বিষয়বস্তুতে চলুন

খৎনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুংলিঙ্গাগ্রচর্মচ্ছেদন
হোমোস্ট্যাট (রক্তক্ষরণপ্রতিরোধী সংকুচিত পোশাক) ও কাচি সহযোগে লিঙ্গাগ্রচর্মচ্ছেদনের (খৎনার) অঙ্কিত চিত্র।
আইসিডি-১০-পিসিএস0VBT
আইসিডি-৯-সিএমV৫০.২
মেশD002944
মেডিসিনপ্লাস002998
ইমেডিসিন1015820
"(লাল)" স্থানগুলোকে খৎনা প্রবন এলাকা বোঝানো হয়েছে

পুরুষ খৎনা বা পুরুষ লিঙ্গাগ্রচর্মচ্ছেদন বা পুংলিঙ্গাগ্রভাগছেদন বা পুংলিঙ্গ অগ্রত্বকচ্ছেদ (লাতিন circumcidere, অর্থ হল "চারদিক থেকে কেটে ফেলা")[] হল একটি অস্ত্রপাচারের মাধ্যমে মানব শিশ্নের অগ্রচর্ম (প্রিপিউস) অপসারণ।[][][] এ প্রক্রিয়ায় সাধারণত, অগ্রচর্মটিকে ভাজ খুলে প্রসারিত করা হয় এবং পেনিস গ্ল্যান্স বা শিশ্নের গোলাকার অগ্রভাগ হতে অপসারণ করা হয়। ব্যথা ও মানসিক চাপ কমাতে অনেক সময় আনুষ্ঠানিকভাবে স্থানীয় বা প্রচলিত এনেস্থেশিয়া দিয়ে অবশ করে নেয়া হয়।[] প্রাপ্তবয়স্কদের জন্য, সাধারণ এনেস্থেশিয়া হল একটি উপায়, এবং কোন বিশেষ চর্মচ্ছেদন অস্ত্র ছাড়াই অস্ত্রপাচার সম্পন্ন করা যেতে পারে। প্রায়শই এটি ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে নবজাতক ও শিশুদের উপর ঐচ্ছিক শল্যচিকিৎসা হিসেবে সম্পাদন করা হয়,[] কিন্তু অন্যান্য ক্ষেত্রে একে সমস্যা নিরাময় ও রোগ প্রতিরোধজনিত কারণে ডাক্তারি পরামর্শ হিসেবে নির্দেশ করা হয়। অসুস্থতাজনিত ফিমোসিস বা লিঙ্গের অগ্রচর্ম স্থায়ীভাবে সরু হওয়ার দরুন তা প্রসারিত না হওয়ার সমস্যা, স্থায়ী বালানোপস্থিটিস এবং দীর্ঘস্থায়ী মূত্রনালিজনিত প্রদাহের (ইউটিআই'স) জন্য এটি একটি চিকিৎসা;[][] কিছু নির্দিষ্ট জননাঙ্গের আকারজনিত অস্বাভাবিকতা এবং দুর্বল স্বাস্থ্যের অধিকারীদের ক্ষেত্রে এটি করতে নিষেধ করা হয়ে থাকে।[][]

খৎনার কারণে লিঙ্গের সংবেদনশীলতা কমে যায়। বিশ্বের শীর্ষস্থানীয় স্বাস্থ্য সংগঠনসমূহ নবজাতক খৎনাকে উপকারিতাবিহীন ও ঝুঁকিপূর্ণ থেকে শুরু করে প্রজনন স্বাস্থ্যের জন্য নির্ভরযোগ্য উপকারী ও ঝুঁকি হ্রাসকারী পর্যন্ত বিভিন্নভাবে বিবেচনা করে থাকেন। কোন প্রধান স্বাস্থ্য সংগঠনই বিশ্বের সকল নবজাতকের জন্য খৎনার পরামর্শও দেয় না (আফ্রিকার কিছু এলাকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া পরামর্শ ব্যতীত), আবার এই চিকিৎসাকে নিষিদ্ধও করে না।[] অসুস্থতাবিহীন শিশু অথবা নবজাতকদের খৎনার বিষয়ে রোগীর অবগত সম্মতি ও মানবাধিকারকে কেন্দ্র করে এযাবৎ বহু নীতিশাস্ত্রগত ও আইনি প্রশ্ন উত্থাপিত হয়েছে।[][]

