গন্ধমূষিক
| গন্ধমূষিক | |
|---|---|
| কানাডার অটোয়ায় একটি গন্ধমূষিক সাঁতার কাটছে | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
| পর্ব: | কর্ডাটা (Chordata) |
| শ্রেণি: | ম্যামালিয়া (Mammalia) |
| বর্গ: | Rodentia |
| পরিবার: | Cricetidae |
| উপপরিবার: | Arvicolinae |
| গোত্র: | Ondatrini লিংক, ১৭৯৫ |
| গণ: | Ondatra (লিনিয়াস, ১৭৬৬) |
| প্রজাতি: | O. zibethicus |
| দ্বিপদী নাম | |
| Ondatra zibethicus (লিনিয়াস, ১৭৬৬) | |
| গন্ধমূষিকের বিস্তৃতি স্থানীয় প্রবর্তিত | |
| প্রতিশব্দ | |
|
Castor zibethicus লিনিয়াস, ১৭৬৬ | |
গন্ধমূষিক (Ondatra zibethicus) মাঝারি আকারে একটি অর্ধ-জলচর তীক্ষ্ণদন্তী প্রাণী। এটি উত্তর আমেরিকায় স্থানীয় এবং ইউরোপের, এশিয়া ও দক্ষিণ আমেরিকার কিছু প্রান্তে এর প্রবর্তন করা হয়েছে।
জলাভূমির বিভিন্ন জলবায়ু ও বাসস্থান জুড়ে গন্ধমূষিক পাওয়া যায়। এটি জলাভূমির বাস্তুতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করে,[২] আর এটি মানুষদের খাদ্য ও লোমশ চামড়ার উৎস।
প্রাপ্তবয়স্ক গন্ধমূষিকদের ওজন ০.৬–২ কিলোগ্রাম (১+১⁄৪–৪+১⁄২ পাউন্ড), আর লেজ বাদ দিয়ে দেহের দৈর্ঘ্য ২০–৩৫ সেন্টিমিটার (৮–১৪ ইঞ্চি)। তারা মাঝারি থেকে গাঢ় বাদামি রঙের ছোট ও ঘন লোমের আবরণে আচ্ছাদিত। তাদের দীর্ঘ লেজ লোমের জায়গায় আঁশ দিয়ে আচ্ছাদিত। গন্ধমূষিকদের লেজ রৈখিকভাবে সংকুচিত হয় আর সামান্য পরিমাণের ঘাত সৃষ্টি করে। জালযুক্ত পশ্চাৎপদ তাদের প্রচালনের প্রধান মাধ্যম,[৩] আর তাদের অনন্য লেজ মূলত দিকগত ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। গন্ধমূষিকরা তাদের বেশিরভাগ সময় পানিতে অতিবাহিত করে, আর ১২ থেকে ১৭ মিনিট ধরে তারা পানির তলায় সাঁতার কাটে। পুরুষ-নারীর দম্পতি ও তাদের ছানা নিয়ে পরিবার গঠন করে তারা বসবাস করে। শীত ও শিকারিদের হাত থেকে রক্ষার জন্য তারা অনেকসময় পানির তলায় তীরে গর্ত খুঁড়ে বাসা তৈরি করে। গন্ধমূষিকরা সাধারণত ক্যাটটেল ও অন্যান্য জলজ উদ্ভিদ খায়, আর কখনো কখনো ছোট প্রাণীও খায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Cassola, F. (২০১৬)। "Ondatra zibethicus"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। ২০১৬। আইইউসিএন: e.T১৫৩২৪A২২৩৪৪৫২৫। ডিওআই:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T15324A22344525.en। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- ↑ Keddy, Paul A. (২০১০)। Wetland Ecology: Principles and conservation (2nd সংস্করণ)। New York, NY: Cambridge University Press। পৃ. ১৬২। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৭৩৯৬৭-২। এলসিসিএন 2010009142।
- ↑ Fish, F.E. (১৯৮২)। "Function of the Compressed Tail of Surface Swimming Muskrats (Ondatra zibethicus)"। American Journal of Mammalogy। ৬৩ (4): ৫৯১–৫৯৭। ডিওআই:10.2307/1380263। জেস্টোর 1380263।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "Ondatra zibethicus"। ইন্টিগ্রেটেড ট্যাক্সোনোমিক ইনফরমেশন সিস্টেম।
- Everything Muskrat
- How Muskrat Created the World – Native American Legends ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত জানুয়ারি ৪, ২০০৬ তারিখে
| প্রাণী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |