নিৎসোলা জালেভস্কি
|
২০২৩ সালে নিৎসোলা জালেভস্কি | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | নিৎসোলা জালেভস্কি | ||
| জন্ম | ২৩ জানুয়ারি ২০০২ | ||
| জন্ম স্থান | তিভোলি, ইতালি | ||
| উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইন্টার মিলান | ||
| জার্সি নম্বর | ৫৯ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৪৩, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
নিৎসোলা জালেভস্কি (পোলীয়: Nicola Zalewski, পোলীয় উচ্চারণ: [ɲit͡sˈɔla zalˈɛfski]; জন্ম: ২৩ জানুয়ারি ২০০২) হলেন একজন ইতালীয়-পোলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইন্টার মিলান এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩]
২০১৭ সালে, জালেভস্কি পোল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে পোল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত পোল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে পোল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পোল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নিৎসোলা জালেভস্কি ২০০২ সালের ২৩শে জানুয়ারি তারিখে ইতালির তিভোলিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]জালেভস্কি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১০ই নভেম্বর তারিখে ঘোষিত পোল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[৪][৫]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২৬ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| পোল্যান্ড | ২০২১ | ১ | ০ |
| ২০২২ | ৭ | ০ | |
| সর্বমোট | ৮ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Inter Prima Squadra" [ইন্টার প্রথম দল]। inter.it (ইতালীয় ভাষায়)। ইন্টার মিলান। ৩০ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "INTER" [ইন্টার]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Inter » Squad 2024/2025" [ইন্টার » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)। FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২।
- ↑ "Czesław Michniewicz ogłosił kadrę na mundial w Katarze" [Czesław Michniewicz has announced the team for the World Cup in Qatar] (পোলিশ ভাষায়)। Polish Football Association। ১০ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে নিৎসোলা জালেভস্কি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে নিৎসোলা জালেভস্কি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে নিৎসোলা জালেভস্কি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে নিৎসোলা জালেভস্কি (ইংরেজি)
| পোলীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- পোলীয় ফুটবল জীবনী অসম্পূর্ণ
- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- পোলীয় পুরুষ ফুটবলার
- পোল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- আসোচাৎসিওনে স্পোর্তিভা রোমার খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- পোল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- উয়েফা কনফারেন্স লিগ বিজয়ী খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ইন্টার মিলানের খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- আতালান্তা বেরগামাস্কা কালচোর খেলোয়াড়
- ইতালীয় পুরুষ ফুটবলার