জিরিয়া
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (আগস্ট ২০২৩) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলি পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
| জিরিয়া (Plovers) | |
|---|---|
| Hooded dotterel (Thinornis cucullatus) | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
| পর্ব: | কর্ডাটা (Chordata) |
| শ্রেণি: | এভিস (Aves) |
| বর্গ: | Charadriiformes |
| পরিবার: | Charadriidae |
| উপপরিবার: | Charadriinae Leach, ১৮২০ |
| গণ | |
|
Pluvialis | |
জিরিয়া (/ˈplʌvər/ PLUV-ər,[১] এবং ইউএস: /ˈploʊvər/ PLOH-vər)[২] হল Charadriinae উপ-পরিবারের অন্তর্ভূক্ত পানিকাটা পাখির একটি ব্যাপকভাবে বিস্তৃত দল।
বিবরণ
[সম্পাদনা]এই উপ-পরিবারে প্রায় ৬৬টি প্রজাতি রয়েছে, যাদের বেশিরভাগকে সাধারণভাবে জিরিয়া ("প্লোভার" / "ডোটেরেল") বলা হয়।[৩] এরা lapwing উপ-পরিবারের Vanellinae -এর প্রায় ২০টি প্রজাতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।[৪]
এদের ঠোঁট পায়রার মতো খাটো, ডানা লম্বা ও চোখা, পিঠে গাঢ় কালো বা বাদামি দাগ, বুক-পেট সাদা থাকে এবং এরা পানিতে হেঁটে বেড়ায়।[৫] এরা খোলা জায়গায় পাথর বা আগাছা দিয়ে ঘিরে অগভীর গর্ত খোঁড়ে তাদের বাসা বানায় এবং এদের অধিকাংশই তাদের আবাসস্থলের এই উন্মুক্ত পরিবেশের সঙ্গে রং মিশিয়ে গা-ঢাকা দিয়ে থাকে।[৫] এরা সাধারণতঃ যূথবদ্ধ হয়ে উপকূল, বালুময় ও কাদাভরা সমতলে ঘুরে বেড়ায় এবং সেখানে আছড়ে পড়া ঢেউ সরে গেলে এরা ক্ষুদে অমেরুদন্ডী শিকার খোঁজে বেড়ায়।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "plover"। Lexico। ১০ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৩।
- ↑ "Definition of plover | Dictionary.com"। www.dictionary.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ Coomber, Richard (১৯৯১)। "Charadriiformes: Plovers"। Birds of the World। Godalming, Surrey: Colour Library Books। পৃ. ৯৭–১০০। আইএসবিএন ৯৭৮-০৮৬২৮৩৮০৬৫।
- ↑ Sangster, G.; Knox, A. G.; Helbig, A. J.; Parkin, D. T. (২০০২)। "Taxonomic recommendations for European birds"। Ibis। ১৪৪ (1): ১৫৩–১৫৯। ডিওআই:10.1046/j.0019-1019.2001.00026.x।
- 1 2 3 "জিরিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলাপিডিয়ায় জিরিয়া
- জিরিয়া সম্পর্কিত ভিডিও, ছবি ও শব্দের সমাহার : ইন্টারনেটের পক্ষি সংগ্রহশালা।