দ্রাবিড় জাতি
দ্রাবিড় ভাষাসমূহের ভৌগলিক বিস্তৃতি | |
| মোট জনসংখ্যা | |
|---|---|
| আনু. ২৫০ মিলিয়ন | |
| ভাষা | |
| দ্রাবিড় ভাষা | |
| ধর্ম | |
| সংখ্যাগুরু: হিন্দুধর্ম, দ্রাবিড় লৌকিক ধর্ম সংখ্যালঘু: জৈনধর্ম, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টধর্ম, ইহুদি |
| দ্রাবিড় সংস্কৃতি ও ইতিহাস |
|---|
| প্রবেশদ্বার:দ্রাবিড় সভ্যতা |

দ্রাবিড় জাতি বা দ্রাবিড়-ভাষাভাষী জাতি বা দ্রাবিড়ীয় জাতি হল দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ জাতি ও ভাষাগোষ্ঠী। দ্রাবিড়ীয়দের সাধারণ বৈশিষ্ট্য হল, তারা সবাই দ্রাবিড় ভাষা পরিবারভুক্ত ভাষাসমূহে কথা বলে থাকে। বর্তমানে বিশ্বের প্রায় ২৫ কোটি (২৫০ মিলিয়ন) মানুষের মাতৃভাষা দ্রাবিড় ভাষাগুলোর অন্তর্ভুক্ত বলে ধরা হয়।[১] দ্রাবিড় জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় দুটি গোষ্ঠী হল তেলেগু (প্রায় ৯ কোটি ও তামিল জনগোষ্ঠী (প্রায় ৯ কোটি)। এদের পরের বৃহৎ তিনটি গোষ্ঠী হল কন্নড় (প্রায় ৪ কোটি ৪০ লাখ), মালয়ালি (প্রায় ৪ কোটি) ও গোণ্ড জনগোষ্ঠী ( ১ কোটি ৩০ লাখ)। ভারতের 'সরকারি তালিকাভুক্ত ২২টি ভাষার' মধ্যে চারটি দ্রাবিড়ীয় ভাষাও অন্তর্ভুক্ত করা হয়েছে: তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালম।[২] দক্ষিণ ভারতের জনসংখ্যার বৃহত্তর অংশই দ্রাবিড় ভাষাভাষী। পাশাপাশি এই জনগোষ্ঠীর লোকজন ভারতের বাইরেও অনেক দেশে আদিবাসী বা প্রাচীন বসতি স্থাপনকারী হিসেবে পরিচিত; যেমন: পাকিস্তান, বাংলাদেশ, [৩] আফগানিস্তান,[৪] মালদ্বীপ, নেপাল, ভুটান[৫] ও শ্রীলঙ্কা। এছাড়া অভিবাসনের মাধ্যমে দ্রাবিড় জনগোষ্ঠী আরও বহু দেশে বিস্তৃত হয়েছে। সিঙ্গাপুর, মরিশাস, মালয়েশিয়া, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, মিয়ানমার, পূর্ব আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও ক্যারিবীয় অঞ্চলসহ বিশ্বের নানা স্থানে তাদের উপস্থিতি পাওয়া যায়।
ভাষাতাত্ত্বিক গবেষণা অনুযায়ী, প্রাক-দ্রাবিড় ভাষা সম্ভবত সিন্ধু সভ্যতায় প্রচলিত ছিল। গবেষকেরা অনুমান করেন, প্রাক-দ্রাবিড় ভাষার প্রাথমিক রূপটি খ্রিস্টপূর্ব প্রায় তৃতীয় সহস্রাব্দের শুরুর দিকে প্রচলিত থাকতে পারে।[১] পরবর্তী সময়ে এই ভাষা ভেঙে বিভিন্ন দ্রাবিড় ভাষায় রূপান্তরিত হয়।[৬] 'প্রথম দক্ষিণী দ্রাবিড়' (যার ভেতরে প্রাক-তামিল অন্তর্ভুক্ত) ও 'দ্বিতীয় দক্ষিণী দ্রাবিড়' (যার ভেতরে প্রাক-তেলেগু অন্তর্ভুক্ত) এই দুটি প্রধান শাখার বিচ্ছেদ খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীর দিকে ঘটতে পারে এবং একই যুগের কাছাকাছি সময় আরো বেশ কিছু দ্রাবিড় শাখা পৃথক ভাষারূপ নিয়ে গড়ে ওঠে।[১]
দ্রাবিড়দের উৎপত্তি খুব জটিল গবেষণা ও বিতর্কের বিষয় হিসেবে পরিচিত।[৭] তারা ভারতীয় উপমহাদেশের স্থানীয় জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত হলেও[৮][৯][১০] পশ্চিম এশিয়া বিশেষত ইরানি মালভূমিতে তাদের শেকড় গ্রোথিত থাকতে পারে থেকে।[১][১১] তাদের উৎপত্তি সিন্ধু উপত্যকা সভ্যতা থেকেই বলে বিবেচনা করা। [৭][১] সিন্ধু সভ্যতার পতনের পরে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের সময় স্থানীয় লোকজন ও ভাষা পূর্ব ও দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ে।[১][১২] কেউ বলেন যে, এটি ইন্দো-আর্য ভাষাভাষীদের আগমনের ঠিক আগে ঘটেছিল, যাদের সঙ্গে তারা গভীরভাবে মিথস্ক্রিয়া করেছিল। [১৩][১৪] কিছু পণ্ডিত যুক্তি দেন, দ্রাবিড় ভাষা খ্রিস্টপূর্ব চতুর্থ বা তৃতীয় সহস্রাব্দ অথবা এর আগে তাদের ইরানি মালভূমি থেকে অভিবাসনের মাধ্যমে তাদের ভারতে আনা হয়েছে। [১৫][১৬] তবে পুনর্গঠিত প্রাক-দ্রাবিড় শব্দভাণ্ডার ইঙ্গিত করে যে, এই ভাষা পরিবার ভারতেরই স্থানীয় ভাষা।[১][১৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 Steever, S.B., সম্পাদক (২০১৯)। The Dravidian languages (2nd সংস্করণ)। Routledge। পৃ. ১। ডিওআই:10.4324/9781315722580। আইএসবিএন ৯৭৮-১-৩১৫-৭২২৫৮-০। এস২সিআইডি 261720917।
- ↑ Swan, Michael; Smith, Bernard (২৬ এপ্রিল ২০০১)। Learner English: A Teacher's Guide to Interference and Other Problems। Cambridge University Press। পৃ. ২২৭। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৭৭৯৩৯-৫। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬।
- ↑ Louis, Rosenblatt; Steever, Sanford B. (১৫ এপ্রিল ২০১৫)। The Dravidian Languages। Routledge। পৃ. ৩৮৮। আইএসবিএন ৯৭৮-১-১৩৬-৯১১৬৪-৪। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬।
