বিষয়বস্তুতে চলুন

কৌশলগত সংকীর্ণপথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চোকপয়েন্ট থেকে পুনর্নির্দেশিত)
কিছু ট্রেড চেকপয়েন্ট

কৌশলগত সংকীর্ণপথ বা চোকপয়েন্ট (ইংরেজি: Chokepoint) বলতে বৈশ্বিক পর্যায়ে বহুল-ব্যবহৃত সামুদ্রিক পথের উপর অবস্থিত সরু জলপ্রণালীকে বোঝায়। এই সরু প্রণালীগুলি বিশ্ব শক্তি (জ্বালানি) নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এগুলির মধ্য দিয়ে অত্যন্ত বড় পরিমাণের খনিজ তেল পরিবাহিত হয়। কৌশলগত দিক থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি কৌশলগত সংকীর্ণপথ হচ্ছে পারস্য উপসাগরআরব সাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী, এবং ভারত মহাসাগরপ্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী মালাক্কা প্রণালী। অন্যান্য গুরুত্বপূর্ণ কৌশলগত সংকীর্ণপথের মধ্যে আছে: আরব সাগরলোহিত সাগরকে সংযুক্তকারী বাব এল-মান্দাব প্রণালী, প্রশান্ত মহাসাগরআটলান্টিক মহাসাগরকে সংযুক্তকারী পানামা খালপানামা নলপথ, লোহিত সাগরভূমধ্যসাগরকে সংযুক্তকারী সুয়েজ খালসুমেদ নলপথ, এবং কৃষ্ণ সাগরকাস্পিয়ান সাগর অঞ্চলকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্তকারী বসফরাস প্রণালী

কৌশলগত সংকীর্ণপথ এলাকাতে জলদস্যু, সন্ত্রাস, রাজনৈতিক অস্থিরতা কিংবা জাহাজ দুর্ঘটনার কারণে তেল পরিবহনের নির্ভরযোগ্যতা হ্রাস পেতে পারে এবং এতে বিশ্ববাজারে শক্তি বা জ্বালানির দাম বেড়ে যেতে পারে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]