এটি প্রমাণ দ্বারা সমর্থিত যে, পুরুষ খৎনা সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে বিপরীতকামী পুরুষদের মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমিয়েছিল।[১০][১১] বিশ্ব স্বাস্থ্য সংস্থা উচ্চমাত্রার এইচআইভি সংক্রমিত অঞ্চলগুলোতে সম্প্রসারিত এইচআইভি কর্মশালার অংশ হিসেবে বিবেচনাপ্রসূত খৎনার পরামর্শ দিয়ে থাকে।[১২] পুরুষদের সঙ্গে যৌনসংগমকারী পুরুষদের ক্ষেত্রে খৎনার ফলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি হ্রাসের প্রমাণ ততটা পরিষ্কার নয়।[১৩][১৪] উন্নত বিশ্বেও এইচআইভি প্রতিরোধে এর ব্যবহারের কার্যকারিতা একইভাবে অস্পষ্ট।[১৫] হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি'র দ্বারা ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনার হার কমাতে[১৬][১৭] এবং মূত্রনালিপথের প্রদাহ ও পুরুষাঙ্গের ক্যান্সার উভয়ের ঝুঁকি কমাতে[] খৎনা সহায়ক ভূমিকা রাখে। তবে, আনুষ্ঠানিক খৎনা এই সকল অবস্থা প্রতিরোধের জন্য কার্যকর হিসেবে স্বীকৃত নয়।[][১৮] গবেষণায় অন্যান্য যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধে খৎনার ভবিষ্যৎ কার্যকারিতার প্রমাণও অস্পষ্টই রয়ে গেছে। ২০১০ সালের বিশ্বব্যাপী ডাক্তারদের দ্বারা সম্পাদিত খৎনার একটি সমীক্ষা পর্যালোচনায় ১.৫% নবজাতক শিশুর ক্ষেত্রে ও ৬% বয়স্ক শিশুর ক্ষেত্রে অস্ত্রপাচার পরবর্তী বিলম্বিত জটিলতা এবং অল্প কিছু শিশুর ক্ষেত্রে বড়মাপের জটিলতা খুঁজে পাওয়া গেছে।[১৯] রক্তক্ষরণ, প্রদাহ এবং প্রয়োজনের অধিক বা কম পরিমাণ চর্ম অপসারণ হল পরিলক্ষিত সবচেয়ে সাধারণ জটিলতা।[১৯] অনভিজ্ঞ শল্যচিকিৎসকদের করা অপরিচ্ছন্ন বা অপরিশোধিত অস্ত্রের দ্বারা অস্ত্রপাচারের ক্ষেত্রে জটিলতার হার সবচেয়ে বেশি থাকে, অথবা শিশুর বয়স যদি বেশি হয় তখন।[১৯] যৌন কর্মপ্রক্রিয়ায় খৎনার কোন নেতিবাচক প্রভাব পাওয়া যায় নি।[২০][২১]

মধ্য এশিয়ায় সম্পাদিত একটি লিঙ্গাগ্রচর্মচ্ছেদন, আনু.১৮৬৫  ১৮৭২

বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ পুরুষ হল খৎনাকৃত অর্থাৎ তাদের খৎনাকর্ম সম্পাদিত হয়েছে।[][১৯][২২] মুসলিম বিশ্বে এবং ইসরাইলে (যেখানে এটি প্রায়-সার্বজনীন একটি ধর্মীয় বাধ্যতামূলক কর্ম), যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার কিছু অংশে এটি সবচেয়ে বেশি প্রচলিত; সেই তুলনায় ইউরোপ, লাতিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকার কিছু অংশ এবং এশিয়ার অধিকাংশ অঞ্চলেই এটি বিরল।[] খৎনার মূল উৎপত্তি কখন ও কোথায় ঘটেছিল তা নিশ্চিতভাবে জানা যায় না; সবচেয়ে প্রাচীন তথ্যভিত্তিক প্রমাণ অনুযায়ী প্রাচীন মিশরেই এর উৎপত্তি ঘটে।[] এর উৎপত্তি সম্পর্কে বহু তত্ত্বের প্রস্তাব করা হয়েছে, যার অন্যতম হল এটি একটি ধর্মীয় উৎসর্গবিশেষ এবং একটি বালকের বয়ঃপ্রাপ্তিতে প্রবেশকে কেন্দ্র করে বয়স বৃদ্ধির সাংস্কৃতিক প্রথা।[২৩] ইহুদিধর্মে এটি ধর্মীয় প্রথার একটি অংশ[২৪] এবং ইসলাম ধর্ম, কপ্টিক খ্রিষ্টধর্ম ও ইথিওপীয় অর্থোডক্স গির্জায় এটি একটি প্রতিষ্ঠিত ধর্মীয় আচার।[][২৫][২৬]

