বিষয়বস্তুতে চলুন

নো মার্সি (১৯৯৯)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নো মার্সি
বিবরণ
সংস্থাওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন
তারিখ১৭ অক্টোবর ১৯৯৯ (1999-10-17)
মাঠগান্ড এরিনা
শহরক্লিভল্যান্ড, ওহাইও
দর্শক সংখ্যা১৮,৭৪২[]
প্রতি-দর্শনে-পরিশোধ-এর কালানুক্রমিক
রেবেলিয়ন সার্ভাইভার সিরিজ
নো মার্সি-এর কালানুক্রমিক
ইউকে ২০০০

নো মার্সি একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং সরাসরি ধারাবাহিক সম্প্রচার অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) প্রযোজনা করেছে।[] এটি নো মার্সি কালানুক্রমিকের অধীনে প্রচারিত দ্বিতীয় অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি ১৯৯৯ সালের ১৭ই অক্টোবর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওয়ের ক্লিভল্যান্ডের গান্ড এরিনায় অনুষ্ঠিত হয়েছে; যা ১৯৯৬ সালের সামারস্ল্যামের পর এই মাঠে ডাব্লিউডাব্লিউএফের প্রথম অনুষ্ঠান ছিল।

এই অনুষ্ঠানে সর্বমোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়নশিপ ম্যাচে স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে পরাজিত করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, দ্য নিউ ব্রুড ল্যাডার ম্যাচে এজক্রিশ্চিয়ানকে এবং ট্যাগ টিম ম্যাচে দ্য হোলিস দ্য নিউ এজ আউটলসকে ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে পরাজিত করেছে।

কাহিনী

[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল ডাব্লিউডাব্লিউএফের লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[][] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউএফের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে।[]

পটভূমি

[সম্পাদনা]

নো মার্সি হলো ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত একটি বার্ষিক সরাসরি অনুষ্ঠান, যা সাধারণত প্রতি বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালের ১৬ই মে তারিখে, তৎকালীন মার্কিন পেশাদার কুস্তি সংস্থা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) যুক্তরাজ্যের জন্য একচেটিয়াভাবে প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) হিসেবে প্রথমবারের মতো নো মার্সি অনুষ্ঠিত হয়েছিল।[]

১৯৯৯ সালের এই অনুষ্ঠানটি নো মার্সি কালানুক্রমিকের দ্বিতীয় অনুষ্ঠান ছিল, যা ১৭ই অক্টোবর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওয়ের ক্লিভল্যান্ডের গান্ড এরিনায় আয়োজন করার জন্য নির্ধারণ করা হয়েছিল। এই অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রতি-দর্শনে-পরিশোধে সম্প্রচার করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.prowrestlinghistory.com/supercards/usa/wwf/nomercy.html#1999
  2. https://archive.today/20120714030011/http://slam.canoe.ca/SlamWrestlingArchive/oct18_nomercy.html
  3. গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২
  4. "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২
  5. স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইর ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬
  6. "WWF No Mercy"The Internet Wrestling Database। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]