বিষয়বস্তুতে চলুন

নিশা আগারওয়াল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিশা আগারওয়াল
ল্যাকমে ফ্যাশন উইক ২০১২ অনুষ্ঠানে আগারওয়াল
জন্ম
নিশা আগারওয়াল

(1989-04-27) ২৭ এপ্রিল ১৯৮৯ (বয়স ৩৭)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামনিশা
নাগরিকত্বভারতীয়
শিক্ষাস্নাতক
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১০–২০১৪
পিতা-মাতা
  • সুমন আগারওয়াল (বাবা)
  • বিনয় আগারওয়াল (মা)
আত্মীয়

নিশা আগারওয়াল (জন্ম: ২৭ এপ্রিল ১৯৮৯) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। ২০১০ সালে ইয়েমাইন্দি ই ভেলা চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র শিল্পে[] এবং ২০১২ সালে ইস্তাম চলচ্চিত্রের মাধ্যমে তামিল চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

নিশা আগারওয়াল ২৭ এপ্রিল ১৯৮৯ সালে ভারতের মহারাষ্ট্র, মুম্বইয়ে জন্মগ্রহণ করেন।[] তার বাবা সুমন আগারওয়াল পেশায় একজন উদ্যোক্তা এবং মা বিনয় আগারওয়াল একজন ময়রা (মিঠাইত্তয়ালা)। বড় বোন কাজল আগারওয়াল তেলুগুতামিল চলচ্চিত্র অভিনেত্রী।[][] তার মাতৃভাষা পাঞ্জাবি। তিনি লেখাপড়া শেষ করেন মুম্বইয়ে এবং মহাবিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তার মডেলিং কর্মজীবনের শুরু। তিনি একটি প্রতিষ্ঠানে ইন্টার্নি করেছিলেন, এবং অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার পরিকল্পনা ছিলো এমবিএ পড়ার।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আগারওয়াল ২৮ ডিসেম্বর, ২০১৩ সালে মুম্বাইয়ের ব্যবসায়ী করণ ভেলেছারক বিয়ে করেছেন।[][]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
অভিনেত্রী হিসেবে
বছরচলচ্চিত্রচরিত্রভাষাটীকা
২০১০ইয়েমাইন্দি ই ভেলাঅবন্তিকাতেলুগু
২০১১সলোবৈষ্ণবীতেলুগু
২০১২ইস্তামসন্ধ্যাতামিল
২০১৩ সুকুমারুডুশংকরীতেলুগু
সারাদাগা আম্মায়ইথোগীতাতেলুগু
ডিকে বোসঘরের লেখতেলুগু

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kajal Agarwal's sis to make entry"। indiaglitz। ১২ ডিসেম্বর ২০০৯। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৪
  2. 1 2 "Nisha Agarwal Biography / Profile"। movies.dosthana.com। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৪[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Kajal Agarwal - Nisha Agarwal Is More Patient Than Me"। cinegoer.com। ৮ নভেম্বর ২০১০। ৩০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৪
  4. "I love adventure: Nisha Agarwal"। Telugupeople.com। ৫ সেপ্টেম্বর ২০১১। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৪
  5. Sandeep Atreysa (22 October 2013)। "Nisha Aggarwal to marry in December"Deccan Chroniclearchive.is। 16 September 2014 তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 28 September 2017bot: unknown {{সংবাদ উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  6. V Lakshmi (১৫ জানুয়ারি ২০১৭)। "Karan is totally cool with me acting after marriage: Nisha"The Times of India। TNN। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]