প্রতিহত

[সম্পাদনা]

যেসব শিশুর জননাঙ্গে অস্বাভাবিকতা আছে; যেমন তার মূত্রনালির আরম্ভের জায়গাটা যদি ভুলভাবে বিন্যাসিত হয় (যাকে হাইপোসপাডিয়া এবং এপিসপোডিয়া বলা হয়), যদি শিশ্নের মাথায় বক্রতা সৃষ্টি হয় (করোডি) অথবা জননাঙ্গ দ্ব্যর্থবোধক হয় তবে পুনর্গঠনমুলক অপারেশনের জন্য লিঙ্গত্বক প্রয়োজন। আর তখন শিশুদের খৎনা করাকে প্রতিহত করা হয়। যেসব শিশুরা বালপ্রৌঢ় (৮ মাসের পুর্বে যাদের জন্ম হয়) হিসেবে জন্ম নেয়, বা যাদের স্বাস্থ্য ভালো থাকে না, তাদেরও খৎনা করা হয় না।[][][২৭] যদি কোনো শিশুর বা বয়োপ্রাপ্তের পারিবারিক ইতিহাসের কোনো সদস্যের রক্তপাত জনিত ডিসঅর্ডার (হিমোফিলিয়া) থাকে, তবে তার রক্ত স্বাভাবিক ভাবে জমাট বাধবে কিনা, তা পরীক্ষা নিরীক্ষা করেই খৎনা করা উচিত।[][২৭]

প্রভাব

[সম্পাদনা]

পুরুষ খৎনা এইচআইভি পজিটিভ মহিলাদের থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ জনসংখ্যার পুরুষদের মধ্যে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) সংক্রমণের ঝুঁকি হ্রাস করে।[২৮][২৯] ২০২০ সালে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুনর্ব্যক্ত করেছে যে পুরুষদের খতনা এইচআইভি প্রতিরোধের জন্য একটি কার্যকরী হস্তক্ষেপ যদি নিরাপদ পরিস্থিতিতে চিকিৎসা পেশাদারদের দ্বারা করা হয়।[৩০] যোনিপথে যৌনসঙ্গমের মাধ্যমে একজন পুরুষ সংক্রামিত মহিলা সঙ্গীর কাছ থেকে এইচআইভি এবং অন্যান্য যৌন সংক্রামিত সংক্রমণ (এসটিআই) হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় ।[৩১] খৎনা এইচআইভি প্রতিরোধে সাহায্য করে কিনা সে সম্পর্কিত প্রমাণগুলি পুরুষদের (এমএসএম) সাথে যৌন সম্পর্কযুক্ত পুরুষদের মধ্যে স্পষ্ট নয়। উন্নত বিশ্বে এইচআইভি প্রতিরোধে খৎনা ব্যবহারের কার্যকারিতা নির্ধারণ করা হয়নি।[৩০][৩২]

বিরুপ প্রভাব

[সম্পাদনা]

অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা নবজাতকে খৎনা করাটা সাধারণত নিরাপদ[৩৩][৩৪] খৎনায় সাধারণত জটিলতা সৃষ্টি হয় রক্তপাত বন্ধ না হলে, অধিক অথবা অনধিক লিঙ্গত্বক অপসারণে ইনফেকশন হলে।[][৩৫] ৩ শতাংশ ক্ষেত্রে লঘু জটিলতা তৈরী হয়,[৩৩] তীব্র জটিলতা কমই তৈরী হয়।[৩৬] সুনির্দিষ্টভাবে কী পরিমাণ জটিলতা তৈরী হয়, তা নির্ধারণ করা কঠিন, কারণ এ বিষয়ে পর্যাপ্ত উপাত্ত সবসময় নথিবদ্ধ হয় না।[] জটিলতার সম্ভাবনা তখনি বাড়ে, যদি অনভিজ্ঞ কারো দ্বারা খৎনা করা হয় অথবা শিশুর বয়স যদি অনেক হয়ে যায়।[১৯] তীব্র জটিলতা খুব কমই হয়,[][১৯] যুক্তরাষ্ট্রে প্রতি ৫০০ জনে ১ জন শিশুর এ হেন জটিলতা তৈরী হয়।[] এই জটিলতার কারণে কেও মারা গিয়েছে, এমনটা সমাজে খুবই বিরল। শুধুমাত্র একটা প্রতিবেদনে এরকম উল্লেখ পাওয়া যায়।[][৩৪] অন্যান্য জটিলতা হতে পারে, যেমন বারিড শিশ্ন, করেডে, ফাইমোসিস, স্কিন ব্রিজ, মেটাল স্টেনোসিস হতে পারে।[৩৪][৩৭] এই জটিলতা গুলো হাসপাতালে না গিয়েই কৌশলে সারিয়ে তুলা যায়।[৩৪]

