বিষয়বস্তুতে চলুন

পার্বতী জয়রাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পার্বতী জয়রাম
জন্ম
অশ্বতী কুরুপ

(1970-04-04) ৪ এপ্রিল ১৯৭০ (বয়স ৫৬)
তিরুবল্ল, কেরালা
জাতীয়তা ভারত
কর্মজীবন১৯৮৬ – ১৯৯৩
দাম্পত্য সঙ্গীজয়রাম (১৯৯২-বর্তমান)
সন্তানকালিদাস জয়রাম (জন্ম ১৯৯৩)[]
মালবিকা জয়রাম[]
পিতা-মাতারামচন্দ্র কুরুপ, পদ্মা বাই

পার্বতী জয়রাম, তাঁর মঞ্চ নাম পার্বতী দ্বারা বেশি পরিচিত, হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তিনি অনেক মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেছেন।[]

পার্বতী ১৯৮০-এর দশকের শেষ দিকে এবং ১৯৯০-এর দশকের গোড়ার দিকে মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তাঁর প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন [[লেনিন রাজেন্দ্রন]], কিন্তু সেটি কখনই মুক্তি পায়নি। ১৯৮৬ সালে অভিনেতা-পরিচালক বালচন্দ্র মেনন বিভাইথারে ইথাইল চলচ্চিত্রেরর মাধ্যমে চলচ্চিত্রে জগতের সাথে তাঁর পরিচয় করিয়ে দেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে অমৃতম গময়, ওরু মিন্নামিনুংগিন্তে নুরুঙ্গুভেত্তম , থুভানাথুম্বিকাল (১৯৮৭),পোনমুতায়িদূন্না থারাভু (১৯৮৮), বড়াক্কুনোক্কিয়ানন্ত্রম , পেরুভানাপুরাথে বিশেশাংগল এবং কিরীদাম (১৯৮৯)। পার্বতী চলচ্চিত্র অভিনেতা জয়রাম কে বিবাহ করেছিলেন, যিনি অনেক ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন। ৭ই সেপ্টেম্বর ১৯৯২ সালে এর্নাকুলামের টাউন হলে তাঁদের বিবাহ হয়। বিবাহের পরে পার্বতী কার্যকরভাবে ছবিতে অভিনয় করা ছেড়ে দেন।[] তিনি এখন পরিবারের সাথে চেন্নাইতে থাকেন। তাঁর দুই সন্তান, পুত্রের নাম কালিদাস জয়রাম এবং কন্যার নাম মালবিকা জয়রাম।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

অশ্বতী কুরুপ রামচন্দ্র কুরুপ এবং পদ্মবাইয়ের তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান হিসাবে তিরুবল্লতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা আলেপ্পির চম্পাকুলাম অঞ্চলের মানুষ এবং তাঁর মা তিরুবল্লের কবিয়ূর অঞ্চলের মানুষ। তাঁর বড় বোনের নাম জ্যোতি। তাঁর ছোট বোন দীপ্তি মারা গিয়েছে। তাঁর প্রাথমিক শিক্ষা হয়েছিল তিরুবল্লর দেবস্বম বোর্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। তিনি যেখানে পড়তেন, তাঁর মা সেই একই বিদ্যালয়ে গণিতের শিক্ষক ছিলেন।[] তিনি চাঙ্গানসেসির এনএসএস হিন্দু কলেজ থেকে প্রাক-ডিগ্রি অর্জন করেছিলেন। এখানেই [[লেনিন রাজেন্দ্রন]] তাঁকে আবিষ্কার করেছিলেন এবং এরপর তিনি অশ্বতীকে তাঁর চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেন। কিন্তু এই ছবিটি কোনদিন মুক্তি পায়নি। তারপরে তিনি ১৬ বছর বয়সে বালচন্দ্র মেনন পরিচালিত চলচ্চিত্র বিভাইথারে ইথাইল (১৯৮৬) তে অভিনয় করেছিলেন, মুক্তি পাওয়ার দিক থেকে এটি ছিল তাঁর প্রথম ছবি।

