ছবি মিত্তল
ছবি মিত্তল | |
|---|---|
![]() ২০১০ সালে ছবি মিত্তল | |
| জন্ম | ৪ সেপ্টেম্বর ১৯৮০ |
| পেশা |
|
| দাম্পত্য সঙ্গী | মোহিত হোসেন (বি. ২০০৪) |
| সন্তান | ২ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ছবি মিত্তল (হিন্দি: छवि मित्तल; জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৮০) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি প্রধানত হিন্দি টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন।[১] তিনি তুমহারি দিশা, বন্দিনী, এক চুটকি আসমান, কৃষ্ণদাসী, এক বিবাহ... অ্যায়সা ভি সহ বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি তার স্বামীর সাথে শিটি আইডিয়াস ট্রেন্ডিং (এসআইটি) নামে একটি ডিজিটাল প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেছেন।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ছবি মিত্তল দিল্লির পুসা রোডের স্প্রিংডেলস স্কুলে পড়াশোনা করেছিলেন। তিনি ২০০৪ সালে পরিচালক মোহিত হোসেনকে বিয়ে করেন। ছবি মিত্তল একজন হিন্দু, কিন্তু তার স্বামী মুসলিম। প্রথমে তার বাবা-মা তাদের বিয়েতে রাজি না হলেও পরবর্তীতে রাজি হন। এই দম্পতির দুইজন সন্তান রয়েছে। এক কন্যা আরিজা এবং এক পুত্র আরহাম।[৩][৪]
২০২২ সালের ২৫ এপ্রিল ছবি মিত্তলের স্তন ক্যান্সার ধরা পড়ে। পরে তিনি স্তন ক্যান্সার অপসারণের অস্ত্রোপচার করান।[৫] ক্যান্সারের পরে তার কস্টোকন্ড্রাইটিস ধরা পড়ে।[৬]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা | সূত্র |
|---|---|---|---|---|
| ২০০৭ | ক্যায়সে কাহেঁ... | ট্যারোট কার্ড রিডার | ||
| ২০০৮ | এক বিবাহ... অ্যায়সা ভি | নাতাশা এ. শ্রীবাস্তব | [৭] | |
| ২০০৯ | পাল পাল দিল কে সাত | [৮] | ||
| ২০১৯ | রক্ষক | শর্ট ফিল্ম; লেখিকা |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | অনুষ্ঠান | ভূমিকা | টীকা | Ref. |
|---|---|---|---|---|
| ২০০৪-২০০৬ | তুমহারি দিশা | দিশা ভোঁসলে সেহগাল | [৯] | |
| ২০০৬ | বিরাসাত | নিক্কি | [১০] | |
| টুইঙ্কল বিউটি পার্লার | ||||
| ২০০৬-২০০৮ | ঘর কি লক্ষ্মী বেটিয়াঁ | প্রীতি | ||
| ২০০৭ | তিনি বহুরানিয়াঁ | এডভোকেট কনিকা বাজপেয়ী | ||
| ২০০৭-২০০৮ | নাগিন | আস্থা | ||
| ২০০৮ | শশশশ...কোই হ্যায় | সুনয়না/ উর্মিলা/ সঞ্জনা | পর্বভিত্তিক ভূমিকা | |
| ২০০৯ | বন্দিনি | সুভদ্রা মহিয়াবংশী/অনামিকা দেশাই | [১১] | |
| ২০১০ | এক চুটকি আসমান | হিমাঙ্গী আগাশে | [১২] | |
| আদালত | ড. অমৃতা বক্সী | পর্বভিত্তিক উপস্থিতি | ||
| ২০১৬ | কৃষ্ণদাসী | তুলসী চিমা | ||
| ২০১৮ | লাল ইশক | বিদ্যা | পর্ব: "কারিব" |
ওয়েব সিরিজ
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | সূত্র |
|---|---|---|---|
| ২০১৫-২০১৬ | ম্যান... দ্য রিয়্যাল ভিক্টিমস | শালিনি | [১৩] |
| ২০১৭-২০১৮ | দ্য ব্যাটার হাফ | রোহিনী | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Goswami, Ranita (২৩ ডিসেম্বর ২০২৩)। "'মা তুমি কি তাহলে মরে যাবে?' ক্যানসার হয়েছে শুনে প্রশ্ন করেছিল আমার মেয়ে: ছবি"। Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৪।
- ↑ "Chhavi Mittal, trolled for 'looking like skeleton', hits back: 'Calling someone skinny is as disrespectful as fat'"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ১৫ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৪।
- ↑ "TV couples who had an inter-religion marriage"। The Times of India। ৫ মে ২০১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৪।
- ↑ Khan, Bushra (১ আগস্ট ২০২২)। "Dipika-Shoaib to Kishwer-Suyyash: TV celebs who had inter-faith marriage"। The Siasat Daily (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৪।
- ↑ "Chhavi Mittal recalls daughter Areeza asking 'are you going to die' when she spoke about her cancer diagnosis"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২৩ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৪।
- ↑ "After cancer, Chhavi Mittal diagnosed with costochondritis, says doesn't have any cure"। India Today (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৪।
- ↑ "'Ek Vivaah...Aisa Bhi not a sequel to Vivah'"। Hindustan Times। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৮।
- ↑ "Review: Pal Pal Dil Ke Ssaat"। Hindustan Times। ১০ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১১।
- ↑ Krishna, Sonali (১৮ আগস্ট ২০০৪)। "Tumhari Disha on Zee TV"। Indiantelevision.com। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১০।
- ↑ "Love in the time of hate"। The Telegraph। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০।
- ↑ "Ekta Kapoor's Bandini going off air soon"। The Times of India। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "It's just not her 'cup of tea'"। Hindustan Times। ২২ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Everybody enjoys women-bashing, including women"। Rediff.com। ১৭ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ছবি মিত্তল (ইংরেজি)
