বিষয়বস্তুতে চলুন

নাথান আকে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাথান আকে
২০১৩ সালে চেলসির হয়ে আকে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নাথান বেনিয়ামিন আকে
জন্ম (1995-02-18) ১৮ ফেব্রুয়ারি ১৯৯৫ (বয়স ৩১)
জন্ম স্থান হেগ, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:১১, ২৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

নাথান বেনিয়ামিন আকে (ওলন্দাজ: Nathan Aké; জন্ম: ১৮ ফেব্রুয়ারি ১৯৯৫; নাথান আকে নামে সুপরিচিত) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৯ সালে, আকে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ দলের হয়ে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় আট বছর যাবত নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেদারল্যান্ডসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৬ ম্যাচে ৫টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নাথান বেনিয়ামিন আকে ১৯৯৫ সালের ১৮ই ফেব্রুয়ারি তারিখে নেদারল্যান্ডসের হেগে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

আকে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ এবং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন। নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৮ বছরে ৬৮ ম্যাচে অংশগ্রহণ করে ১১টি গোল এবং দুইটি শিরোপা জয়লাভ করেছেন।

আকে কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত নেদারল্যান্ডসের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
নেদারল্যান্ডস২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২১১
২০২৩
সর্বমোট৩৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Manchester City Squad Players" [ম্যানচেস্টার সিটির খেলোয়াড়]mancity.com (ইংরেজি ভাষায়)। ম্যানচেস্টার: ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব। ২৬ এপ্রিল ২০২৩। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩
  2. "Manchester City FC Squad Information 2022/2023 – Premier League" [ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের দলের তথ্য ২০২২/২০২৩ – প্রিমিয়ার লিগ]premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ২৬ এপ্রিল ২০২৩। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩
  3. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২
  4. "Van Gaal maakt 26-koppige WK-selectie bekend" [Van Gaal announces 26-man World Cup squad] (ওলন্দাজ ভাষায়)। Royal Dutch Football Association। ১১ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]