বিষয়বস্তুতে চলুন

নিমু ভৌমিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিমু ভৌমিক
নিমু
জন্ম
নিমু

(১৯৩৫-১১-১৪)১৪ নভেম্বর ১৯৩৫
মৃত্যু২৭ আগস্ট ২০১৯(2019-08-27) (বয়স ৮৩)
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র অভিনেতা
রাজনীতিবিদ
দাম্পত্য সঙ্গীসুপ্তা ভৌমিক

নিমু ভৌমিক (১৯৩৫–২০১৯) একজন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ৬০টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১][২]

জীবনী

[সম্পাদনা]

নিমু ভৌমিক ১৯৩৫ সালের ১৪ নভেম্বর অবিভক্ত বাংলার দিনাজপুরে জন্মগ্রহণ করেন।[৩][৪] মণিহার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে।[২] তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছায়াময়।[২] চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি যাত্রা ও থিয়েটারের সাথে যুক্ত ছিলেন তিনি।[২]

তিনি ষোড়শ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।[১] নির্বাচনে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর প্রার্থী মহম্মদ সেলিমের নিকট পরাজিত হন।[৪]

নিমু ভৌমিক ২০১৯ সালের ২৭ আগস্ট কলকাতার গড়িয়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।[৫][৬]

উল্লেখযোগ্য চলচ্চিত্র

[সম্পাদনা]
  • মণিহার[২]
  • বাঘিনী[২]
  • স্ত্রীর পত্র[২]
  • দুই পৃথিবী[২]
  • সাহেব[২]
  • গুরুদক্ষিণা[২]
  • মঙ্গলদীপ[২]
  • নবাব[২]
  • গণদেবতা[৫]
  • দাদার কীর্তি[৫]
  • অপরাজিতা[৫]
  • বেয়াদব[৫]
  • নদীর পাড়ে আমার বাড়ি[৫]
  • ছোট বউ[৩]
  • ছায়াময়[২]
  • দেবিকা
  • গ্যাঁড়াকল
  • মহাজন
   মুখ্যমন্ত্রী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "টালিউডের প্রবীণ অভিনেতা নিমু ভৌমিক আর নেই"। এনটিভি। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 "নিমু ভৌমিক"। এই সময়। ২৮ আগস্ট ২০১৯। ৩০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
  3. 1 2 "বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক আর নেই"। একুশে টেলিভিশন। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
  4. 1 2 "চলে গেলেন অভিনেতা নিমু ভৌমিক"। ইত্তেফাক। ২৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
  5. 1 2 3 4 5 6 "নীরবেই চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক"। এই সময়। ২৭ আগস্ট ২০১৯। ৩০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
  6. ↑ "প্রয়াত অভিনেতা নিমু ভৌমিক, শোক টলিউডে"। নিউজ১৮ বাংলা। ২৭ আগস্ট ২০১৯। ৩০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।