পার্থ বড়ুয়া
পার্থ বড়ুয়া
| |
|---|---|
| জন্ম | চট্টগ্রাম, বাংলাদেশ |
| উদ্ভব | চট্টগ্রাম, বাংলাদেশ |
| ধরন | মেলোডি |
| পেশা | সংগীত শিল্পী, গীতিকার, রেকর্ড প্রযোজক, অভিনেতা |
| কার্যকাল | ১৯৮৯-বর্তমান |
পার্থ বড়ুয়া একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী, অভিনেতা। তিনি বাংলাদেশী ব্যান্ড সোল্স এর সদস্য। এছাড়া তিনি অভিনেতা হিসেবে নাটক, সিনেমায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]পার্থ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব ও শিক্ষাজীবন কাটে। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব অল্প বয়সেই পার্থ সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।[২] বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রত্যক্ষভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]সঙ্গীত
[সম্পাদনা]আশির দশকে চট্টগ্রামে 'মেসেজ' নামে একটি গানের দলের সাথে যুক্ত ছিলেন। পরবর্তিতে তিনি 'সোলস' এর সাথে যুক্ত হন। গায়ক হিসেবে সোলসের সাথে তার ১ম গানের অ্যালবাম প্রকাশ পায় ১৯৮৯ সালে।[২]
অভিনয়
[সম্পাদনা]অনেক নাটক, টেলিফিল্মের অভিনয়ের পাশাপাশি তিনি আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয় করেন। এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চলচ্চিত্র মেড ইন চিটাগং চলচ্চিত্রে অভিনয় করেন।
ডিস্কোগ্রাফি
[সম্পাদনা]ব্যান্ড
[সম্পাদনা]সোল্স
[সম্পাদনা]- এ এমন পরিচয় (১৯৯৩)
- আজ দিন কাটুক গানে (১৯৯৫)
- অসময়ের গান (১৯৯৭)
- মুখরিত জীবন (২০০০)
- তারার উঠোনে (২০০৩)
- টু-লেট (২০০৪)
- ঝুট ঝামেলা (২০০৬)
- জ্যাম (২০১১)
একক
[সম্পাদনা]- মুখোশ (২০২০)
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]- আয়নাবাজি (২০১৬)
- মেড ইন চিটাগং (২০২২)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মনজুর কাদের (৩১ মে ২০২০)। "আমাদের ভেতরে এক, বাইরে আরেক রূপ"। prothomalo.com। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- 1 2 "Partha Barua- the soul of Souls"। Priyo News। ৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর বাংলাদেশী গায়ক
- ২১শ শতাব্দীর বাংলাদেশী অভিনেতা
- ২১শ শতাব্দীর বাংলাদেশী গায়ক
- চট্টগ্রাম জেলার সঙ্গীতশিল্পী
- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা
- বাংলাদেশী টেলিভিশন অভিনেতা
- বাংলা ভাষার সঙ্গীতশিল্পী
- বাংলাদেশী পুরুষ সঙ্গীতজ্ঞ
- চট্টগ্রাম জেলার অভিনেতা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশী বৌদ্ধ
- বাংলাদেশী সুরকার
- চট্টগ্রামের অভিনেতা