বিষয়বস্তুতে চলুন

ফাতিমা আজিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাতিমা আজিজ
فاطمه عزیز
২০১৬ সালে ফাতিমা আজিজ
কাজের মেয়াদ
২০০৫  ১২ মার্চ, ২০২১
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৭৩[]
কুন্দুজ, আফগানিস্তান
মৃত্যু (বয়স ৪৭)
সুইজারল্যান্ড
রাজনৈতিক দলস্বতন্ত্র
সন্তান
প্রাক্তন শিক্ষার্থীকাবুল মেডিকেল বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ, চিকিৎসক

ফাতিমা আজিজ (দারি: فاطمه عزیز ; পশতু: فاطمهٔ عزيز‎ ; ১৯৭৩ - ২০ মার্চ ২০২১) ছিলেন একজন আফগান চিকিৎসক এবং রাজনীতিবিদ। ২০০৫ সালে কয়েক দশকের পর অনুষ্ঠিত হওয়া আফগানিস্তানের প্রথম সংসদ নির্বাচনে কুন্দুজ প্রদেশের প্রতিনিধি হিসাবে তিনি সংসদের নিম্নকক্ষে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০১০ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি আরো দুইবার নির্বাচিত হয়েছিলেন।[] ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২১ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ফাতিমা আজিজের প্রথম ভাষা ছিল দারি এবং তিনি পশতু, ইংরেজিউর্দুও বলতে পারতেন।[] তিনি একজন প্রকৌশলীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তার দুটি কন্যা ও দুটি পুত্র রয়েছে। তার ভাই কুন্দুজের অর্থনীতি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ছিলেন।[] ২০২০ সালে তিনি কোভিড-১৯ পরীক্ষায় তিনি সংক্রমিত বলে বলে ফলাফল এসেছিল এবং অক্সিজেন টিউব সহ বিছানায় শোয়া আবস্থায় তিনি একটি অনলাইন ভিডিও পোস্ট করেছিলেন।[] ২০২১ সালের ১২ মার্চ সুইজারল্যান্ডের একটি হাসপাতালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Fatima Aziz 'member of parliament' dies of cancer at 47"Khaama Press। ১২ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১
  2. 1 2 "Database"Afghan Bios। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯
  3. "Wolesia Jirga (House of People): Fatima Aziz's biography"National Assembly of the Islamic Republic of Afghanistan। ২ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২১
  4. Akhgar, Tameem (২ জুলাই ২০২০)। "Long-Shut Factory Helps COVID-Struck Afghans Breathe Free"The Diplomat। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১