চৌধুরী আবদুল হাই
অ্যাডভোকেট চৌধুরী আবদুল হাই | |
|---|---|
| হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৮৭ | |
| পূর্বসূরী | আসন শুরু |
| উত্তরসূরী | মুবিন চৌধুরী |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২১ মার্চ ১৯৩৯ বড় বহুলা গ্রাম, গোপায়া, হবিগঞ্জ |
| নাগরিকত্ব | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি |
| অন্যান্য রাজনৈতিক দল | ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) |
| সন্তান | ৩ |
| পিতামাতা | চৌধুরী আব্দুল গণি (পিতা) আছিয়া খাতুন (মাতা) |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় বৃন্দাবন কলেজ হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় |
| পেশা | রাজনীতিবিদ, আইনজীবী |
চৌধুরী আবদুল হাই (জন্ম: ২১ মার্চ ১৯৩৯) হলেন বাংলাদেশের একজন আইনজীবী, ভাষা আন্দোলন কর্মী, মুক্তিযুদ্ধা ও রাজনীতিবিদ। তিনি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২][৩]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]চৌধুরী আবদুল হাই ২১ মার্চ ১৯৩৯ সালে হবিগঞ্জের গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতার নাম চৌধুরী আব্দুল গণি ও মাতার নাম আছিয়া খাতুন।[৪][৩] ৫ ভাইয়ের মাঝে তিনি তৃতীয়।[১][৫]
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৪ সালে মেট্রিকুলেশন পাস করে ১৯৫৬ সালে আইএ ও ১৯৫৮ সালে বিএ পাস করেন বৃন্দাবন সরকারি কলেজ থেকে। এরপর ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ডিগ্রী লাভ করেন।[১]
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]চৌধুরী আবদুল হাই কর্মজীবন শুরু করেন পাকিস্তান সরকারের আমলে কুমিল্লায় মুন্সেফ হিসেবে।[১]
তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।[৩]
১৯৬৩ সালে বার কাউন্সিলে ও ১১ জানুয়ারি ১৯৬৩ হবিগঞ্জ জেলার আইনজীবী সমিতিতে এন রোলড হন।[১][৩]
১৯৬৫ সালে তিনি রাজনীতিতে যোগদান করে ভাসানী ন্যাপের হবিগঞ্জ মহকুমার সেক্রেটারির দায়িত্ব পালন করেন।[৩]
তিনি ১৯৬৭ সালে মোজাফফরের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করে বিগঞ্জ মহকুমার সভাপতির দায়িত্ব পালন করেন।[৩]
মুক্তিযুদ্ধের সময় ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।[১] মুক্তিযুদ্ধ চলাকালে পাকসেনাদের হাতে তিনি তিনদিন বন্দি ছিলেন।[৩]
তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে মোজাফফরের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন।[২][৬][১][৩]
সর্বশেষ ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে মোজাফফরের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী হিসেবে কুঁড়েঘর প্রতীকে হবিগঞ্জ-৩ আসন থেকে লড়ে জাতীয় পার্টির মুবিন চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন।[৭]
১৯৯৬ সালে প্রত্যক্ষ রাজনীতি থেকে তিনি অবসর গ্রহণ করেন।[৩]
পারিবারিক জীবন
[সম্পাদনা]চৌধুরী আবদুল হাই বিবাহিত। তার দুই মেয়ে ও এক ছেলে আমেরিকা প্রবাসী। তার বড় ভাই এ বি চৌধুরী তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিভিউশনের মহা-ব্যাবস্থাপক ছিলেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 8 সৈয়দ এখলাছুর রহমান খোকন (৫ ফেব্রুয়ারি ২০২২)। "একটি শান্তিপ্রিয় দেশ চান ভাষাসৈনিক চৌধুরী আব্দুল হাই"। জাগোনিউজ২৪.কম। ২১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪।
- 1 2 "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 3 4 5 6 7 8 9 10 "একজন আলোকিত মানুষ"। রাইজিংবিডি.কম। ২৮ ডিসেম্বর ২০১৫। ২১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪।
- ↑ "চৌধুরী আব্দুল হাইকে আইনজীবী সমিতির দেয়া সংবর্ধনা সভায় বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন- বার এবং বেঞ্চ একে অপরের সমন্বয়ে কাজ করলে মানুষ ন্যায় বিচার পাবে"। দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস। ১৭ মার্চ ২০১৪। ২১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪।
- ↑ "এডভোকেট প্রোফাইল, চৌধুরী আব্দুল হাই, সদস্য আইডি : ১০০১"। জেলা এডভোকেট সমিতি, হবিগঞ্জ। ২১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪।
- ↑ "আ'লীগের দখলমুক্ত করতে মরিয়া বিএনপি ও জাপা"। সমকাল (ইংরেজি ভাষায়)। ৮ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- ↑ "চৌধুরী আবদুল হাই"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- জীবিত ব্যক্তি
- ১৯৩৯-এ জন্ম
- হবিগঞ্জ জেলার রাজনীতিবিদ
- হবিগঞ্জ জেলার আইনজীবী
- হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি রাজনীতিবিদ
- বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত ব্যক্তি
- তৃতীয় জাতীয় সংসদ সদস্য
- ন্যাশনাল আওয়ামী পার্টির সাবেক রাজনীতিবিদ
- মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অভিবাসী
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ
- হবিগঞ্জ জেলার ব্যক্তি