বিষয়বস্তুতে চলুন

গোলাম কিবরিয়া টিপু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোলাম কিবরিয়া টিপু
বরিশাল-৩ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮  ৫ জানুয়ারি ২০১৪
পূর্বসূরীমোশাররফ হোসেন মংগু
উত্তরসূরীটিপু সুলতান
কাজের মেয়াদ
৩০ ডিসেম্বর ২০১৮  ৫ আগস্ট ২০২৪
পূর্বসূরীটিপু সুলতান
উত্তরসূরীশূন্য
ব্যক্তিগত বিবরণ
জন্ম২ সেপ্টেম্ব ১৯৫৩
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলজাতীয় পার্টি
অন্যান্য
রাজনৈতিক দল
বাংলাদেশ আওয়ামী লীগ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
পেশারাজনীতিবিদ

গোলাম কিবরিয়া টিপু (জন্ম: ২ সেপ্টেম্ব ১৯৫৩) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[][]

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

গোলাম কিবরিয়া টিপু ২ সেপ্টেম্ব ১৯৫৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের বরিশালের আগরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্নাতক পাশ ।[]

রাজনৈতিক ও কর্মজীবন

[সম্পাদনা]

গোলাম কিবরিয়া টিপুর রাজনৈতিক জীবনের শুরু আওয়ামী লীগের মাধ্যমে। তিনি রমনা থানা যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদিয়ে তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও হয়েছিলেন।

আশির দশকে তিনি জাতীয় পার্টি যোগদেন।[] তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।

তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোটের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোটের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন।[] ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][][১০]

অভিযোগ

[সম্পাদনা]

গোলাম কিবরিয়া টিপুকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ১৫ নভেম্বর ২০২৪ সালে গ্রেফতার করা হয়।[১১][১২][১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "গোলাম কিবরিয়া টিপু"দৈনিক প্রথম আলো। ১৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  2. "বরিশাল-৩: গোলাম কিবরিয়া টিপুর পথসভা"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  3. "বরিশাল ৩: লাঙলের গোলাম কিবরিয়া বেসরকারিভাবে বিজয়ী"দৈনিক ইত্তেফাক। ১৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  4. "বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপুর মনোনয়ন"দৈনিক যায়যায়দিন। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  5. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯
  6. "১১তম সংসদের সদস্যবৃন্দ"জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯
  7. "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"আরটিভি। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪
  8. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  9. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  10. "জাতীয় সংসদ বিলুপ্ত"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪
  11. "খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জাপার সাবেক এমপি টিপু কারাগারে"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৫ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৪
  12. "খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জাপার সাবেক এমপি টিপু কারাগারে"জাগোনিউজ২৪.কম। ১৫ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৪
  13. "খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক এমপি টিপু কারাগারে"নিউজ টুয়েন্টি ফোর। ১৫ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৪