চমক হাসান
অবয়ব
ড. চমক হাসান | |
|---|---|
ড. চমক হাসান | |
| জন্ম | নওরিন হাসান চমক ২৮ জুলাই ১৯৮৬ কুষ্টিয়া জেলা, বাংলাদেশ।[১] |
| শিক্ষা | কুষ্টিয়া জিলা স্কুল কুষ্টিয়া সরকারি কলেজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিএসসি ইন ইঞ্জিঃ) ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা (পিএইচডি) |
| পেশা | প্রণেতা, সংগীতশিল্পী, শিক্ষক, প্রকৌশল |
| কর্মজীবন | ২০১৫-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | ফেরোজা বিনতে ওমর |
| সন্তান | ২ |
নওরিন হাসান চমক, সাধারণত চমক হাসান নামে পরিচিত, একজন বাংলাদেশি লেখক,[২] সঙ্গীতজ্ঞ,[৩] অনলাইন শিক্ষাবিদ[৪][৫] এবং প্রকৌশলী। ২০২১ সাল পর্যন্ত, তিনি বাংলায় গণিত এবং জনপ্রিয় বিজ্ঞানের উপর ৬টি বই লিখেছেন।[২] চমক হাসান ২০২২ সালে ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র বাবা বেবি ও-তে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।[৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]চমক বোস্টন সায়েন্টিফিক কর্পোরেশনে একজন গবেষণা ও উন্নয়ন প্রকৌশলীর কাজ করেন।[২] তিনি ফিরোজা বিনতে ওমরকে (বহ্নি) বিবাহ করেছেন এবং দম্পতির দুটি সন্তান রয়েছে। ফিরোজাকে গান লেখার সঙ্গী হিসেবে উল্লেখ করেছেন চমক।[৬]
লেখনী অবদান
[সম্পাদনা]বই
[সম্পাদনা]- জেনেটিক্স গল্পে-জল্পে নিটিকস (২০১২)
- গণিতের রঙ্গে: হাসিখুশি গণিত (২০১৫)
- অঙ্ক ভাইয়া (২০১৮)
- নিমিখ পানে: ক্যালকুলাসের পথ পরিভ্রমণ (অংশ ১ ও ২) (২০১৯)
- যুক্তিফাঁদে ফড়িং (২০২১)
- নিবিড় গণিত: অঙ্কের ভেতরের গল্প (২০২২)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Majumder, Rahul (৭ ফেব্রুয়ারি ২০২২)। "Chamok Hasan: অঙ্ক আর গান আমার কাছে আলাদা কিছু নয়, দু'টোই আনন্দ ছড়ানোর মাধ্যম!"। Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২২।
- 1 2 3 Monamee, Maisha Islam (২৬ ফেব্রুয়ারি ২০২০)। "Chamok Hasan on making mathematics fun"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২২।
- 1 2 Chowdhury, Priyanka (২ জানুয়ারি ২০২২)। "Chamok Hasan's 'Ei Mayabi Chander Raate' features Jisshu Sengupta"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২২।
- ↑ "Chamok Hasan: Revolutionizing access to education - Young Observer"। The Daily Observer। ১০ জানুয়ারি ২০১৮। ৫ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- ↑ ডেস্ক, স্বপ্ন নিয়ে (১২ আগস্ট ২০২১)। "মজায় মজায় শেখার ৫ ইউটিউব চ্যানেল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ মুখোপাধ্যায়, উপালি (২৯ ডিসেম্বর ২০২১)। "Chamak Hassan - Chamok Hasan: 'বাবা বেবি ও'-র সুর দিতে দিতেই আমি দ্বিতীয় বার বাবা হলাম: চমক হাসান"। Anandabazar। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২।