প্রথম রাজরাজ
| প্রথম রাজরাজ | |
|---|---|
| রাজকেশরী মুম্মুটি চোলন[১] | |
![]() রাজরাজ চোল | |
| রাজত্ব | আনু. 985 – আনু. 1014 |
| পূর্বসূরি | উত্তম চোল (অপর নাম: মাদুরান্তক) |
| উত্তরসূরি | প্রথম রাজেন্দ্র চোল |
| জন্ম | অরুমোলি বর্মণ আনু. ৯৪৭ |
| মৃত্যু | ১০১৪ (বয়স ৬৬–৬৭) |
| বংশধর |
|
| রাজবংশ | চোল রাজবংশ |
| পিতা | সুন্দর চোল |
| মাতা | বনবনমহাদেবী |
| ধর্ম | হিন্দুধর্ম |
প্রথম রাজরাজ, জন্মগত নামে অরুমোলি বর্মণ,[১][২][৩] (বহু ক্ষেত্রে মহামতি রাজরাজ নামে পরিচিত) ছিলেন একজন চোল সম্রাট (রাজত্বকাল: আনু. ৯৮৫-১০১৪) এবং তাঁর সময়কালে দক্ষিণ ভারতের সর্বাপেক্ষা শক্তিশালী রাজা। তাঁকে প্রধানত স্মরণ করা হয় চোল ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা এবং দক্ষিণ ভারত ও ভারত মহাসাগরে চোলদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য।[৪][৫]
প্রথম রাজরাজের সুপ্রসারিত সাম্রাজ্যের মধ্যে পাণ্ড্য দেশ (দক্ষিণ তামিলনাড়ু), চের দেশ (মধ্য কেরল ও পশ্চিম তামিলনাড়ু) ও উত্তর শ্রীলঙ্কা অন্তর্ভুক্ত হয়েছিল। তিনি লক্ষদ্বীপ ও মলদ্বীপও জয় করেছিলেন। পশ্চিম গঙ্গ (দক্ষিণ কর্ণাটক ও চালুক্যদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে তিনি চোল প্রভাব উত্তরে তুঙ্গভদ্রা নদী পর্যন্ত স্থাপন করেছিলেন। পূর্ব উপকূলে তিনি বেঙ্গির (উপকূলীয় অন্ধ্র) অধিকার নিয়ে চালুক্যদের সঙ্গে যুদ্ধ করেন।[৬][৭][৮][৯]
প্রথম রাজরাজ ছিলেন যোগ্য প্রশাসক। তিনি চোল রাজধানী তঞ্জাবুরে বৃহদীশ্বর মন্দির নির্মাণ করেন।[১০] মধ্যযুগীয় দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীর মধ্যে এই মন্দিরটিকে সর্বাগ্রগণ্য জ্ঞান করা হয়। তাঁর রাজত্বকালে তামিল কবি অপ্পর, সম্বন্দর ও সুন্দররের রচনা সংকলিত হয় এবং তিরুমুরাই নামে একক গ্রন্থে নিবদ্ধ হয়।[৭][১১] ১০০০ খ্রিস্টাব্দে তিনি জমি জরিপ ও মূল্যনির্ধারণের এক বিরাট প্রকল্প শুরু করেন, যার ফলে তাঁর রাজ্য বলনদুস নামে পৃথক পৃথক বিভাগে পুনর্গঠিত হয়।[১২][১৩] ১০১৪ খ্রিস্টাব্দে প্রথম রাজরাজের মৃত্যু হয় এবং তাঁর পুত্র প্রথম রাজেন্দ্র চোল সিংহাসনে আরোহণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Vidya Dehejia 1990, পৃ. 51।
- ↑ K. A. N. Sastri 1992, পৃ. 1।
- ↑ A. K. Seshadri 1998, পৃ. 31।
- ↑ Charles Hubert Biddulph (১৯৬৪)। Coins of the Cholas। Numismatic Society of India। পৃ. ৩৪।
- ↑ John Man (১৯৯৯)। Atlas of the year 1000। Harvard University Press। পৃ. ১০৪।
- ↑ Sen, Sailendra (২০১৩)। A Textbook of Medieval Indian History। Primus Books। পৃ. ৪৬–৪৯। আইএসবিএন ৯৭৮-৯-৩৮০৬০-৭৩৪-৪।
- 1 2 A Journey through India's Past by Chandra Mauli Mani p.51
- ↑ Columbia Chronologies of Asian History and Culture by John Bowman p.264
- ↑ M. G. S. Narayanan 2013, পৃ. 115-117।
- ↑ The Hindus: An Alternative History by Wendy Doniger p.347
- ↑ Indian Thought: A Critical Survey by K. Damodaran p.246
- ↑ A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th century by Upinder Singh p.590
- ↑ Administrative System in India: Vedic Age to 1947 by U. B. Singh p.76
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- A. K. Seshadri (১৯৯৮)। Sri Brihadisvara: The Great Temple of Thānjavūr। Nile।
- B. Lewis Rice (১৯০৫)। Epigraphia Carnatica। খণ্ড ১০, Part I। Mysore Archaeological Survey।
- Eugen Hultzsch (১৮৯০)। South Indian inscriptions (1983 reprint)। Archaeological Survey of India।
- Geeta Vasudevan (২০০৩)। Royal Temple of Rajaraja: An Instrument of Imperial Chola Power। Abhinav Publications। আইএসবিএন ০-০০-৬৩৮৭৮৪-৫।
- John E. Cort (১৯৯৮)। Open boundaries: Jain communities and culture in Indian history। Albany: State University of New York Press। আইএসবিএন ৯৭৮০৭৯১৪৩৭৮৬৫।
- John Keay (২০০০)। India, a History। London: Harper Collins Publishers। আইএসবিএন ০-০০-৬৩৮৭৮৪-৫।
- K. A. N. Sastri (১৯৮৪) [1935]। The Cholas। Madras: University of Madras।
- K. A. N. Sastri (১৯৯২)। "The Cōḷas"। R. S. Sharma; K. M. Shrimali (সম্পাদকগণ)। A Comprehensive history of India: A.D. 985-1206। People's Publishing House। আইএসবিএন ৯৭৮-৮১-৭০০৭-১২১-১।
- K. A. N. Sastri (২০০০) [1955]। A History of South India। New Delhi: Oxford University Press। আইএসবিএন ০১৯৫৬০৬৮৬৮।
- Kamil Zvelebil (১৯৭৪)। A History of Indian literature। খণ্ড ১০ (Tamil Literature)। Otto Harrasowitz। আইএসবিএন ৩-৪৪৭-০১৫৮২-৯।
- Milo Kearney (২০০৩)। The Indian Ocean in World History। Routledge। আইএসবিএন ০-৪১৫-৩১২৭৭-৯।
- M. G. S. Narayanan (২০১৩) [1972]। Perumals of Kerala: Brahmin Oligarchy and Ritual Monarchy। Kerala: CosmoBooks। আইএসবিএন ৯৭৮-৮১-৮৮৭৬৫-০৭-২।
- Norman Cutler (১৯৮৭)। Songs of experience: the poetics of Tamil devotion। USA: Library of Congress Cataloging-in-Publication-Data। আইএসবিএন ০-২৫৩-৩৫৩৩৪-৩।
- R. Rajalakshmi (১৯৮৩)। Tamil Polity, c. A.D. 600-c. A.D. 1300। Ennes।
- R. Nagaswamy (২০১০)। Brhadisvara Temple: Form and Meaning। Aryan Books International।
- T. S. Subramanian (২৭ নভেম্বর ২০০৯)। "Unearthed stone ends debate"। The Hindu।
- V. Ramamurthy (১৯৮৬)। N. Mahalingam (সম্পাদক)। History of Kongu। ISIAC।
- Vidya Dehejia (২০০৯)। The Body Adorned: Sacred and Profane in Indian Art। Columbia University Press। পৃ. ৪২। আইএসবিএন ৯৭৮-০-২৩১-৫১২৬৬-৪।
- Vidya Dehejia (১৯৯০)। Art of the Imperial Cholas। Columbia University Press। আইএসবিএন ৯৭৮-০-২৩১-৫১৫২৪-৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে প্রথম রাজরাজ সম্পর্কিত মিডিয়া দেখুন।
| পূর্বসূরী উত্তম চোল |
প্রথম রাজরাজ ৯৮৫–১০১৪ |
উত্তরসূরী প্রথম রাজেন্দ্র চোল |
