বিষয়বস্তুতে চলুন

চাকমা রাজবাড়ি

চাকমা রাজবাড়ি
মানচিত্র
সাধারণ তথ্যাবলী
ধরনপ্রাসাদ
শহররাঙ্গামাটি
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২২°৩৯′৫২″ উত্তর ৯২°১০′২৬″ পূর্ব / ২২.৬৬৪৫৬৪১° উত্তর ৯২.১৭৩৯৩৭৮° পূর্ব / 22.6645641; 92.1739378
উন্মুক্ত হয়েছে১৯শ শতাব্দী
ভগ্নপ্রাপ্ত২০১০
স্বত্বাধিকারীচাকমা রাজপরিবার
কারিগরি বিবরণ
তলার সংখ্যা

চাকমা রাজবাড়ি বাংলাদেশের রাঙ্গামাটিতে অবস্থিত চাকমা রাজপরিবারের একটি জমিদার বাড়ি।

ইতিহাস

[সম্পাদনা]

হরিশ্চন্দ্র রাজা হওয়ার পূর্বে চাকমা রাজবাড়ি অধুনা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবনে অবস্থিত ছিল। হরিশ্চন্দ্র রাজা হওয়ার পর ১৮৭৭ সালে তার রাজধানী রাজাভুবন থেকে রাঙ্গামাটিতে স্থানান্তর করেন। নতুন রাজধানীতে তিনি নতুন রাজবাড়ি নির্মাণ করেছিলেন। এরপর ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের কারণে রাজবাড়িটি সৃষ্ট কৃত্রিম হ্রদের পানিতে ডুবে যায়।[] ফলে একই বছরে শহরে তৎকালীন রাজা ত্রিদিব রায় আরেকটি রাজবাড়ি নির্মাণ করেছিলেন।[] শহরের রাজদ্বীপে নির্মিত রাজবাড়িটি টিনের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছিল। এটি পরবর্তী রাজা দেবাশীষ রায়ের বাসভবন ছিল। ২০১০ সালে রাজবাড়িটি অগ্নিকাণ্ডে ধ্বংসপ্রাপ্ত হয়।[] এরপর চাকমা রাজবাড়ি সেখানে পুনর্নির্মাণ করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. চাকমা, সাধন বিকাশ (৭ নভেম্বর ২০২৪)। "৬৪ বছর ধরে যে রাজবাড়ি ডুবে আছে পানির নিচে"প্রথম আলো
  2. "Chakma Rajbari in Rangamati"দি এশিয়ান এজ (ইংরেজি ভাষায়)। ৫ জুন ২০২০।
  3. "রাঙামাটিতে চাকমা রাজবাড়ি ভস্মীভূত"বিডিনিউজ২৪.কম। ১০ নভেম্বর ২০১০।
  4. এলাহী, এলিজা বিনতে (২৮ সেপ্টেম্বর ২০১৯)। "পার্বত্য অঞ্চলের রাজকথন"প্রথম আলো