ফরিদা সিদ্দিকি
ফরিদা সিদ্দিকি | |
|---|---|
فریدہ صدیقی | |
| পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | আনু. ১৯৭৩ মিরাট, ভারত |
| মৃত্যু | আগস্ট, ২০১৩ করাচি, পাকিস্তান |
| জাতীয়তা | পাকিস্তানি |
| সন্তান | ৩ |
| শিক্ষা | করাচি বিশ্ববিদ্যালয় (স্নাতকোত্তর) |
ড. ফরিদা আহমেদ সিদ্দিকি (আনু. ১৯৭৩ - আগস্ট ২০১৩) ছিলেন একজন পাকিস্তানি ধর্মীয় পণ্ডিত। তিনি পাকিস্তানের জাতীয় সংসদ সদস্যও ছিলেন।[১]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]ফরিদা সিদ্দিকি ভারতের মিরাট শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৫৮ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। পাকিস্তানি ইসলামি পণ্ডিত, অতীন্দ্রিয়বাদী, পুর্নজাগরণবাদী ও রাজনীতিবিদ মাওলানা শাহ আহমদ নুরানি ছিলেন তাঁর বড় ভাই।[২]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি উইমেন ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আঞ্জুমান-ই-তাবলিগ-ই-ইসলাম এবং ইসলামিক কল্যাণে মিশনের সদস্য ছিলেন।[১] তিনি বেশ কয়েকটি ধর্মীয় গ্রন্থও রচনা করেছিলেন।[২][৩] তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য এবং মৃত্যুর পূর্বে তিনি ইসলামী আদর্শ পরিষদের একমাত্র কার্যরত নারী ছিলেন।[১]
মৃত্যু
[সম্পাদনা]২০১৩ সালের আগস্টে দীর্ঘ অসুস্থতার পরে তিনি করাচির একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছিলেন।[১] তিনি দুইটি ছেলে ও একটি মেয়ে রেখে গিয়েছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "The Council in question | Special Report | thenews.com.pk"। www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০।
- 1 2 Newspaper, From the (৮ আগস্ট ২০১৩)। "Noorani's sister dies"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "Sister of Maulana Noorani dies – Business Recorder" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০।