তিকরিত বিশ্ববিদ্যালয়
অবয়ব
جامعة تكريت | |
![]() | |
| ধরন | পাবলিক বিশ্ববিদ্যালয় |
|---|---|
| স্থাপিত | ১৯৮৭ |
| সভাপতি | অধ্যাপক ড. ওয়াদ মাহমুদ রউফ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ২,৭৫০ |
| শিক্ষার্থী | ৩০,০০০ |
| স্নাতক | ২৯,০০০ |
| স্নাতকোত্তর | ২,৩০০ |
| অবস্থান | , |
| ওয়েবসাইট | https://www.tu.edu.iq |
![]() | |
তিকরিত বিশ্ববিদ্যালয় (আরবি: جامعة تكريت) হলো একটি ইরাকি বিশ্ববিদ্যালয়, যা ইরাকের সালাহউদ্দিন প্রদেশের তিকরিতে অবস্থিত। এটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ৩০,০০০ এরও বেশি শিক্ষার্থী ধারণ ক্ষমতাবিশিষ্ট ইরাকের বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে সংঘাতের কারণে এটি অনেকবার প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়, তবুও এটি উচ্চ শিক্ষার একটি সম্মানিত প্রতিষ্ঠান হিসেবে পুনরায় আবির্ভূত হতে শুরু করেছে। এটি বৈশ্বীক নেটওয়ার্কের সাথে তার অনুষদ এবং ছাত্রদের পুনরায় সংযোগ করার প্রয়াসে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে অংশীদারিত্ব করার চেষ্টা করছে।[১] পাশাপাশি তিকরিত বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্বীকৃতি পরিষেবা (এএসআইসি, যুক্তরাজ্য) দ্বারা স্বীকৃত।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Law Alumnus Key in UB-Iraq Partnership"। University of Baltimore। ২৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১১।
- ↑ "theubpost.com"। web.archive.org। ২৬ অক্টোবর ২০১৭। ২৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ মে ২০২৩ তারিখে
- ইরাকি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে
- পেট্রোলিয়াম ও খনিজ প্রকৌশল কলেজের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