- ↑ Razaul Karim Faquire (২০১০)। "Language situation in Bangladesh"। The Dhaka University Studies। ৬৭ (2): ৭। আইএসএসএন 1562-7195। ওসিএলসি 11674036।
- ↑ Project, Joshua। "Oraon, Kurux in Bhutan"। joshuaproject.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৫।
- ↑ History and Archaeology, Volume 1, Issues 1–2 p.234, Department of Ancient History, Culture, and Archaeology, University of Allahabad
- 1 2 Tudu 2008, পৃ. 400
- ↑ Avari, Burjor (২০০৭)। Ancient India: A History of the Indian Sub-Continent from C. 7000 BC to AD 1200। Routledge। পৃ. ১৩। আইএসবিএন ৯৭৮-১-১৩৪-২৫১৬২-৯।
- ↑ Masica, Colin P. (১৯৮৯)। The Indo-Aryan Languages। Cambridge University Press। পৃ. ৩৯। আইএসবিএন ৯৭৮-০-৫২১-২৯৯৪৪-২।
- ↑ Kopstein, Jeffrey; Lichbach, Mark Irving (২০০৫) [First published 2000]। Comparative Politics: Interests, Identities, and Institutions in a Changing Global Order (2nd সংস্করণ)। Cambridge University। পৃ. ৩৪৫। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৮৪৩১৬-৪।
- ↑ Kumar, Dhavendra (২০০৪)। Genetic Disorders of the Indian Subcontinent। Springer। পৃ. ৬। আইএসবিএন ৯৭৮-১-৪০২০-১২১৫-০। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০০৮।
... The analysis of two Y chromosome variants, Hgr9 and Hgr3 provides interesting data (Quintan-Murci et al., 2001). Microsatellite variation of Hgr9 among Iranians, Pakistanis and Indians indicate an expansion of populations to around 9000 YBP in Iran and then to 6,000 YBP in India. This migration originated in what was historically termed Elam in south-west Iran to the Indus valley, and may have been associated with the spread of Dravidian languages from south-west Iran (Quintan-Murci et al., 2001). ...
- ↑ Marris, Emma (৩ মার্চ ২০১৪)। "200-Year Drought Doomed Indus Valley Civilization"। Nature। ডিওআই:10.1038/nature.2014.14800। এস২সিআইডি 131063035 – Scientific American এর মাধ্যমে।
- ↑ Khan, Razib (১৯ জানুয়ারি ২০১৮)। "The Dravidianization of India"। Gene Expression (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২৫।
- ↑ Krishnamurti, Bhadriraju (৮ জুলাই ২০১৫)। "Dravidian languages"। Encyclopædia Britannica।
- ↑ Tamil Literature Society (১৯৬৩), Tamil Culture, খণ্ড ১০, Academy of Tamil Culture, ৯ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০০৮,
... together with the evidence of archaeology would seem to suggest that the original Dravidian-speakers entered India from Iran in the fourth millennium BC ...
- ↑ Namita Mukherjee; Almut Nebel; Ariella Oppenheim; Partha P. Majumder (ডিসেম্বর ২০০১), "High-resolution analysis of Y-chromosomal polymorphisms reveals signatures of population movements from central Asia and West Asia into India", Journal of Genetics, ৮০ (3), Springer India: ১২৫–৩৫, ডিওআই:10.1007/BF02717908, পিএমআইডি 11988631, এস২সিআইডি 13267463,
... More recently, about 15,000–10,000 years before present (ybp), when agriculture developed in the Fertile Crescent region that extends from Israel through northern Syria to western Iran, there was another eastward wave of human migration (Cavalli-Sforza et al., 1994; Renfrew 1987), a part of which also appears to have entered India. This wave has been postulated to have brought the Dravidian languages into India (Renfrew 1987). Subsequently, the Indo-European (Aryan) language family was introduced into India about 4,000 ybp ...
- ↑ Narasimhan, Vagheesh M.; Patterson, Nick; Moorjani, Priya; Rohland, Nadin; Bernardos, Rebecca; Mallick, Swapan; Lazaridis, Iosif; Nakatsuka, Nathan; Olalde, Iñigo; Lipson, Mark; Kim, Alexander M.; Olivieri, Luca M.; Coppa, Alfredo; Vidale, Massimo; Mallory, James (৬ সেপ্টেম্বর ২০১৯)। "The formation of human populations in South and Central Asia"। Science (ইংরেজি ভাষায়)। ৩৬৫ (6457) eaat7487। ডিওআই:10.1126/science.aat7487। আইএসএসএন 0036-8075। পিএমসি 6822619। পিএমআইডি 31488661।