বিষয়বস্তুতে চলুন

গদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৭ শতকের ইন্দো-ফার্সিয়ান গাদার উদাহরণ, ইস্পাত ও সোনা দিয়ে তৈরি, ২৬.৫ ইঞ্চি (৬৭ সেমি) লম্বা, মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট।

গদা (সংস্কৃত: गदा, কন্নড়: ಗದೆ, তেলুগু: గద, তামিল:  கதை, মালয়: গেদক) হল ভারতীয় উপমহাদেশের মুগুর[১] বা দণ্ড বা ভোঁতা গদা।[২] কাঠ বা ধাতু দিয়ে তৈরি, এটির মূলত দণ্ড বসানো গোলাকার মাথা থাকে, যার উপরে গজাল থাকে। ভারতের বাইরে, গদা দক্ষিণ-পূর্ব এশিয়াতেও গৃহীত হয়েছিল, যেখানে এটি এখনও  সিলতে ব্যবহৃত হয়। অস্ত্রটির ইন্দো-ইরানীয় উৎপত্তি হতে পারে কারণ পুরাতন ফার্সিও ক্লাব অর্থে গাদা শব্দটি ব্যবহার করে।

গদা হল হিন্দু দেবতা হনুমানের প্রধান অস্ত্র।[২] বিষ্ণু তার চারটি হাতের একটি হাতে কৌমোদকী নামে গদা বহন করেন।[৩] মহাকাব্য মহাভারতে, যোদ্ধা বলরাম, ভীম, দুর্যোধন, জরাসন্ধ ও অন্যান্যদেরকে গদার প্রভু বলা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ গদা, বাংলা, বিশেষ্য, bn.m.wiktionary.org
  2. 1 2 About: Gada (mace), Bbpedia.org (ইংরেজি ভাষায়)
  3. ↑ "Gada, The Mace of Vishnu. Some refer to me by the name "Kaumodaki""। ২৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২।

বহিঃসংযোগ

[সম্পাদনা]