বিষয়বস্তুতে চলুন

জালোন রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জালোন রাজ্য
जालौन
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
১৮০৬–১৮৪০
পতাকা

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত জালোনের মানচিত্র
ইতিহাস 
 ব্রিটিশ করদ রাজ্য
১৮০৬
 ব্রিটিশ ভারতে সংযুক্তিকরণ
১৮৪০
পূর্বসূরী
উত্তরসূরী
মারাঠা সাম্রাজ্য
ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি ও প্রদেশসমূহ
বর্তমানে যার অংশজালৌন জেলা, উত্তরপ্রদেশ, ভারত

জালোন রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি মারাঠা দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো। জালৌন শহরকে করে প্রতিষ্ঠিত এই রাজ্যটি বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যের জালৌন জেলায় অবস্থিত৷ ১৮০৬ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ অবধি এই শহরটি রাজ্যের রাজধানী ও প্রশাসনিক দপ্তর ছিলো৷[] রাজ্যটির শেষ রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে ব্রিটিশ সরকার স্বত্ববিলোপ নীতি আরোপ করে রাজ্যটিকে আত্মসাৎ করে৷[]

ইতিহাস

[সম্পাদনা]

১৮০৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার জালৌন ও পারিপার্শ্বিক দখল করলে ১৮০৬ সালের মধ্যে এটি একটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়৷ রাজ্যের অধিকাংশ অধিবাসীই ছিলেন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, যারা "দক্ষিণী পণ্ডিত" নামেও পরিচিত৷ তাদের পূর্বপুরুষ, রাজ্যের শাসক মারাঠা পেশোয়াদের পরিষেবাদানের লক্ষ্যে মহারাষ্ট্র থেকে এই অঞ্চলে অভিগমন করেন৷ দ্বিতীয় গোবিন্দ রাও ১৮৪০ খ্রিস্টাব্দে অপুত্রক অবস্থায় মারা গেলে ঐ বছরই ব্রিটিশ সরকার রাজ্যটি দখল করে৷

কালপিতে অবস্থিত দুর্গটি ছিলো রাজ্যের সবচেয়ে শক্তিশালী দুর্গ এবং রাজনিবাস৷ ১৮৬০ খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশরা এই দুর্গটি অনাবৃত করেন৷ পরে ঐ স্থানে একটি বাজার বসানো হয়, যা বৈঠগঞ্জ বাজার নামে পরিচিত৷ ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করার পরে তারা এই শহরটিকে অস্বাস্থ্যকর বলে উল্লেখ করেন এবং ওরই শহরে নতুন রাজধানী স্থানান্তরিত করেন৷ []

শাসকবর্গ

[সম্পাদনা]

জালোন রাজ্যের শাসকগণ ছিলেন পুণের পেশোয়াদের অধীনস্থ৷ ঋগ্বেদীয় করকারে বল্লাল বা করকারে রাজবংশীয় ব্রাহ্মণরা মূলত ছিলেন মহারাষ্ট্রের রত্নগিরি অঞ্চল থেকে আগত৷ পুণের পেশোয়া সওয়াই দ্বিতীয় মাধবরাও নারায়ণ ভট্ট বল্লাল ঐ রাজবংশীয় ব্রাহ্মণদের প্রশাসক হিসাবে ১৭৯৩ খ্রিস্টাব্দে শ্রীনাথ মহাদজী সিন্ধিয়ার অধীনে জালোন অঞ্চলে নিযুক্ত করেন৷ শাসক করকারেরা জালোনকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে মুক্ত রাখার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ সম্পন্ন হয়৷ যুদ্ধের ফলস্বরূপ ব্রিটিশ বাহিনী জয়লাভ করে ও করকারে বংশীয়দের তত্ত্বাবধানে থাকা মারাঠা বাহিনীর চরম পরাজয় ঘটে৷ পলাতক মারাঠা বাহিনী গোয়ালিয়রঝাঁসিতে আশ্রয় গ্রহণ করে৷ ব্রিটিশরা অপর দেশস্থ মারাঠি ব্রাহ্মণ বংশীয়দেরকে ঐ রাজ্য শাসনের দায়িত্ব দেন৷ ক্রমে তারা রাজা উপাধি গ্রহণ করেন৷[]

  • ১৭৭৬ - ১৮২২ প্রথম গোবিন্দরাও
  • ১৮২২ - ১৮৩১ বলরাও
  • ১৮৩১ - ১৮৪০ দ্বিতীয় গোবিন্দরাও

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. David P. Henige (২০০৪)। Princely States of India: A Guide to Chronology and Rulers। Orchid Press। পৃ. ৩৬। আইএসবিএন ৯৭৮-৯৭৪-৫২৪-০৪৯-০
  2. Keay, John. India: A . Grove Press Books, distributed by Publishers Group West. United States: 2000 আইএসবিএন ০-৮০২১-৩৭৯৭-০, p. 433.
  3. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
  4. Princely States of India