বিষয়বস্তুতে চলুন

পেটুয়াঘাট মৎস্য বন্দর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেটুয়াঘাট মৎস্য বন্দর
মানচিত্র
অবস্থান
দেশ ভারত
অবস্থানপেটুয়াঘাট, পশ্চিমবঙ্গ, ভারত
স্থানাঙ্ক২১°২৪′৫০″ উত্তর ৮৭°৩১′৩০″ পূর্ব / ২১.৪১৪০° উত্তর ৮৭.৫২৫১° পূর্ব / 21.4140; 87.5251
বিস্তারিত
চালু২০১০
পরিচালনা করেপশ্চিমবঙ্গ মৎস্য দপ্তর
মালিকপশ্চিমবঙ্গ সরকার
পোতাশ্রয়ের ধরনকৃত্রিম (নদী বন্দর)
উপলব্ধ নোঙরের স্থান৩ টি

পেটুয়াঘাট মৎস্য বন্দর হলো পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়াঘাটে রসুলপুর নদীর মোহনার কাছে গড়ে ওঠা একটি মৎস্য বন্দর। [] বন্দরটি ২০১০ সালে উদ্বোধনকরেন পশ্চিমবঙ্গের তাৎকালীন রজ্যপাল এম কে নারায়াণন। বন্দরটি ১১.৮ হেক্টর জায়গয় গড়ে উঠেছে। বন্দরটি ভারতের বৃহৎ মৎস্য বন্দর গুলির একটি। [] বন্দরটিতে ৪০০টি নথিভুক্ত মাছ ধরার ট্রলার ও ২০০টি অনথিভুক্ত ট্রলার রয়েছে। বন্দরে একটি বরফ কল, হিম ঘর, জাল বুনন কেন্দ্র ও ট্রলারের তেল বিক্রয় কেন্দ্র। এছাড়াও এখানে একটি ট্রলার মেরামতি কেন্দ্র গড়ার প্রস্তাব করা হয়েছে। []

নির্মাণ

[সম্পাদনা]

বন্দরটির নির্মাণকার্য শুরু হয় বামফ্রন্ট আমলে ও নির্মাণ শেষ হয় ২০১০ সালে।[] বন্দরটি নির্মাণের জন্য খরচ ধরা হয় ২০০ কোটি টাকা। প্রথম ধাপে বন্দরটি নির্মাণে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে। এই ধাপে বন্দরে একটি ড্রাই ডক নির্মাণ করা হবে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পর্যটন কেন্দ্র গড়ে উঠবে পেটুয়াঘাট বন্দরে"www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। ২৪ জুলাই ২০১৫। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৭{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. "India's seventh largest fishing harbour inaugurated in Bengal"www.deccanherald.com। DECCAN HERALD। ৯ ডিসেম্বর ২০১০। ১ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৭{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. "Bengal gets countrys 7th largest fishing harbour"www.indianexpress.com। The Indian Express। ১০ ডিসেম্বর ২০১০। ২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৭{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  4. "২৪ জুলাই মাছ নিলামপ্রক্রিয়া শুরু"। আনন্দবাজার প্রত্রিকা। ১৭ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]