বিষয়বস্তুতে চলুন

শিশ্নাগ্রত্বক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(লিঙ্গত্বক থেকে পুনর্নির্দেশিত)
শিশ্নাগ্রত্বক
শিশ্নাগ্রত্বক আবৃত শিশ্নমুণ্ড।  
বিস্তারিত
পূর্বভ্রূণক্ষুদ্র কন্দ, জননাঙ্গের ভাঁজ
ধমনীপৃষ্ঠদেশীয় ধমনী
শিরাপৃষ্ঠদেশীয় শিরা
স্নায়ুপৃষ্ঠদেশীয় স্নায়ু
শনাক্তকারী
লাতিনPraeputium
মে-এসএইচD052816
টিএ৯৮A09.4.01.011
টিএ২3675
এফএমএFMA:19639
শারীরস্থান পরিভাষা

শিশ্নাগ্রত্বক হচ্ছে পুরুষাঙ্গের অগ্রভাগে অবস্থিত বহু স্নায়ু-বিশিষ্ট চামড়া যা পুরুষের লিঙ্গমুণ্ডকে আবৃত রাখে। এই ত্বক অত্যন্ত মসৃণ এবং এতে প্রচুর পরিমাণ রক্তবাহী নালী রয়েছে। শিশ্নাগ্রত্বক একটি দ্বিস্তরবিশিষ্ট চামড়ার আস্তরণ যাতে শ্লৈষ্মিক ঝিল্লী রয়েছে (Mucous Membrane)।[১] শিশ্নাগ্রত্বক দ্বারা পুরুষাঙ্গ সম্পূর্ণ আবৃত থাকে না। বরং প্রস্রাব ও বীর্য নিক্ষেপের জন্য যথেষ্ট অনাবৃত অংশ থাকে।

বর্ণনা

[সম্পাদনা]
বামের পুরুষাঙ্গের খৎনা হয়েছে, তাই লিঙ্গমুণ্ড সম্পূর্ণ দৃশ্যমান। ডানের পুরুষাঙ্গের খৎনা হয়নি, তাই লিঙ্গমুণ্ড শিশ্নাগ্রত্বক দ্বারা অংশতঃ আবৃত।

শিশ্নাগ্রত্বকের কাজ হচ্ছে শিশ্নমুণ্ডকে কে(Glans) ঢেকে রাখা। পুরুষাঙ্গ যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন চামড়াটি পেছন দিকে সরে আসে। এটি খুবই স্পর্শকাতর একটি চামড়া যেহেতু এতে প্রচুর পরিমাণে স্নায়ু রয়েছে। শিশ্নমুণ্ডটিকে রক্ষা করাই শিশ্নাগ্রত্বকের একমাত্র কাজ নয়, এর আরেকটি কাজ হচ্ছে যৌনসুখ বৃদ্ধি করা। শিশ্নদণ্ডের সম্প্রসারিত অংশই হচ্ছে শিশ্নাগ্রত্বক যা লিঙ্গমুণ্ড পর্যন্ত বিস্তৃত থাকে। কিন্তু শিশ্নাগ্রত্বকের ভেতরের অংশ হচ্ছে শ্লৈষ্মিক ঝিল্লী অনেকটা চোখের পাতার ভেতরের অংশ এবং মুখের ভেতরের অংশের ত্বকের মত। শিশ্নাগ্রত্বক-বন্ধনী (ইংঃ Frenulum) দ্বারা শিশ্নাগ্রত্বকটি লিঙ্গমুণ্ডের সাথে যুক্ত থাকে।

শিশ্নাগ্রত্বক একটি বিশেষ ধরনের কলা (টিস্যু) যা স্নায়ু দ্বারা পরিপূর্ণ।[২] শিশ্নাগ্রত্বক পিছলে পিছলে চলে, যা সঙ্গমের সময় ঘর্ষণ কমাতে সাহায্য করে। [৩] যুক্তরাষ্ট্রের রয়াল ডাচ মেডিকেল অ্যাএসোসিয়েশনের অনেক যৌনবিজ্ঞানী ২০১০ সালে উল্লেখ করেছেন যে শিশ্নাগ্রত্বক একটি জটিল জনন কাঠামো যা লিঙ্গের যান্ত্রিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন প্রবিষ্টমূলক যৌনমিলন এবং হস্তমৈথুন।[৪]

খৎনা হলো অস্ত্রোপচারের মাধ্যমে শিশ্নাগ্রত্বক তথা পুরুষের লিঙ্গের অগ্রভাগ ঢেকে থাকা চামড়া অপসারণ করার একটি প্রক্রিয়া। ইসলাম ও ইহুদি ধর্মের অনুসারীরা এটি আবশ্যিকভাবে করে। এছাড়া, বিভিন্ন সংস্কৃতিতে এটি ঐতিহ্যগতভাবেও করা হয়। শিশ্নাগ্রত্বক না থাকলে লিঙ্গ পরিষ্কার রাখা সহজ হয় এবং জীবাণু জমার ঝুঁকি কমে। হাসপাতালে শল্যবিদরা খৎনা করে। তবে বহুদেশে বিশেষ এক শ্রেণীর লোক পেশাদারিত্বের সