বিষয়বস্তুতে চলুন

পঞ্চামৃত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পঞ্চামৃতের পাঁচটি উপাদান: দুধ, দই, ঘি, মধু এবং তুলসী।

পঞ্চামৃত (আক্ষরিক অর্থ: পাঁচ অমৃত) হচ্ছে হিন্দুদের বিভিন্ন পার্বণ ও পূজায় ব্যবহার করা পাঁচটি খাদ্যের এক মিশ্রণ[] যেগুলি হল প্ৰধানতঃ মধু, তরল গুড়, গরুর দুধ, দইঘি

প্ৰস্তুতি

[সম্পাদনা]

গরুর দুধ, দই, দই যদি না থাকে তাহলে লেবু মিশ্রিত করে দেওয়া যায়, মধু, শর্করা (গুড়) ও ঘি একসাথে মিশ্রিত করা হয়। অঞ্চলভেদে এই মিশ্রণ প্রক্রিয়া ভিন্ন হতে দেখা যায় এবং এর সঙ্গে অন্য খাদ্যও মিশ্রিত করতে দেখা যায়। দক্ষিণ ভারতের বহু জায়গায় পাকা কলা মিশ্রিত করা হয়।[]

পয়োদধি ঘৃতং চৈব মধু চ শর্করায়ুতং ।
পঞ্চামৃতং ময়ানীতং স্নানার্থং প্রতিগৃহ্যতাম্ ॥

কিছু মানুষ শর্করার বদলে চিনি ব্যবহার করেন, যা সকলের জন্য গ্ৰহণযোগ্য নয়, কেননা চিনি গুড়ের মত প্রাকৃতিকভাবে প্রস্তুত করা হয় না এবং কখনো কখনো চিনি অস্থি-অঙ্গার দ্বারা পরিস্রাবণ করা হয় ফলত ইহা পূজার জন্য অযোগ্য বলে বিবেচনা করা হয়।

তামিলনাডুর পালানি মুরুগান মন্দিরে অভিষেক ও প্রসাদ হিসাবে পঞ্চামৃত ব্যবহার করা হয়। এই পঞ্চামৃতে কলা, চিনি, ঘি, মধু, শুকনো খেজুর, এলাচ এবং চিনি গুটি থাকে।[]

কেরালাবাসীরা নারকেলও মিশ্রিত করে ব্যবহার করে। কিছুলোককে পঞ্চামৃতে আঙুর দিতে দেখা যায়।[]

ব্যবহার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. For definition of पञ्चामृत (IAST: pañcāmṛta ) as "the collection of five sweet things used in worshipping deities" see: Apte 1965, পৃ. 578,
  2. Karigoudar, Ishwaran (১৯৭৭)। A populistic community and modernization in India। Books.google.com। আইএসবিএন ৯০০৪০৪৭৯০৫। সংগ্রহের তারিখ ২৩ মে ২০০৯ {{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |coauthors= (সাহায্য)
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০
  4. Nair, K.K. (২৬ মার্চ ২০০৭)। Sages Through Ages, Proof of divinity given। Books.google.com। আইএসবিএন ৯৭৮১৪১৮৪৪৬৮৯৫। সংগ্রহের তারিখ ২৩ মে ২০০৯ {{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |coauthors= (সাহায্য)
  5. Apte, Vaman Shivram (১৯৬৫), The Practical Sanskrit Dictionary (Fourth revised and enlarged সংস্করণ), Delhi: Motilal Banarsidass Publishers, আইএসবিএন ৮১-২০৮-০৫৬৭-৪