বিষয়বস্তুতে চলুন

জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৪৯; ৭৬ বছর আগে (1949)[]
সদর দপ্তরআম্মান, জর্ডান
ফিফা অধিভুক্তি১৯৫৬[]
এএফসি অধিভুক্তি১৯৭৫
সভাপতিজর্ডান প্রিন্স আলি বিন হুসেইন
সহ-সভাপতিজর্ডান মুস্তফা তাব্বা
ওয়েবসাইটwww.jfa.jo

জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবি: الاتحاد الأردني لكرة القدم, ইংরেজি: Jordan Football Association; এছাড়াও সংক্ষেপে জেএফএ নামে পরিচিত) হচ্ছে জর্ডানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৬ বছর পর ১৯৭৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত।

এই সংস্থাটি জর্ডানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জর্ডানীয় প্রো লিগ, জর্ডান এফএ কাপ এবং জর্ডান এফএ শিল্ডের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জর্দান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন প্রিন্স আলি বিন হুসেইন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সামার নাসার।

কর্মকর্তা

[সম্পাদনা]
২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিপ্রিন্স আলি বিন হুসেইন
সহ-সভাপতিমুস্তফা তাব্বা
সাধারণ সম্পাদকসামার নাসার
কোষাধ্যক্ষসালিম খাইর
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকমুহাম্মদ আয়াস্রাহ
প্রযুক্তিগত পরিচালকআলেক্সান্ডার জুইয়ার্স
ফুটসাল সমন্বয়কারীসালাহ আবু জাফর
জাতীয় দলের কোচ (পুরুষ)ভিতাল বর্কেলমান্স
জাতীয় দলের কোচ (নারী)আজ্জেদিন চিহ
রেফারি সমন্বয়কারীইয়র্ন লার্সেন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]