বিষয়বস্তুতে চলুন

গায়ত্রী চক্রবর্তী স্পিভাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গায়ত্রী চক্রবর্তী স্পিভাক
জন্ম (1942-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৪২ (বয়স ৮৪)
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
কর্নেল ইউনিভার্সিটি
পুরস্কারহলবার্গ পুরস্কার (২০২৫)[]
যুগবিংশ শতাব্দীর দর্শন
ধারাউত্তর উপনিবেশবাদ, অবিনির্মাণ
প্রধান আগ্রহ
সাহিত্য সমালোচনা, নারীবাদ, মার্কসবাদ, উত্তর উপনিবেশবাদ
উল্লেখযোগ্য অবদান
Strategic essentialism, Subaltern, Other

গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (আধ্বব: gaĕ͜òt̪.t̪ri t͡ʃɔk.krò.bòr.(t̪)t̪i) (জন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯৪২) একজন ভারতীয় সাহিত্য সমালোচক, তাত্ত্বিক এবং যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।[] তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে উত্তর উপনিবেশবাদের সূচনাকারী লেখা “Can the Subaltern Speak?” এবং জাক দেরিদার “De la grammatologie” বইটিকে মূল ফরাসি থেকে ইংরেজি অনুবাদ করা, যেটির ইংরেজি নাম “On Grammatology”; তিনি তার একটি নিবন্ধে এর বাংলা নামকরণ করেছেন “লিপিতত্ত্বপ্রসঙ্গ”। স্পিভাক নিজেকে বাস্তববাদী মার্ক্সীয়নারীবাদী অবিনির্মাণিক হিসেবে পরিচিত করেন।

১৯৪২ সালের ২৪ ফেব্রুয়ারি ব্রিটিশশাসিত ভারতের কলকাতায় চিকিৎসক ডাঃ পরেশ চন্দ্র এবং শিবানী চক্রবর্তীর কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন গায়ত্রী চক্রবর্তী[] ১৯৫৯ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণী সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ইংরেজি ও বাংলা সাহিত্যে স্বর্ণপদক অর্জন করেন। এরপরে তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন এবং সেখানে তিনি ইংরেজিতে এমএ এবং তুলনামূলক সাহিত্যে পিএইচডি করেন। ১৯৬০ সালে জনৈক ট্যালবট স্পিভাকের সঙ্গে তিনি সীমিত সময়ের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Gayatri Chakravorty Spival wins Holberg Prize"। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৫
  2. Columbia faculty profile
  3. "Reading Spivak"। The Spivak reader: selected works of Gayatri Chakravorty Spivak। Routledge। ১৯৯৬। পৃ. ১–৪।