ব্যথা

[সম্পাদনা]

খৎনা নবজাতক শিশুর ক্ষেত্রে তীব্র ব্যথার সৃষ্টি করতে পারে।[৩৮] নবজাতকরা এই তীব্র ব্যথার পাশাপাশি ঔষুধে ভিন্ন প্রতিক্রিয়া দেখায়।[৩৯]

যৌনাচারণে প্রভাব

[সম্পাদনা]

উচ্চ পর্যায়ের প্রমাণ থেকে এটা দেখা গিয়েছে খৎনা করলে তা শিশ্নের স্পর্শকাতরতা হ্রাস করে না, যৌনাচারণে ক্ষতি করে না অথবা যৌন প্রশান্তি হ্রাস করে না।[২০][৪০][৪১] বরং খৎনা শিশ্নের স্পর্শকাতরতা ও যৌন প্রশান্তি বৃদ্ধি করে। ২০০৩ সালের সিস্টেমিক রিভিউ থেকে দেখা গিয়েছে খৎনা যৌন প্রশান্তিতে বিরুপ প্রভাব সৃষ্টি করে না, সঙ্গমের সময় অনাকাঙ্ক্ষিত ব্যথার উপদ্রব ঘটায় না, অকাল বীর্যপাত অথবা নপুংসকতা সৃষ্টি করে না, বা কামভাবে কোনো প্রতিকূলতা সৃষ্টি করে না। যাইহোক, এই গবেষণাগুলো এটাও বলেছে, বিদ্যমান তথ্য উপাত্ত অনেকটাই সাধারণ।[৪২] ২০১৩ সালের সিস্টেমিক রিভিউ থেকে বলা হয়েছে, উচ্চ পর্যায়ের প্রমাণ থেকে খৎনা করালে যৌন প্রশান্তিতে কোনো বিরুপ প্রভাব পরবে এমনটা দেখা যায় নি।[২১] ২০১৭ সালের সিস্টেমিক রিভিউ এবং মেটা এনালাইসিস থেকে দেখা গিয়েছে খৎনা প্রিম্যাচিউর ইজাকুলেশনে প্রভাব ফেলে না।[৪৩]

মনস্তাত্ত্বিক প্রভাব

[সম্পাদনা]

খৎনা করার পর আচরণগত প্রভাব লক্ষিত হয়, যেমন শিশুর ঘুম বিন্যাসে, বিরক্তবোধ তৈরী হয়, খাবার খাওয়ার ক্ষেত্রে এবং পিতামাতার সাথে বন্ধনে প্রভাব পরে।[৪৪] কিছু মানুষ যারা শৈশবে খতনা করেছে তাদের কেও কেও একে "উৎক্রমণ, নিপীড়ন, অঙ্গহানি এবং যৌন লাঞ্ছনা" বলে অভিহিত করেছে।[৪৫] তবে অধিকাংশের বেলায়ই বিরুপ প্রভাব পড়ে না।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 "Male circumcision: Global trends and determinants of prevalence, safety and acceptability" (PDF)। World Health Organization। ২০০৭।
  2. 1 2 3 Lissauer T, Clayden G (অক্টোবর ২০১১)। Illustrated Textbook of Paediatrics, Fourth edition। Elsevier। পৃ. ৩৫২–৩৫৩। আইএসবিএন ৯৭৮-০-৭২৩৪-৩৫৬৫-৫
  3. 1 2 3 Rudolph C, Rudolph A, Lister G, First L, Gershon A (১৮ মার্চ ২০১১)। Rudolph's Pediatrics, 22nd Edition। McGraw-Hill Companies, Incorporated। পৃ. ১৮৮। আইএসবিএন ৯৭৮-০-০৭-১৪৯৭২৩-৭{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  4. Sawyer S (নভেম্বর ২০১১)। Pediatric Physical Examination & Health Assessment। Jones & Bartlett Publishers। পৃ. ৫৫৫–৫৫৬। আইএসবিএন ৯৭৮-১-৪৪৯৬-৭৬০০-১
  5. 1 2 3 4 5 6 7 American Academy of Pediatrics Task Force on Circumcision (২০১২)। "Technical Report"Pediatrics১৩০ (3): e৭৫৬ – e৭৮৫ডিওআই:10.1542/peds.2012-1990আইএসএসএন 0031-4005পিএমআইডি 22926175
  6. 1 2 3 4 Hay W, Levin M (২৫ জুন ২০১২)। Current Diagnosis and Treatment Pediatrics 21/E। McGraw Hill Professional। পৃ. ১৮–১৯। আইএসবিএন ৯৭৮-০-০৭-১৭৭৯৭১-৫
  7. Jacobs, Micah; Grady, Richard; Bolnick, David A. (২০১২)। "Current Circumcision Trends and Guidelines"। Bolnick, David A.; Koyle, Martin; Yosha, Assaf (সম্পাদকগণ)। Surgical Guide to Circumcision। London: Springer। পৃ. ৩–৮। ডিওআই:10.1007/978-1-4471-2858-8_1আইএসবিএন ৯৭৮-১-৪৪৭১-২৮৫৭-১। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৪ {{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |সদস্যতা= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  8. Pinto K (আগস্ট ২০১২)। "Circumcision controversies"Pediatric clinics of North America৫৯ (4): ৯৭৭–৯৮৬। ডিওআই:10.1016/j.pcl.2012.05.015পিএমআইডি 22857844
  9. Caga-anan EC, Thomas AJ, Diekema DS, Mercurio MR, Adam MR (৮ সেপ্টেম্বর ২০১১)। Clinical Ethics in Pediatrics: A Case-Based Textbook। Cambridge University Press। পৃ. ৪৩। আইএসবিএন ৯৭৮-০-৫২১-১৭৩৬১-২{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  10. Krieger JN (মে ২০১১)। "Male circumcision and HIV infection risk"। World Journal of Urology৩০ (1): ৩–১৩। ডিওআই:10.1007/s00345-011-0696-xপিএমআইডি 21590467
  11. Siegfried N, Muller M, Deeks JJ, Volmink J; Muller; Deeks; Volmink (২০০৯)। Siegfried, Nandi (সম্পাদক)। "Male circumcision for prevention of heterosexual acquisition of HIV in men"। Cochrane Database of Systematic Reviews (2): CD০০৩৩৬২। ডিওআই:10.1002/14651858.CD003362.pub2পিএমআইডি 19370585{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  12. "WHO and UNAIDS announce recommendations from expert consultation on male circumcision for HIV prevention"। World Health Organization। মার্চ ২০০৭।
  13. Millett GA, Flores SA, Marks G, Reed JB, Herbst JH (অক্টোবর ২০০৮)। "Circumcision status and risk of HIV and sexually transmitted infections among men who have sex with men: a meta-analysis"JAMA৩০০ (14): ১৬৭৪–৮৪। ডিওআই:10.1001/jama.300.14.1674পিএমআইডি 18840841{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  14. Wiysonge CS, Kongnyuy EJ, Shey M; এবং অন্যান্য (২০১১)। Wiysonge, Charles Shey (সম্পাদক)। "Male circumcision for prevention of homosexual acquisition of HIV in men"। Cochrane Database of Systematic Reviews (6): CD০০৭৪৯৬। ডিওআই:10.1002/14651858.CD007496.pub2পিএমআইডি 21678366 {{সাময়িকী উদ্ধৃতি}}: |লেখক2=-এ "et al." এর সুস্পষ্ট ব্যবহার (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  15. Kim H, Li PS, Goldstein M, Howard H; Li, Philip S; Goldstein, Marc (নভেম্বর ২০১০)। "Male circumcision: Africa and beyond?"। Current Opinion in Urology২০ (6): ৫১৫–৯। ডিওআই:10.1097/MOU.0b013e32833f1b21পিএমআইডি 20844437{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  16. Larke N, Thomas SL, Dos Santos Silva I, Weiss HA (নভেম্বর ২০১১)। "Male circumcision and human papillomavirus infection in men: a systematic review and meta-analysis"। J. Infect. Dis.২০৪ (9): ১৩৭৫–৯০। ডিওআই:10.1093/infdis/jir523পিএমআইডি 21965090{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  17. Rehmeyer C, CJ (২০১১)। "Male Circumcision and Human Papillomavirus Studies Reviewed by Infection Stage and Virus Type"J Am Osteopath Assoc১১১ (3 suppl 2): S১১ – S১৮পিএমআইডি 21415373। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬
  18. "Can penile cancer be prevented?"Learn About Cancer: Penile Cancer: Detailed Guide। American Cancer Society। ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১২
  19. 1 2 3 4 5 6 Weiss HA, Larke N, Halperin D, Schenker I; Larke; Halperin; Schenker (২০১০)। "Complications of circumcision in male neonates, infants and children: a systematic review"BMC Urol১০: ২। ডিওআই:10.1186/1471-2490-10-2পিএমসি 2835667পিএমআইডি 20158883{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)
  20. 1 2 The American Academy of Pediatrics Task Force on Circumcision "Technical Report" (2012) addresses sexual function, sensitivity and satisfaction without qualification by age of circumcision. Sadeghi-Nejad et al. "Sexually transmitted diseases and sexual function" (2010) addresses adult circumcision and sexual function. Doyle et al. "The Impact of Male Circumcision on HIV Transmission" (2010) addresses adult circumcision and sexual function. Perera et al. "Safety and efficacy of nontherapeutic male circumcision: a systematic review" (2010) addresses adult circumcision and sexual function and satisfaction.
  21. 1 2 Morris, BJ; Krieger, JN (নভেম্বর ২০১৩)। "Does male circumcision affect sexual function, sensitivity, or satisfaction?--a systematic review."। The Journal of Sexual Medicine১০ (11): ২৬৪৪–৫৭। ডিওআই:10.1111/jsm.12293পিএমআইডি 23937309
  22. "Neonatal and child male circumcision: a global review" (PDF)World Health Organization। ২০১০। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৫
  23. Alanis MC, Lucidi RS (মে ২০০৪)। "Neonatal circumcision: a review of the world's oldest and most controversial operation"। Obstet Gynecol Surv৫৯ (5): ৩৭৯–৯৫। ডিওআই:10.1097/00006254-200405000-00026পিএমআইডি 15097799
  24. Glass JM (জানুয়ারি ১৯৯৯)। "Religious circumcision: a Jewish view"। BJUI। ৮৩ Suppl ১: ১৭–২১। ডিওআই:10.1046/j.1464-410x.1999.0830s1017.xপিএমআইডি 10349410
  25. "Circumcision"Columbia Encyclopedia। Columbia University Press। ২০১১।
  26. Clark M (১০ মার্চ ২০১১)। Islam For Dummies। John Wiley & Sons। পৃ. ১৭০। আইএসবিএন ৯৭৮-১-১১৮-০৫৩৯৬-৬
  27. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; WHO_Manual_2009 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  28. Sharma, Adhikarimayum Lakhikumar; Hokello, Joseph; Tyagi, Mudit (২৫ জুন ২০২১)। "Circumcision as an Intervening Strategy against HIV Acquisition in the Male Genital Tract"Pathogens১০ (7): ৮০৬। ডিওআই:10.3390/pathogens10070806আইএসএসএন 2076-0817পিএমসি 8308621পিএমআইডি 34201976There is disputed immunological evidence in support of MC in preventing the heterosexual acquisition of HIV-1.
  29. Merson, Michael; Inrig, Stephen (২০১৭)। The AIDS Pandemic: Searching for a Global ResponseSpringer Publishing। পৃ. ৩৭৯। আইএসবিএন ৯৭৮৩৩১৯৪৭১৩৩৪This led to a [medical] consensus that male circumcision should be a priority for HIV prevention in countries and regions with heterosexual epidemics and high HIV and low male circumcision prevalence.
  30. 1 2 "Preventing HIV Through Safe Voluntary Medical Male Circumcision For Adolescent Boys And Men In Generalized HIV Epidemics"World Health Organization। ২০২০। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২১
  31. Information for providers counseling male patients and parents regarding male circumcision and the prevention of HIV infection, STIs, and other health outcomes (প্রতিবেদন)। Centers for Disease Control and Prevention। ২২ আগস্ট ২০১৮। ৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১
  32. Kim HH, Li PS, Goldstein M (নভেম্বর ২০১০)। "Male circumcision: Africa and beyond?"। Curr Opin Urol২০ (6): ৫১৫–৯। ডিওআই:10.1097/MOU.0b013e32833f1b21পিএমআইডি 20844437এস২সিআইডি 2158164
  33. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; AUA_2007 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  34. 1 2 3 4 Krill, Aaron J.; Palmer, Lane S.; Palmer, Jeffrey S. (২০১১)। "Complications of Circumcision"The Scientific World JOURNAL১১: ২৪৫৮–২৪৬৮। ডিওআই:10.1100/2011/373829আইএসএসএন 1537-744Xপিএমসি 3253617পিএমআইডি 22235177{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)
  35. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; AAFP_2013 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  36. Krill, AJ; Palmer, LS; Palmer, JS (২০১১)। "Complications of circumcision."TheScientificWorldJournal১১: ২৪৫৮–৬৮। ডিওআই:10.1100/2011/373829পিএমসি 3253617পিএমআইডি 22235177{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)
  37. Morris, Brian J.; Krieger, John N. (৪ আগস্ট ২০১৭)। "Does Circumcision Increase Meatal Stenosis Risk? – a Systematic Review and Meta-Analysis"। Urology১১০: ১৬–২৬। ডিওআই:10.1016/j.urology.2017.07.027আইএসএসএন 1527-9995পিএমআইডি 28826876Weak evidence suggests that MS risk might be higher in circumcised boys and young adult males.
  38. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; perera_2010 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  39. Canadian Paediatric Society (৮ সেপ্টেম্বর ২০১৫)। "Newborn male circumcision Position statements and practice points"Paediatr Child Health২০ (6): ৩১১–১৫। ১৮ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  40. Morris BJ, Waskett JH, Banerjee J, Wamai RG, Tobian AA, Gray RH, Bailis SA, Bailey RC, Klausner JD, Willcourt RJ, Halperin DT, Wiswell TE, Mindel A (২০১২)। "A 'snip' in time: what is the best age to circumcise?"BMC Pediatr১২: ২০। ডিওআই:10.1186/1471-2431-12-20পিএমসি 3359221পিএমআইডি 22373281Circumcision in adolescence or adulthood may evoke a fear of pain, penile damage or reduced sexual pleasure, even though unfounded.{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)
  41. Friedman, B; Khoury, J; Petersiel, N; Yahalomi, T; Paul, M; Neuberger, A (৪ আগস্ট ২০১৬)। "Pros and cons of circumcision: an evidence-based overview."। Clinical Microbiology and Infection২২: ৭৬৮–৭৭৪। ডিওআই:10.1016/j.cmi.2016.07.030পিএমআইডি 27497811
  42. Tian Y, Liu W, Wang JZ, Wazir R, Yue X, Wang KJ (২০১৩)। "Effects of circumcision on male sexual functions: a systematic review and meta-analysis"Asian J. Androl. (Systematic review)। ১৫ (5): ৬৬২–৬। ডিওআই:10.1038/aja.2013.47পিএমসি 3881635পিএমআইডি 23749001
  43. Yang, Y; Wang, X; Bai, Y; Han, P (২৭ জুন ২০১৭)। "Circumcision does not have effect on premature ejaculation: A systematic review and meta-analysis."। Andrologia: e১২৮৫১। ডিওআই:10.1111/and.12851পিএমআইডি 28653427
  44. Goldman, R. (জানুয়ারি ১৯৯৯)। "The psychological impact of circumcision"BJU International৮৩ (S1): ৯৩–১০২। ডিওআই:10.1046/j.1464-410x.1999.0830s1093.x। ২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  45. Boyle, G. J.; Goldman, R.; Svoboda, J. S.; Fernandez, E. (১ মে ২০০২)। "Male Circumcision: Pain, Trauma and Psychosexual Sequelae"। Journal of Health Psychology (3): ৩২৯–৩৪৩। ডিওআই:10.1177/135910530200700310পিএমআইডি 22114254

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]