বিষয়বস্তুতে চলুন

চিরাগ পাসওয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিরাগ পাসওয়ান
২০২৪ সালে চিরাগ
কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১১ জুন ২০২৪
রাষ্ট্রপতিদ্রৌপদী মুর্মু
প্রিমিয়ারনরেন্দ্র মোদি
পূর্বসূরীকিরেন রিজিজু
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৬ মে ২০১৪ (2014-05-16)   জুন ২০২৪ (2024-06-04)
পূর্বসূরীভুদেও চৌধুরী
উত্তরসূরীঅরুণ ভারতী
নির্বাচনী এলাকাজামুই
লোক জনশক্তি পার্টি (রামবিলাস) এর সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৫ অক্টোবর ২০২১
উত্তরসূরী[N ১] পশুপতি কুমার পারাস
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1982-10-31) ৩১ অক্টোবর ১৯৮২ (বয়স ৪৩)
দিল্লি, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দললোক জনশক্তি পার্টি (রামবিলাস)
অন্যান্য
রাজনৈতিক দল
লোক জনশক্তি পার্টি
বাসস্থানখগড়িয়া, বিহার, ভারত
পেশারাজনীতিবিদ

চিরাগ কুমার পাসওয়ান (জন্ম: ৩১ অক্টোবর ১৯৮২)[] একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন অভিনেতা। তিনি ২০২৪ সাল থেকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ১৯ তম মন্ত্রী এবং ২০২১ সাল থেকে লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) ১ম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সাল থেকে হাজীপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভার সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।[] তিনি প্রয়াত সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের ছেলে।[][]

প্রাথমিক জীবন এবং অভিনয় জীবন

[সম্পাদনা]

তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা রাম বিলাস পাসওয়ান এবং অমৃতসরের একজন পাঞ্জাবি হিন্দু বিমানসেবিকা রীনা শর্মার ঘরে জন্মগ্রহণ করেন ।  তাঁর এক বোন নিশা পাসওয়ান, যার স্বামী অরুণ ভারতীও লোক জনশক্তি পার্টির (রামবিলাস) একজন সদস্য।  তাঁর সৎ মা রাজকুমারী দেবী এবং তাঁর দুই সৎ বোন আশা এবং ঊষা পাসওয়ান।

পাসওয়ান ঝাঁসির বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় সেমিস্টারের ড্রপআউট ।  কলেজ থেকে ঝরে পড়ার পর, তিনি হিন্দি সিনেমা মিলে না মিলে হাম (২০১১) তে অভিনয় করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

২০১৪ সালের নির্বাচনে পাসওয়ান লোক জনশক্তি পার্টির হয়ে জামুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ৮৫,০০০ ভোটের বেশি ভোটে রাষ্ট্রীয় জনতা দলের সুধাংশু শেখর ভাস্করকে পরাজিত করে আসনটি জিতেছিলেন । ২০১৯ সালের নির্বাচনে পাসওয়ান তার আসনটি ধরে রেখেছিলেন, মোট ৫২৮,৭৭১ ভোট পেয়ে ভূদেও চৌধুরীকে পরাজিত করেছিলেন ।

১৪ জুন ২০২১ তারিখে, চিরাগের স্থলাভিষিক্ত হন তার কাকা পশুপতি কুমার পরশ , লোকসভার নেতা হিসেবে। এর একদিন পর, চিরাগ দলবিরোধী কার্যকলাপের জন্য ৫ জন সাংসদকে বহিষ্কার করেন, যার মধ্যে ছিলেন তার কাকা পশুপতি কুমার পরশ এবং চাচাতো ভাই প্রিন্স রাজ ।

১০ জুন ২০২৪ তারিখে, বিজেপি সরকারের অধীনে চিরাগকে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভা মন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।

আরো দেখুন

[সম্পাদনা]
  1. তিনি ছিলেন বিতর্কিত সভাপতি। পরে সুরজভান সিং ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sri Chirag Kumar Paswan | Welcome to Jamui District Official Website | India" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২১
  2. "LJP national committee in Bihar expels 5 rebel MPS, decides Chirag Paswan would continue heading the party"। ১৫ জুন ২০২১।
  3. "Chirag Paswan: His father's son"The Indian Express (ইংরেজি ভাষায়)। ১২ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২০
  4. Service, Tribune News। "Ram Vilas Paswan backs son Chirag in LJP's political decisions related to Bihar"Tribuneindia News Service (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে চিরাগ পাসওয়ান সম্পর্কিত মিডিয়া দেখুন।