গাঙ্গেয় ডারকিনা
| গাঙ্গেয় ডারকিনা Rasbora rasbora | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Animalia |
| পর্ব: | Chordata |
| উপপর্ব: | Vertebrata |
| মহাশ্রেণী: | Osteichthyes |
| শ্রেণী: | Actinopterygii |
| বর্গ: | Cypriniformes |
| পরিবার: | Cyprinidae |
| গণ: | Rasbora |
| প্রজাতি: | Rasbora kobonensis |
| দ্বিপদী নাম | |
| Rasbora kobonensis Chaudhuri, 1913 | |
| প্রতিশব্দ | |
|
Rasbora rasbora Chaudhuri, 1913[১] | |
গাঙ্গেয় ডারকিনা (বৈজ্ঞানিক নাম: Rasbora rasbora) (ইংরেজি: Gangetic scissortail rasbora) হচ্ছে Cyprinidae পরিবারের Rasbora গণের একটি স্বাদুপানির মাছ।
বর্ণনা
[সম্পাদনা]লম্বা দেহ পার্শ্বীয়ভাবে চাপা। এদের উদর তথা অঙ্কীয় প্রান্ত পৃষ্ঠ প্রান্তের চেয়ে অধিক উত্তল । মুখের হা ঊর্ধ্বমুখী এবং তির্যকভাবে অবস্থিত। উপরের চোয়াল চোখের সম্মুখ কিনারার নিচ পর্যন্ত বিস্তৃত। শ্রোণীপাখনা পুচ্ছপাখনার গোড়া ও তুণ্ডের মধ্যবর্তী স্থানে উৎপত্তিলাভ করেছে। শ্রোণী পাখনা যেখানে উৎপত্তিলাভ করে তার পেছনেই পৃষ্ঠদেশ বরাবর পৃষ্ঠপাখনা অবস্থান করে। পুচ্ছপাখনা দ্বিখণ্ডিত। নীল-কালো বর্ণের সরু ধনুকের মতো একটি রেখা মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত।
বিস্তৃতি
[সম্পাদনা]এই প্রজাতির মাছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ডে পাওয়া যায়।[২]
স্বভাব ও আবাস্থল
[সম্পাদনা]স্বাদু পানিতে বসবাসকারী এই মাছ জলাশয়ের তলদেশের নিকটবর্তী স্থানে যেমন থাকতে পছন্দ করে তেমনই পানির উপরিস্তরেও থাকতে পছন্দ করে। বাংলাদেশের খাল, বিল, পুকুর, স্রোতযুক্ত জলাধার ও প্লাবনভূমিতে পাওয়া যায়। স্বাদুপানির অভ্যন্তরেই এদের অভিপ্রয়াণ ঘটে। মাঝে মাঝে ঝাঁক বেধে চলে
খাদ্য এবং খাদ্যাভ্যাস
[সম্পাদনা]এরা পানির উপরের স্তরের খাবার খায়। বিশেষত প্রকৃতিতে এরা জলজ ও স্থলজ অমেরুদণ্ডী প্রাণী প্রধানত পতঙ্গ শিকার করে খেয়ে থাকে।
অর্থনৈতিক গুরুত্ব
[সম্পাদনা]এক প্রজাতি হিসেবে এদের উৎপাদন তথ্য পাওয়া যায় না। তবে অন্যান্য মাছের সাথে ধরা পড়ে। বাংলাদেশে খাবারের মাছ হিসেবে তালিকাতে রাখা হয়।
বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ
[সম্পাদনা]আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে বিপন্ন হিসেবে বিবেচিত।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Eschmeyer, W.N. (ed.) (2009) Catalog of fishes. Updated database version of 2 July 2009., Catalog databases of CAS cited in FishBase (website).
- 1 2 এ কে আতাউর রহমান, গাউছিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার (সম্পাদকগণ)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। খণ্ড ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ১০৫–১০৬। আইএসবিএন ৯৮৪-৩০০০০-০২৮৬-০।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য)