আন্দিজান প্রদেশ
| আন্দিজান প্রদেশ Andijon viloyati | |
|---|---|
| প্রদেশ | |
উজবেকিস্তানে আন্দিজানের অবস্থান | |
| স্থানাঙ্ক: ৪০°৪৫′ উত্তর ৭২°১০′ পূর্ব / ৪০.৭৫০° উত্তর ৭২.১৬৭° পূর্ব | |
| রাষ্ট্র | |
| রাজধানী | আন্দিজান |
| সরকার | |
| • হোকিম | শাহরাতবেক আবদুর রাহমনোভ |
| আয়তন | |
| • মোট | ৪,৩০৩ বর্গকিমি (১,৬৬১ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১৭) | |
| • মোট | ২৯,৬২,৫০০ |
| • জনঘনত্ব | ৬৯০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | পূর্ব (ইউটিসি+৫) |
| • গ্রীষ্মকালীন (দিসস) | পালিত নয় (ইউটিসি+৫) |
| আইএসও ৩১৬৬ কোড | UZ-AN |
| জেলা | ১৪ |
| শহর | ১১ |
| টাউনশিপ | ০ |
| গ্রাম | ৯৫ |
| ওয়েবসাইট | www |
আন্দিজান প্রদেশ (উজবেক: Andijon viloyati/Андижон вилояти, ئەندىجان ۋىلايەتى) উজবেকিস্তানের একটি প্রদেশ। এটি ফারগানা উপত্যকার পূর্ব অংশে অবস্থিত। প্রদেশের সাথে কিরগিজস্তান, ফারগানা প্রদেশ ও নামানগান প্রদেশের সীমানা রয়েছে। প্রদেশের আয়তন ৪,২০০ বর্গকিমি এবং জনসংখ্যা প্রায় ৩,০১১,৭০০।[১] এ কারণে এটি উজবেকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ প্রদেশ।
ফার্সি শব্দ আন্দাকান থেকে আন্দিজান শব্দের উদ্ভব হয়েছে। [২] এছাড়া ঐতিহ্যবাহী মতানুযায়ী নামটি প্রাচীন গান্ধি তুর্কদের সাথে সম্পর্কিত।[৩]
আন্দিজান প্রদেশ ১৪টি জেলায় বিভক্ত। প্রদেশের রাজধানী শহর আন্দিজান। প্রদেশটি মহাদেশীয় জলবায়ুর অন্তর্গত। শীত ও গ্রীষ্মকালে তাপমাত্রার ফারাক ব্যাপক।
প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, ওজোকেরাইট ও চুনাপাথর। এখানকার তরমুজ বিখ্যাত। এছাড়া মূল কৃষিপণ্যের মধ্যে রয়েছে তুলা, খাদ্যশস্য, আঙ্গুর, গবাদিপশু পালন ও সবজি চাষ।
শিল্পের মধ্যে রয়েছে ধাতু প্রক্রিয়াজাতকরণ, রাসায়নিক শিল্প, হালকা শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ। উজবেক-কোরিয়ান যৌথ উদ্যোগ উজদাইও কর্তৃক মধ্য এশিয়ার প্রথম অটোমোবাইল এসেম্বলি প্ল্যান্ট আন্দিজান প্রদেশের আসাকায় চালু হয়েছে। এখানে নেক্সিয়া ও টিকো গাড়ি ও দামাস মিনিবাস প্রস্তুত করা হয়।
প্রশাসনিক বিভাগ
[সম্পাদনা]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The State Committee of the Republic of Uzbekistan on Statistics"। ১৫ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১২।
- ↑ "Dehkhoda Dictionary"। ৩ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ Географические названия мира: Топонимический словарь. — М: АСТ. Поспелов Е.М. 2001.