নো মার্সি (২০০০)
| নো মার্সি | ||||||
|---|---|---|---|---|---|---|
| বিবরণ | ||||||
| সংস্থা | ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন | |||||
| তারিখ | ২২ অক্টোবর ২০০০ | |||||
| মাঠ | পেপসি এরিনা | |||||
| শহর | অলবানি, নিউ ইয়র্ক | |||||
| দর্শক সংখ্যা | ১৪,৩৪২ | |||||
| প্রতি-দর্শনে-পরিশোধ-এর কালানুক্রমিক | ||||||
| ||||||
| নো মার্সি-এর কালানুক্রমিক | ||||||
| ||||||
নো মার্সি একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং সরাসরি ধারাবাহিক সম্প্রচার অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) প্রযোজনা করেছে।[১] এটি নো মার্সি কালানুক্রমিকের অধীনে প্রচারিত তৃতীয় অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি ২০০০ সালের ২২শে অক্টোবর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অলবানির পেপসি এরিনায় অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে সর্বমোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে কার্ট এঙ্গেল ডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়নশিপ ম্যাচে দ্য রককে পরাজিত করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, ট্রিপল এইচ একক ম্যাচে ক্রিস বেনোয়াকে এবং ডাব্লিউডাব্লিউএফ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে লস কনকিস্তাদোরেস দ্য হার্ডি বয়েজকে পিনফলের মাধ্যমে পরাজিত করেছে।
কাহিনী
[সম্পাদনা]এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল ডাব্লিউডাব্লিউএফের লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[২][৩] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউএফের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে।[৪]
পটভূমি
[সম্পাদনা]নো মার্সি হলো ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত একটি বার্ষিক সরাসরি অনুষ্ঠান, যা সাধারণত প্রতি বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালের ১৬ই মে তারিখে, তৎকালীন মার্কিন পেশাদার কুস্তি সংস্থা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) যুক্তরাজ্যের জন্য একচেটিয়াভাবে প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) হিসেবে প্রথমবারের মতো নো মার্সি অনুষ্ঠিত হয়েছিল।[৫] অতঃপর একই বছরের অক্টোবর মাসে নো মার্সির দ্বিতীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, তবে উক্ত অনুষ্ঠানটি যুক্তরাজ্যের বদলে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল; এরই মাধ্যমে নো মার্সি ডাব্লিউডাব্লিউএফের বার্ষিক অক্টোবর মাসের প্রতি-দর্শনে-পরিশোধ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।[৬]
২০০০ সালের এই অনুষ্ঠানটি নো মার্সি কালানুক্রমিকের তৃতীয় অনুষ্ঠান ছিল, যা ২২শে অক্টোবর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অলবানির পেপসি এরিনায় আয়োজন করার জন্য নির্ধারণ করা হয়েছিল। এই অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রতি-দর্শনে-পরিশোধে সম্প্রচার করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.wwe.com/shows/nomercy/2000/results
- ↑ গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২।
- ↑ "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]। webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২।
- ↑ স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইর 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]। Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬।
- ↑ "WWF No Mercy"। The Internet Wrestling Database। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২১।
- ↑ "No Mercy 1999: Venue"। World Wrestling Entertainment। ২১ নভেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০০৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)