দেশি পানকৌড়ি
অবয়ব
| দেশি পানকৌড়ি Phalacrocorax fuscicollis | |
|---|---|
| প্রজননকালীন অবস্থা, কেরালা, ভারত | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Animalia |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | পক্ষী |
| বর্গ: | Suliformes |
| পরিবার: | Phalacrocoracidae |
| গণ: | Phalacrocorax |
| প্রজাতি: | P. fuscicollis |
| দ্বিপদী নাম | |
| Phalacrocorax fuscicollis Stephens, 1826 | |
| বৈশ্বিক বিস্তৃতি | |
দেশি পানকৌড়ি (বৈজ্ঞানিক নাম: Phalacrocorax fuscicollis) Phalacrocoracidae (ফ্যালাক্রোকোরাসিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Phalacrocorax (ফ্যালাক্রোকোরাক্স) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির পানকৌড়ি।[২][৩] পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। দেশি পানকৌড়ি বৈজ্ঞানিক নামের অর্থ কালোঘাড় পানকৌড়ি (গ্রিক: Phalacrocorax = পানকৌড়ি; লাতিন: fuscus = কালচে, -collis = ঘাড়ের)।[৩] সারা পৃথিবীতে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ৯ লক্ষ ৪৬ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৪] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে নামেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]
চিত্রশালা
[সম্পাদনা]- গাছের ডালে দেশি পানকৌড়ি, কোলকাতা, ভারত
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Phalacrocorax fuscicollis"। The IUCN Red List of Threatened Species। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৩।
- ↑ রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃ. ১৯৭। আইএসবিএন ৯৮৪০৭৪৬৯০১।
- 1 2 3 জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ২৭৮–৯।
{{বই উদ্ধৃতি}}:|লেখক=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Phalacrocorax fuscicollis"। BirdLife International। ২৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে দেশি পানকৌড়ি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিপ্রজাতিতে-এ বিষয় সম্পর্কিত তথ্য রয়েছে: দেশি পানকৌড়ি
- the Internet Bird Collection, আরও আলোকচিত্র, ডাক ও অন্যান্য মিডিয়া
- Oriental Bird Images, আলোকচিত্র।