বিষয়বস্তুতে চলুন

জগত্তারিণী পদক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জগত্তারিণী পদক (ইংরেজি: Jagattarini Medal) বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় দুই বছর পর পর প্রদান করে থাকে। এটি 'Special Endowment Medal' তথা বিশেষ মর্যাদা সম্পন্ন পুরস্কার হিসাবে চিহ্নিত। [][]

ইতিহাস

[সম্পাদনা]

বাঙালি শিক্ষাবিদ, গণিতজ্ঞ ও আইনবিদ ব্যারিস্টার স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ও প্রবাদপ্রতিম ভাইস-চ্যান্সেলর ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ঐতিহ্য বজায় রেখে জাতীয়তাবাদমূলক কার্যকলাপে সংস্কার চেয়েছিলেন। যখন তিনি দ্বিতীয় বারের জন্য উপাচার্য পদে বৃত হন, তখন ১৯ শে এপ্রিল ১৯২১ তারিখে ৩০০০ টাকার সরকারি ঋণপত্র কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেন তার মা 'জগত্তারিণী দেবী'র নামে এক সম্মাননা প্রবর্তনের জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে আশুতোষ মুখোপাধ্যায়, চুণীলাল বসু, অমূল্যচরণ বিদ্যাভূষণ, দীনেশচন্দ্র সেন এবং বি সি মজুমদারকে নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির সিদ্ধান্ত অনুসারে সেই বৎসরেই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম ' জগত্তারিণী পদক' সাহিত্যে নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদান করে। সেই অর্থে বাংলা সাহিত্যে 'জগত্তারিণী পদক' প্রাপ্তি পরবর্তী প্রাপকদের কাছে - অত্যন্ত সম্মানের। বিগত বছরগুলিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, কাজী নজরুল ইসলাম,তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানকুমারী বসু,কুমুদরঞ্জন মল্লিক ,সন্দীপন চট্টোপাধ্যায় আনিসুজ্জামান সহ বাংলা সাহিত্যের বিভিন্ন প্রথিতযশা লেখক এই পদক লাভ করেছেন।[]

পদক প্রাপক সাহিত্যিকগণ

[সম্পাদনা]
সালপ্রাপকের নাম
১৯২১রবীন্দ্রনাথ ঠাকুর
১৯২৩শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৯২৫অমৃতলাল বসু
১৯২৭স্বর্ণকুমারী দেবী
১৯২৯কামিনী রায়
১৯৩১দীনেশচন্দ্র সেন
১৯৩৫অনুরূপা দেবী
১৯৩৯রাজশেখর বসু
১৯৪০হীরেন্দ্রনাথ দত্ত
১৯৪১প্রমথ চৌধুরী
১৯৪১মানকুমারী বসু
১৯৪৩নিরুপমা দেবী
১৯৪৫কাজী নজরুল ইসলাম
১৯৫১করুণানিধান বন্দ্যোপাধ্যায়
১৯৫৩কালিদাস রায়
১৯৫৫উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
১৯৫৭যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি
১৯৫৯তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৯৬৭বলাইচাঁদ মুখোপাধ্যায়
-কুমুদরঞ্জন মল্লিক
-সুবোধ ঘোষ
১৯৭৫অচিন্ত্যকুমার সেনগুপ্ত
১৯৭৯অন্নদাশঙ্কর রায়
১৯৮৩প্রমথনাথ বিশী
১৯৮৭রমাপদ চৌধুরী
১৯৯৩নেপাল মজুমদার
১৯৯৩আশাপূর্ণা দেবী
১৯৯৯অম্লান দত্ত
২০১২অমলেন্দু বন্দ্যোপাধ্যায়
২০১৮আনিসুজ্জামান

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Special Endowment Medals"। ২ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২০
  2. রবি স্মরণে। ঋতুযান পাবলিকেশন।
  3. "জগত্তারিণী পদক পেলেন অধ্যাপক আনিসুজ্জামান ইউআরএল=https://bangla.bdnews24.com/bangladesh/article1446333.bdnews"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১২ জানুয়ারি ২০১৮। {{ওয়েব উদ্ধৃতি}}: |url= অনুপস্থিত বা খালি (সাহায্য); |শিরোনাম=-এ বহিঃসংযোগ (সাহায্য)