পথ জানা নাই
| পথ জানা নাই | |
|---|---|
| ধরন | |
| নির্মাতা | ফখরুল আলম |
| লেখক | আহমেদ জামান চৌধুরী |
| পরিচালক | সৈয়দ জামিম |
| শ্রেষ্ঠাংশে |
|
| আবহ সঙ্গীত রচয়িতা | এস আই টুটুল |
| প্রারম্ভিক সঙ্গীত | পথ জানা নাই |
| সুরকার | বিপ্লব বড়ুয়া |
| দেশ | বাংলাদেশ |
| মূল ভাষা | বাংলা |
| পর্বের সংখ্যা | ৫২ |
| নির্মাণ | |
| নির্মাণ স্থান | ঢাকা, বাংলাদেশ |
| সম্পাদক | নয়ন মাহমুদ |
| ক্যামেরা বিন্যাস | মাল্টি-ক্যামেরা |
| স্থিতিকাল | ২০ মিনিট |
| নির্মাণ প্রতিষ্ঠান |
|
| মুক্তি | |
| নেটওয়ার্ক | এটিএন বাংলা |
| মুক্তি | ১ নভেম্বর ২০১০ – ১৯ সেপ্টেম্বর ২০১১ |
পথ জানা নাই হলো একটি বাংলাদেশী টেলিভিশন ধারাবাহিক নাটক, যা মূলত এটিএন বাংলায় ২০১০ সালের ১ নভেম্বর থেকে ২০১১ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকের মোট ৫২টি পর্ব রয়েছে। [১][২] আহমেদ জামান চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেন সৈয়দ জামিম। [৩][৪][৫]
পটভূমি
[সম্পাদনা]গল্পটি গড়ে উঠেছে ঢাকার একটি অভিজাত পরিবারকে ঘিরে। শহিদ ও জাহিদ মাহমুদ প্রয়াত ব্যারিস্টার এরশাদ মাহমুদের দুই ছেলে। বড় ছেলে শহিদ মাহমুদ প্রতিষ্ঠিত এবং আইনজীবী। তিনি তার স্ত্রী এবং মায়ের সাথে থাকেন। ছোট ছেলে জাহিদ মাহমুদ তার আইন ডিগ্রি নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। প্রথম পর্বে দেখা যায়, দীর্ঘদিন ধরে বিবাহিত হওয়ার পরও শাকিলার সঙ্গে শহিদের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। শাকিলা কয়েকজন শক্তিশালী রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে ক্রমাগত চাপের সম্মুখীন হওয়ায় শহিদের কাছে আইনি সাহায্য চায়। আদালতে যাওয়ার পর আইনি লড়াইয়ে হেরে গিয়ে কোম্পানিগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এবং শহিদকে হত্যার ষড়যন্ত্র করে। এর কয়েকদিন পর, শহিদ একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। কয়েক বছর পর, জাহিদ লন্ডন থেকে একজন আইনজীবী হয়ে ফিরে আসে এবং তার ভাইয়ের মৃত্যুর জন্য একটি তদন্ত মামলা খোলার সিদ্ধান্ত নেয়। এসময় তাদের পরিবার অসম্মতি সত্ত্বেও তাদের ছোট ছেলে জাহিদকে শহিদের বিধবা স্ত্রীর সাথে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
অভিনয়ে
[সম্পাদনা]- জিয়াউল ফারুক অপূর্ব - শহিদ মাহমুদ, জাহিদ মাহমুদ
- সাদিয়া জাহান প্রভা - ইয়াসমিন
- তানজিকা আমিন - শাকিলা
- ইনামুল হক
- দিলারা জামান
- সৈয়দ হাসান ইমাম
- আতিকুর রহমান
- মুনিয়া ইসলাম
- রাইসুল ইসলাম
- মনিরা মিঠু
- নাফিসা ফেরদৌস
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Silver Screen Dramas of 2011"। Amar Desh। ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "Path Jana Nai to go off air"। Dainik Destiny। ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "Path Jana Nai airs on ATN Bangla"। Samakal। ৩০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "Baby Naznin sings for Poth Jana Nai"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "My Dream is to make movies: Syed Zamim"। Manobkantha। ১২ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।