পথিকৃৎ বসু
পথিকৃৎ বসু | |
|---|---|
| জন্ম | ১৯৯৩ |
| জাতীয়তা | ভারতীয় |
| মাতৃশিক্ষায়তন | আশুতোষ কলেজ |
| পেশা | চলচ্চিত্র পরিচালক |
| কর্মজীবন | ২০১৬ - বর্তমান |
পথিকৃৎ বসু হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক। তিনি সাধারণত পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র শিল্পে কাজ করে থাকেন।[১][২][৩][৪][৫] তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো কাছের মানুষ (২০২২), দাবাড়ু (২০২৪), কে তুমি নন্দিনী? (২০১৯), হরিপদ ব্যান্ডওয়ালা (২০১৬) ও শ্রীমান ভার্সেস শ্রীমতী (২০২৫)।
কর্মজীবন
[সম্পাদনা]পথিকৃৎ বসু ২০১৬ সালে হরিপদ ব্যান্ডওয়ালা মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় অভিষিক্ত হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহান।[৬] যা হাস্যরসাত্মক ধারার চলচ্চিত্র ছিল। ২০১৮ সালে যশ দাশগুপ্তকে প্রধান চরিত্রে রেখে টোটাল দাদাগিরি ও ফিদা চলচ্চিত্র পরিচালনা করেন। ২০১৯ সালে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে কে তুমি নন্দিনী? চলচ্চিত্র পরিচালনা করেন।
২০২২ সালে দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে কাছের মানুষ চলচ্চিত্রে যুক্ত হন। ২০২৪ সালে উইন্ডোজ প্রোডাকশন হাউসের প্রয়োজনায় ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার সূর্য্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনী অবলম্বনে দাবাড়ু চলচ্চিত্র পরিচালনা করেন। এরপর মিঠুন চক্রবর্তীর সাথে পারিবারিক নাট্য চলচ্চিত্র শাস্ত্রী (২০২৪) ও শ্রীমান ভার্সেস শ্রীমতী (২০২৫) পরিচালনা করেন।
চলচ্চিত্র
[সম্পাদনা]পরিচালক হিসেবে
[সম্পাদনা]| বছর | শিরোনাম | অভিনয়শিল্পী | টীকা |
|---|---|---|---|
| ২০১৬ | হরিপদ ব্যান্ডওয়ালা | অঙ্কুশ হাজরা নুসরাত জাহান |
অভিষিক্ত চলচ্চিত্র[৭] |
| ২০১৮ | টোটাল দাদাগিরি | যশ দাশগুপ্ত মিমি চক্রবর্তী |
|
| ফিদা | যশ দাশগুপ্ত, সঞ্জনা বন্দ্যোপাধ্যায় |
||
| তিন কাপ চা | সায়নী ঘোষ সৌরভ দাস |
||
| ২০১৯ | কে তুমি নন্দিনী | বনি সেনগুপ্ত রূপসা মুখোপাধ্যায় |
|
| ২০২১ | দাদুর কীর্তি | ওম প্রকাশ সাহানি আয়ুষী তালুকদার |
টিভি চলচ্চিত্র [৮][৯] |
| ২০২২ | কাছের মানুষ | দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইশা সাহা |
[১০] |
| ২০২৪ | দাবাড়ু | ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে | [১১] |
| শাস্ত্রী | মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় | [১২] | |
| ২০২৫ | শ্রীমান ভার্সেস শ্রীমতী | মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু, অঞ্জন দত্ত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Om, Ayoshi to romance in Pathikrit Basu's next"। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "Ke Tumi Nandini movie review Pathikrit Basu's film is an illogical mess with no redeeming quality"। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "Ankush in Pathikrit Basu's next"। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "Bonny, Rupsha a pair in Pathikrit Basu's next film"। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "Fidaa movie review: Pathikrit Basu film suffers from cringeworthy dialogue, one-dimensional characters"। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "A quiet birthday for director Pathikrit Basu"। The Times of India। ৪ নভেম্বর ২০১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫।
- ↑ "Ankush in Pathikrit Basu's next"। The Times of India। ১৩ নভেম্বর ২০১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫।
- ↑ "Ayoshi and Om in Pathikrit Basu's upcoming romcom"। Times Of India।
- ↑ "Ayoshi and Om in Pathikrit Basu's upcoming romcom"। The Times of India। ১৯ সেপ্টেম্বর ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫।
- ↑ "Pathikrit Basu's 'Kacher Manush' starring Dev Adhikari & Prosenjit Chatterjee to release on Durga Puja this year!"। The Times of India। ১১ জানুয়ারি ২০২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫।
- ↑ "Pathikrit Basu's 'Dabaru' to be screened at the Film Festival by Alliance Française du Bengale"। The Times of India। ২৪ জুলাই ২০২৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫।
- ↑ "Shastri review | Shastri: Mithun Chakraborty leads from the front in Pathikrit Basu's faith-vs-science drama - Telegraph India"। web.archive.org। ২৬ ডিসেম্বর ২০২৪। ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে পথিকৃৎ বসু (ইংরেজি)
| ভারতীয় চলচ্চিত্র পরিচালক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |