বিষয়বস্তুতে চলুন

চঙ্গভাকর রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চঙ্গভাকর রাজ্য
चंगभाकर
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
১৭৯০–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত চঙ্গভাকর রাজ্যের মানচিত্র
রাজধানীভরতপুর
আয়তন 
 ১৯০১
২,৩৪৭ বর্গকিলোমিটার (৯০৬ বর্গমাইল)
জনসংখ্যা 
 ১৯০১
১৯,৫৪৮
ইতিহাস 
 কোরিয়া রাজ্যের জমিদারি হিসাবে প্রতিষ্ঠালাভ
১৭৯০
১৯৪৮
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশকোরিয়া জেলা, ছত্তিশগড়
কলম্বিয়া-লিপিনকট গেজেটিয়ার. (নিউ ইয়র্ক: কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রেস, ১৯৫২) পৃ. ৩৬৯

চঙ্গভাকর রাজ্য, (যা চাং ভাকর নামেও পরিচিত) ছিলো ব্রিটিশ শাসিত ভারতের ছত্তিশগড় রাজ্য এজেন্সিতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ [] ১১৭ টি গ্রাম সংবলিত এই রাজ্য ২,৩৩০ বর্গকিলোমিটার (৮৯৯ বর্গমাইল) অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো, ১৯৪১ খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে এটির জনসংখ্যা ছিলো ২১,২৬৬ জন৷ দেশীয় রাজ্যটির রাজধানী ও প্রশাসনিক দপ্তর ছিলো ভরতপুরে৷

ইতিহাস

[সম্পাদনা]

১৭৯০ খ্রিস্টাব্দে পূর্বতন কোরিয়া দেশীয় রাজ্য থেকে পৃথক হয় নতুন চঙ্গভাকর জমিদারি প্রতিষ্ঠালাভ পায়। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ইঙ্গ-মারাঠা যুদ্ধের পর চঙ্গভাকর ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত একটি করদ রাজ্যে পরিণত হয়৷ ১৮১৯ খ্রিস্টাব্দে চঙ্গভাকরের জমিদারি রাজ্যে উন্নীত হয় ও ১৮২১ খ্রিস্টাব্দে এটিকে প্রশাসনিকভাবে ছোটনাগপুর সামন্ত রাজ্যগুলির অন্তর্ভুক্ত করা হয়৷ ১৯০৫ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এটিকে মধ্য প্রদেশের ছত্তিশগড়ে বিভাগে স্থানান্তরিত করা হলে তা ছত্তিশগড় বিভাগীয় কমিশনারের প্রশাসনিক হস্তোগত হয়৷ ১৯৪৮ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি তারিখে এটি ভারতীয় অধিরাজ্যে যোগদানের সপক্ষে স্বাক্ষর করলে মধ্য প্রদেশ ও বেরার প্রদেশের সরগুজা জেলার অন্তর্ভুক্ত করা হয়৷ বর্তমানে এটি ছত্তিশগড় রাজ্যের সরগুজা বিভাগের কোরিয়া জেলার একটি তহশিল ও মহকুমা৷[]

শাসকবর্গ

[সম্পাদনা]

রাজ্যটির শাসকগণ ছিলেন বলেন্দ্র রাজবংশের রাজপুত রাজা। প্রাথমিকভাবে তারা রাজা উপাধিতে ভূষিত হলেও ১৮৬৫ খ্রিস্টাব্দ-পরবর্তী সময়ে তারা "ভাইয়া" উপাধি গ্রহণ এবং তার ব্যবহার করতেন।

  • ১৮১৯ - ১৮.. মানসিংহ দেও
  • ১৮৪৮ - ১৮৬৫ জনজিৎ সিংহদেও
  • ১ ডিসেম্বর ১৮৬৫ - ১৮৯৭ বলভদ্র সিংহদেও
  • ১৮৯৭ - ১৯৩২ মহাবীর সিংহদেও
  • ১৯৩২ - ১৯৪৭ কৃষ্ণপ্রতাপ সিংহদেও
  • ১৯৩২ - ১৯৪৬ ... -রাজ প্রতিনিধি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Princely State of Changbhakar"। ২৩ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০
  2. Changbhakar (Princely State)