ফরিদা আখতার (অর্থনীতিবিদ)
অবয়ব
ফরিদা আখতার | |
|---|---|
| মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ৯ আগস্ট ২০২৪[১] – ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| পূর্বসূরী | আব্দুর রহমান (মন্ত্রী) |
| উত্তরসূরী | আমিন উর রশিদ ইয়াছিন (মন্ত্রী) |
| অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ৮ আগস্ট ২০২৪ – ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯৫৩ সাল[২] চট্টগ্রাম, পূর্ববঙ্গ, পাকিস্তান অধিরাজ্য[২] (বর্তমানে চট্টগ্রাম, বাংলাদেশ) |
| নাগরিকত্ব | বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| দাম্পত্য সঙ্গী | ফরহাদ মজহার[৩] |
| প্রাক্তন শিক্ষার্থী | অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়[৩] |
| পেশা | অর্থনীতিবীদ |
ফরিদা আখতার হলেন বাংলাদেশের লেখক, গবেষক, আন্দোলনকর্মী ও অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা।[৪][৫]
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]ফরিদা আখতারের জন্ম ১৯৫৩ সালে তৎকালীন পূর্ববঙ্গের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হারলা গ্রামে।[৬] তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারের সাথে দাম্পত্য বন্ধনে আবদ্ধ।[৭]
কর্মজীবন
[সম্পাদনা]ফরিদা আখতার উবিনীগ সংস্থার নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত। এছাড়া জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের কুফল ও নারী স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে লেখালেখি করে থাকেন।
তিনি ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অন্তর্বর্তী সরকারের দফতর বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়?"। সময় টিভি। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪।
- 1 2 প্রতিবেদক, নিজস্ব (১০ আগস্ট ২০২৪)। "ফরিদা আখতার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
- 1 2 "অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন যারা"। বিবিসি নিউজ বাংলা। ৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (৮ আগস্ট ২০২৪)। "অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪।
- ↑ "ফরিদা আখতার"। The Business Standard (ইংরেজি ভাষায়)। The Business Standard। ১৪ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪।
- ↑ "গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি হলেন আসিফ নজরুল ও ফরিদা আখতার"। NTV Online (ইংরেজি ভাষায়)। ৫ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪।
- ↑ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন যারা, বিবিসি নিউজ বাংলা, ৮ আগষ্ট ২০২৪
- ↑ প্রতিবেদক, বিশেষ (৯ আগস্ট ২০২৪)। "অন্তর্বর্তী সরকারে কে কোন দপ্তর পেলেন"। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪।