বিষয়বস্তুতে চলুন

ন্যাশনাল ডিফেন্স কলেজ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ন্যাশনাল ডিফেন্স কলেজ
ন্যাশনাল ডিফেন্স কলেজের লোগো
লাতিন: National Defence College
নীতিবাক্য
জ্ঞানই নিরাপত্তা
বাংলায় নীতিবাক্য
Security Through Khowledge
ধরনCollege
স্থাপিত১৯৯৬ (1996)
প্রতিষ্ঠাতাপ্রতিরক্ষা মন্ত্রণালয়
মূল প্রতিষ্ঠান
প্রতিরক্ষা মন্ত্রণালয়
অধিভুক্তিবাংলাদেশ সশস্ত্র বাহিনী
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
কমান্ড্যান্টলেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম
ঠিকানা
মিরপুর, ঢাকা সেনানিবাস, ঢাকা,  বাংলাদেশ
,
মিরপুর
ভাষাবাংলা, ইংরেজী
ওয়েবসাইটwww.ndc.gov.bd

জাতীয় প্রতিরক্ষা কলেজ বা ন্যাশনাল ডিফেন্স কলেজ ঢাকা মেট্রোপলিটন শহরের মিরপুর সেনানিবাসে অবস্থিত একটি কলেজ। এখানে জাতীয় প্রতিরক্ষা শিক্ষাক্রম এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ সংক্রান্ত বিষয়াদি পড়ানো হয়। ব্রিগেডিয়ার জেনারেল বা তদুর্ধ পর্যায়ের একজন সামরিক কর্মকর্তার নেতৃত্বাধীন এ কলেজে চারটি শাখা রয়েছে।[][]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯৬ সালের ৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিরক্ষা বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ প্রাঙ্গণে সাময়িকভাবে ১৯৯৯ সালের ১০ জানুয়ারি কলেজটি চালু করা হয়। জাতীয় প্রতিরক্ষা কলেজের বর্তমান অবস্থানের সন্নিকটেই ওই  কলেজটি ছিল। প্রতিরক্ষা কলেজে প্রধানত দুই ধরনের শিক্ষাক্রম রয়েছে। জাতীয় প্রতিরক্ষা শিক্ষাক্রম এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ সংক্রান্ত বিষয়াদি (এএফডব্লিউসি)। ব্রিগেডিয়ার জেনারেল বা তদুর্ধ পর্যায়ের একজন সামরিক কর্মকর্তার নেতৃত্বাধীন এ কলেজে চারটি শাখা রয়েছে।[]

সশস্ত্র বাহিনী যুদ্ধ কলেজ

[সম্পাদনা]

২০০১ সালে জাতীয় প্রতিরক্ষা কলেজের অধীনে সশস্ত্র বাহিনী ওয়ার কলেজ প্রতিষ্ঠিত হয়। এর নেতৃত্বে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রধান।[] সশস্ত্র বাহিনীসহ বেসামরিক কর্মকর্তাগণ জাতীয় প্রতিরক্ষা শিক্ষাক্রমের আওতাভু্ক্ত। প্রতিরক্ষাসহ জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ে সশস্ত্র বাহিনী ও বেসামরিক কর্মকর্তাদের প্রশিক্ষিত করাই এ শিক্ষাক্রমের সার্বিক উদ্দেশ্যে।

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 এ.এম.এম শওকত আলী (২০১২)। "জাতীয় প্রতিরক্ষা কলেজ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  2. "Bangladesh NDC Student Officers Receive Updates during Visit to Army Headquarters"। ৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬
  3. শেখ আমিনুর রহমান (২০১২)। "আর্মড ফোর্সেস ওয়ার কলেজ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  4. Buari, Jasmine। "10 Facts About Chief of Army Staff General Buratai"naij.com। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