চুং শানশান
চুং শানশান | |
|---|---|
| জন্ম | 钟睒睒 ১৯৫৪ (বয়স ৭১–৭২)[১] হাংচৌ, চচিয়াং প্রদেশ, চীন |
| জাতীয়তা | চীনা |
| পরিচিতির কারণ | প্রতিষ্ঠাতা, নুংফু স্প্রিং মালিক, ওয়ানথাই |
চুং শানশান[টীকা ১] (ফিনিন: Zhōng Shǎnshǎn; চীনা: 钟睒睒, জন্ম ১৯৫৪) একজন চীনা শতকোটিপতি ব্যবসায়ী। তিনি নুংফু স্প্রিং নামক চীনের বৃহত্তম পানীয় কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান।[২] এছাড়া তিনি চীনের ঔষধ নির্মাতা দানব "ওয়ানথাই" কোম্পানির মালিক। ২০২০ সালের শেষভাগে এসে তিনি চীন ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হন।[৩][৪]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]চুং ১২ বছর বয়সে ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময়ে বিদ্যালয় ত্যাগ করেন। সেসময় চীনে সাংস্কৃতিক বিপ্লব সংক্রান্ত গোলযোগ চলছিল। চুংয়ের বাবা-মা কর্তৃপক্ষের নিপীড়ণের শিকার হন। চুং নির্মাণকর্মী, সংবাদ প্রতিবেদক, পানীয় বিক্রেতা, ইত্যাদি বিভিন্ন পেশায় কাজ করেন এবং শেষ পর্যন্ত নিজের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৬ সালের সেপ্টেম্বরে চুং নুংফু স্প্রিং নামের একটি বোতলজাত পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি বছরে বছরে বৃদ্ধিলাভ করে শেষ পর্যন্ত চীনের শীর্ষ পানীয় কোম্পানিতে পরিণত হয়।
টীকা
[সম্পাদনা]- ↑ এই ম্যান্ডারিন চীনা ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ম্যান্ডারিন চীনা শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bricklayer To Billionaire: China's Second-Richest Man Rose From Rags To Extreme Riches—But Will It Last?"। Forbes। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Zhong Shanshan on Bloomberg"। Bloomberg। সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২০।
- ↑ Business, Michelle Toh, CNN। "China has a new richest man"। CNN।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "Zhong Shanshan overtakes Mukesh Ambani to become Asia's richest person"। The Times of India। ৩১ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২০।