পার্বতীর সঙ্গে তাঁর ভবিষ্যত স্বামী জয়রামের দেখা হয়েছিল অপরণ চলচ্চিত্রের সেটে, ১৯৮৮ সালে, আলেপ্পির উদয় স্টুডিওতে। ১৯৯২ সালের ৭ই সেপ্টেম্বর তাঁর বিয়ের পরে, পার্বতী অভিনয় করা ছেড়ে দেন এবং পরে বলেছিলেন যে, এই নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই। "স্বামী স্ত্রীর একজনকে তার পেশাটি ছাড়তেই হয়, অন্যথায়, সঠিকভাবে বাচ্চাদের লালনপালন করা কঠিন। স্বামীর অর্জিত বেতন ভাল হলে স্ত্রী কেন কাজ করবে?",[][]

এই দম্পতির দুই সন্তান, কালিদাস জয়রামমালবিকা জয়রাম। কালিদাস জয়রাম এন্তে ভিড়ু আপ্পুভিন্তেয়াম (২০০৩) চলচ্চিত্রে অভিনয় করে সেরা শিশু শিল্পীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। এই ছবিতে সে তার বাবা জয়রামের সঙ্গে অভিনয় করেছিল।[] বর্তমানে পার্বতী জয়রাম পরিবার নিয়ে তামিলনাড়ুর ভালাসারাভাক্কামে থাকেন।

অভিনীত চলচ্চিত্র গুলি

[সম্পাদনা]
ক্রমবছরশিরোনামভূমিকানির্দেশক
১৯৮৬বিভাইথারে ইথাইলমঞ্জুবালচন্দ্র মেনন
১৯৮৭অমৃতম গময়শ্রীদেবীটি.হরিহরণ
১৯৮৭এজুথাপুরঙ্গলসীতাসিবি মালয়িল
১৯৮৭জালকমলতাহরিকুমার
১৯৮৭ওরু মিন্নামিনুংগিন্তে নুরুঙ্গুভেত্তমউন্নিমায়াভারতন
১৯৮৭থুবানাথাম্বিকালরাধাপি. পদ্মরাজন
১৯৮৭তানিয়াভারতনমশ্রীধরনের প্রেমিকাসিবি মালয়িল
১৯৮৭ওরু মায়মাস পুলারিয়িলভি. আর. গোপীনাথ
১৯৮৮আবকারিশ্রদ্ধাআই. ভি. শশী
১০১৯৮৮আরণ্যকমশৈলজাটি.হরিহরণ
১১১৯৮৮দিনরাত্রাঙ্গলতৃষাযোশি
১২১৯৮৮বৈশালীশান্তাভারতন
১৩১৯৮৮উইটনেসইন্দু.আর.নায়ারভিজি থাম্পি
১৪১৯৮৮১৯২১আশিয়াআই. ভি. শশী
১৫১৯৮৮অপরণসিন্ধুপি. পদ্মরাজন
১৬১৯৮৮পোনমুতায়িদূন্না থারাভুহাজিয়ারের তৃতীয় স্ত্রীসাথিয়ান আন্তিক্কাদ
১৭১৯৮৮অশোকান্তে অশ্বতিকুত্তিক্কুঅশ্বতিবিজয়ন করোট
১৮১৯৮৮মৃত্যুঞ্জয়মসাবীনাপল বাবু
১৯১৯৮৮কুদুম্বপুরনমরমাসাথিয়ান আন্তিক্কাদ
২০১৯৮৮সংঘমঅশ্বতিযোশি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kalidasan starts shooting on Jayaram's birthday - Times of India"indiatimes.com। ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮
  2. "Malavika Jayaram, daughter of actors Jayaram and Parvathy, enters the fashion world"। The Hindu। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০
  3. "Infocus - Parathy Jayaram"Mb4Eves। ৩ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৩
  4. "How male superstars have an uninterrupted run, wonders Parvathy Jayaram"india.com। ২০ জানুয়ারি ২০১৩। ২৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮
  5. "Katha Ithuvare with Parvathy"। Mazhavil Manorama। ২৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৫
  6. 1 2 "He is an instant story-maker: Parvathy"newindianexpress.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮
  7. "'പ്രിയപ്പെട്ട പാര്‍വതി; ഞാന്‍ കലാഭവനിലെ മിമിക്രി ആര്‍ട്ടിസ്റ്റാണ്, പേര് ജയറാം' | Parvathy Jayaram love story malayalam celebrity couple actors kalidas jayaram movies films"। Mathrubhumi.com। ২৫ জুলাই ২০১৯। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]