জাফরুল হাসান ফরহাদ
অবয়ব
জাফরুল হাসান ফরহাদ | |
|---|---|
| বরগুনা-১ আসন আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
| পূর্বসূরী | হুমায়ুন কবির হিরু |
| উত্তরসূরী | ধীরেন্দ্র দেবনাথ শম্ভু |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ জানুয়ারি ১৯৫৫ |
| মৃত্যু | ১৭ জানুয়ারি ২০১৭ (বয়স ৬৪) |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
জাফরুল হাসান ফরহাদ (১ জানুয়ারি ১৯৫৫ – ১৭ জানুয়ারি ২০১৭) বাংলাদেশের বরগুনা জেলার একজন রাজনীতিবিদ ছিলেন যিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একজন সাংসদ এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।
জীবনী
[সম্পাদনা]জাফরুল হাসান ফরহাদ জাতীয় পার্টির বরগুনা শাখার সভাপতি ছিলেন।[১][২] মাত্র ৩৫ বছর বয়সে ১৯৮৮ সালে তিনি বরগুনা-১ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৩]একই সাথে তিনি বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
জাফরুল হাসান ফরহাদ ২০১৭ সালের ১৮ জানুয়ারি সকাল ৮টা ৩৫ মিনিট এ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১][২] তাকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার খেজুরতলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "সাবেক এমপি ফরহাদ আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ১৮ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০।
- 1 2 "সাবেক এমপি জাফরুল হাসান ফরহাদের ইন্তেকাল"। সমকাল। ১৮ জানুয়ারি ২০১৭। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "List of 4th Parliament Members" (পিডিএফ)। জাতীয় সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।