবাহিনী নিয়ে আল-তায়েফ অঞ্চলে যাত্রা করেছিল। একই বছরের জিলহজ্বে তারা মুসলমানদের দখলকৃত অঞ্চলটি অবরোধ করে, তাদের পরাজিত করে এবং পুরুষ, মহিলা এবং শিশু সহ সমস্ত লোককে হত্যা করে। তারা ধনসম্পদ লাভের জন্য মুসলমানদের সম্পত্তি দখল করেছিল এবং কয়েক জন লোক তাদের বর্বরতা থেকে রক্ষা পেয়েছিল। এমনকি তারা হযরত মুহাম্মদ (দ.) - এর কবর থেকে উপহার চুরি করেছিল, সেখানে থাকা সমস্ত সোনার জিনিসপত্র নিয়ে গিয়েছিল এবং এ জাতীয় অনেক গর্হিত কাজে লিপ্ত হয়েছিল। এরপর তারা মক্কা অবরোধ করে এবং এটিকে চারদিক থেকে ঘেরাও করে। তারা শহরের রাস্তা অবরোধ করে এবং সরবরাহ পৌঁছাতে বাধা দেয়। এটি মক্কার লোকদের জন্য খুব কষ্টের কারণ হয়েছিল, কারণ সরবরাহগুলি ক্রয়যোগ্য ছিল না এবং সম্পূর্ণরূপে অনুপলব্ধ ছিল। পরিস্থিতি এমন ছিল যে কয়েক মাস ধরে মানুষ কুকুর খাওয়া শুরু করেছিল।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Gibril Fouad Haddad (২০১৫)। The Biographies of the Elite Lives of the Scholars, Imams & Hadith Masters। Zulfiqar Ayub। পৃ. ৩১৯।
  2. ↑ Islamic Theology, Philosophy and Law: Debating Ibn Taymiyya and Ibn Qayyim al-Jawziyya। Walter de Gruyter। ২০১৩। পৃ. ২১৬। আইএসবিএন ৯৭৮৩১১০২৮৫৪০৬।
  3. ↑ Khalilullah Sharifi (২০১৩)। The Real Reality of Afghanistan And...। Xlibris Corporation। পৃ. ৭২। আইএসবিএন ৯৭৮১৪৮৩৬৫০৬৬১।
  4. ↑ Countering Suicide Terrorism: An International Conference। International Institute for Counter-Terrorism (ICT)। ২০০১। পৃ. ৭২। আইএসবিএন ৯৭৮৯৬৫৯০৩৬৫১৬।
  5. ↑ Lowell Gallin (২০১০)। Cracking the Qur'an Code: God's Land, Torah and People Covenants with Israel in the Qur'an and Islamic Tradition। Root and Branch Association, Ltd.। পৃ. ৮৪। আইএসবিএন ৯৭৮০৯৬৩০৯১৭৩৪।

 

বহিঃসংযোগ

[সম্পাদনা]