বিষয়বস্তুতে চলুন

ফারগানা প্রদেশ

ফারগানা প্রদেশ
Farg‘ona viloyati
প্রদেশ
উজবেকিস্তানে ফারগানার অবস্থান
উজবেকিস্তানে ফারগানার অবস্থান
স্থানাঙ্ক: ৪০°৩৪′ উত্তর ৭১°৪৪′ পূর্ব / ৪০.৫৬৭° উত্তর ৭১.৭৩৩° পূর্ব / 40.567; 71.733
রাষ্ট্রউজবেকিস্তান
রাজধানীফারগানা
সরকার
  হোকিমশাহরাত গানিয়েভ
আয়তন
  মোট৭,০০৫ বর্গকিমি (২,৭০৫ বর্গমাইল)
জনসংখ্যা (2017)
  মোট৩৬,৫৪,৮০০
  জনঘনত্ব৫২০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলপূর্ব (ইউটিসি+৫)
  গ্রীষ্মকালীন (দিসস)পালিত নয় (ইউটিসি+৫)
আইএসও ৩১৬৬ কোডUZ-FA
জেলা১৫
শহর
টাউনশিপ১০
গ্রাম১৬৪
ওয়েবসাইটwww.ferghana.uz

ফারগানা প্রদেশ (উজবেক: Farg‘ona viloyati, রুশ: Ферганская область) উজবেকিস্তানের ফারগানা উপত্যকার দক্ষিণাংশে অবস্থিত দেশটির একটি প্রদেশ। প্রদেশটির সাথে নামানগানআন্দিজান প্রদেশ এবং কিরগিজস্তানতাজিকিস্তানের সীমানা রয়েছে। প্রদেশের আয়তন ৬,৮০০ বর্গকিমি এবং জনসংখ্যা প্রায় ২৫,৯৭,০০০। জনসংখ্যার প্রায় ৭১% শহরের বাইরে বসবাস করে।

ফারগানা প্রদেশ মোট ১৫টি প্রশাসনিক জেলায় বিভক্ত। প্রদেশের রাজধানী ফারগানা শহর।[]

ফারগানার জেলাসমূহ
জেলারাজধানী
আলতিয়ারিক জেলাআলতিয়ারিক
বাগদাদ জেলাবাগদাদ
বেশারিক জেলাবেশারিক
বুভাইদা জেলাইবরাত
দানগারা জেলাদানগারা
ফারগানা জেলাভাদিল
ফুরকাত জেলানাভবাখর
কোশতেপা জেলালানগার
কুভা জেলাকুভা
১০রিশতন জেলারিশতন
১১শোখ জেলারাভান
১২তাশলাক জেলাতাশলাক
১৩উচকুপরিক জেলাউচকুপরিক
১৪উজবেকিস্তান জেলাইয়ায়পান
১৫ইয়ুজয়োভন জেলাইয়ুজয়োভন

ফারগানা প্রদেশ মহাদেশীয় জলবায়ুর অন্তর্গত। শীত ও গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য অধিক।

প্রদেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষি। পশুপালন থেকে মাংশ ও দুধ উৎপাদন হয়।

প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, চিনামাটি ও নির্মাণ উপকরণ।

শিল্পখাত তেল পরিশোধন, সার ও রাসায়নিক উৎপাদন, টেক্সটাইল ও রেশম বুনন, হালকা শিল্প, পোশাক ও সিরামিক নির্ভর। এছাড়াও এই অঞ্চলে ঐতিহ্যবাহী উজবেক হস্তশিল্প (যেমন মৃৎশিল্প) উৎপাদনের কেন্দ্র।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Fergana, Uzbekistan - Guide and Tours in Fergana"www.advantour.com