বিষয়বস্তুতে চলুন

ঘৃতাচী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘৃতাচী
অন্তর্ভুক্তিঅপ্সরা
আবাসস্বর্গ
গ্রন্থসমূহরামায়ণ, মহাভারত, পুরাণ
লিঙ্গনারী
ব্যক্তিগত তথ্য
সন্তান

ঘৃতাচী (সংস্কৃত: घृताची, ‘ঘৃতে সমৃদ্ধ’) হিন্দু পুরাণে বর্ণিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী অপ্সরাদের মধ্যে একজন। তিনি তাঁর অতুলনীয় সৌন্দর্য এবং অগণিত ঋষি ও রাজাদের তপস্যা ভঙ্গ করার জন্য সুপরিচিত। পৌরাণিক আখ্যানে ঘৃতাচী কেবল প্রলোভনের প্রতীক নন, বরং অনেক বরেণ্য ঋষি, বীর এবং রাজবংশের জন্মদাত্রী বা তাদের জন্মের নিমিত্ত হিসেবে তাঁর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ব্যুৎপত্তি ও পৌরাণিক তাৎপর্য

[সম্পাদনা]

‘ঘৃতাচী’ শব্দের অর্থ ‘ঘৃতে বা ঘিয়ে সমৃদ্ধ’। পৌরাণিক রূপক অর্থে, অনেক ক্ষেত্রেই তাঁকে এমন এক দিব্য শক্তির আধার হিসেবে দেখা হয়, যার মাধ্যমে ঋষিদের তপস্যা বা বীর্য কোনো নতুন জীবনের সৃষ্টিতে রূপান্তরিত হয়। ঘি যেমন যজ্ঞের প্রধান উপকরণ, তেমনি ঘৃতাচী অনেক মহাপুরুষের জন্মের ক্ষেত্রে ‘নিমিত্ত’ হিসেবে কাজ করেছেন। তাঁকে অপ্সরাদের ‘দিব্য’ শ্রেণীর অন্তর্ভুক্ত বলে বর্ণনা করা হয়েছে[] এবং হিন্দু পঞ্জিকার কুম্ভ মাসের তিনি সভাপতিত্ব করেন।[]

সাহিত্য ও পুরাণে উপস্থিতি

[সম্পাদনা]

মহাকাব্য রামায়ণমহাভারত, সেইসাথে বিভিন্ন পুরাণে ঘৃতাচীর আবির্ভাব রয়েছে। ধর্মগ্রন্থগুলো প্রমাণ করে যে তিনি ঋষি, গন্ধর্বগণ এবং রাজাদের প্ররোচিত করেন।[][][]

বিশ্বকর্মা ও নল

[সম্পাদনা]

বামনপুরাণ অনুসারে, ঘৃতাচী একদা দেবতাদের স্থপতি বিশ্বকর্মার সাথে থাকতেন এবং চিত্রাঙ্গদা নামে তাঁদের এক কন্যা ছিল। বিশ্বকর্মা তাঁর কন্যাকে বিবাহ করতে নিষেধ করায় তারা অভিশপ্ত হন। পরবর্তীতে ঘৃতাচী নল-এর জন্ম দিয়ে সেই অভিশাপ থেকে তাদের মুক্ত করেন, যিনি পরবর্তীতে দেবতা রামকে সাহায্য করেন।[][] ব্রহ্মবৈবর্ত পুরাণ উল্লেখ করে যে, ঘৃতাচী ও বিশ্বকর্মার সন্তানদের থেকেই অনেক মিশ্র-বর্ণের উৎপত্তি হয়েছে।[]

ঋষি ও রাজবংশের জন্মদাত্রী

[সম্পাদনা]

ঘৃতাচীর সাথে সংশ্লিষ্ট পৌরাণিক কাহিনীগুলো নিম্নরূপ:

  • গন্ধর্ব পর্জন্য: ঘৃতাচী গন্ধর্ব পর্জন্যের প্রেমে পড়েন এবং বেদবতী নামে একটি কন্যার জন্ম দেন।[]
  • রাজা কুষণভ: রামায়ণে বর্ণিত আছে, ঘৃতাচী সাময়িকভাবে রাজা কুষণভের স্ত্রী ছিলেন এবং একশত কন্যার জন্ম দিয়েছিলেন যাদেরকে পবনদেব বিয়ে করতে চেয়েছিলেন। পরবর্তীতে পুত্রকামেষ্ঠী যজ্ঞের মাধ্যমে কুষণভ ও ঘৃতাচীর ঔরসে গাধির জন্ম হয়।[]
  • রৌদ্রাশ্ব: পুরু বংশের রাজা রৌদ্রাশ্বের সাথে মিলনে ঘৃতাচীর দশ পুত্রের জন্ম হয়, যারাুরু বংশের অন্তর্ভুক্ত ছিল। এই পুত্রদের নাম ছিল- রীতেয়ু, কাক্ষেয়ু, স্থাণ্ডিলেয়ু, কৃতেয়ুকা, জলেয়ু, সন্নাতেয়ু, ধর্মেয়ু, সত্যেয়ু, ব্রতেয়ু ও বানেয়ু।[]
  • ঋষি প্রমতি ও রুরু: মহাভারত অনুসারে, ঘৃতাচী ঋষি প্রমতিকে প্রলুব্ধ করেছিলেন এবং তাঁদের মিলনে রুরু জন্মগ্রহণ করেন।[][]
  • ঋষি শুকদেব: মহাভারতের শান্তিপর্ব এবং দেবীভাগবত পুরাণ আছে, ঋষি ব্যাস একজন উত্তরাধিকারী চান, কিন্তু বিয়ে করতে নারাজ। ঋষি ব্যাসকে প্রলুব্ধ করতে তোতাপাখির রূপ ধারণ করেন ঘৃতাচী। তাকে দেখে ঋষি আগুনের কাঠিতে তার বীজ নির্গত করেন এবং তা থেকে একটি পুত্র, শুক জন্ম নেয়।[]
  • দ্রোণাচার্য ও শ্রুতবতী: মহাভারতের আদিপর্ব-এ বর্ণিত হয়েছে যে, গঙ্গায় স্নানরত ঘৃতাচীকে দেখে ঋষি ভরদ্বাজ যৌন উত্তেজিত হন এবং তাঁর বীর্য স্খলন হলে তিনি তা তার দ্রোণে সংরক্ষণ করলে তা থেকে দ্রোণ-এর (যিনি পরবর্তীতে পাণ্ডবকৌরবদের গুরু হন) জন্ম হয়। শল্যপর্ব প্রকাশ করে যে একই ধরনের ঘটনা আরেকবার ঘটেছিল, এবার শ্রুতবতী নামে একটি কন্যার জন্ম হয়েছিল।[][১০][১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dalal, Roshen (২০১০)। Hinduism: An Alphabetical Guide (ইংরেজি ভাষায়)। Penguin Books India। আইএসবিএন ৯৭৮-০-১৪-৩৪১৪২১-৬
  2. www.wisdomlib.org (২৫ আগস্ট ২০১৫)। "Ghritaci, Ghṛtācī: 14 definitions"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২২
  3. Walker, Benjamin (৯ এপ্রিল ২০১৯)। Hindu World: An Encyclopedic Survey of Hinduism. In Two Volumes. Volume I A-L (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন ৯৭৮-০-৪২৯-৬২৪২১-৬
  4. 1 2 Kapoor, Subodh (২০০৪)। A Dictionary of Hinduism: Including Its Mythology, Religion, History, Literature, and Pantheon (ইংরেজি ভাষায়)। Cosmo Publications। আইএসবিএন ৯৭৮-৮১-৭৭৫৫-৮৭৪-৬
  5. Williams, George M. (২৭ মার্চ ২০০৮)। Handbook of Hindu Mythology (ইংরেজি ভাষায়)। OUP USA। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫৩৩২৬১-২
  6. 1 2 3 4 5 6 Mani, Vettam (১৯৭৫)। Puranic encyclopaedia। Delhi : Motilal Banarsidass। আইএসবিএন ৯৭৮-০-৮৪২৬-০৮২২-০{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: প্রকাশকের অবস্থান (লিঙ্ক)
  7. Mahapatra, Shalini (৯ সেপ্টেম্বর ২০২০)। "The Virtuous Children of Apsara Ghritachi"Indic Today (মার্কিন ইংরেজি ভাষায়)।
  8. Wagenaar, Henk W.; Parikh, S. S. (১৯৯৩)। Allied Chambers transliterated Hindi-Hindi-English dictionary (ইংরেজি ভাষায়)। Allied Publishers। আইএসবিএন ৯৭৮-৮১-৮৬০৬২-১০-৪
  9. Doniger, Wendy (২৩ ফেব্রুয়ারি ১৯৯৩)। Purana Perennis (ইংরেজি ভাষায়)। SUNY Press। আইএসবিএন ৯৭৮-০-৭৯১৪-১৩৮২-১
  10. Handique, Krishnakanta (২০০১)। Apsarases in Indian Literature (ইংরেজি ভাষায়)। Decent Books। আইএসবিএন ৯৭৮-৮১-৮৬৯২১-১৬-৬
  11. Dhand, Arti (৮ জানুয়ারি ২০০৯)। Woman as Fire, Woman as Sage (ইংরেজি ভাষায়)। SUNY Press। আইএসবিএন ৯৭৮-০-৭৯১৪-৭১৪০-১

বহিঃসংযোগ

[সম্পাদনা]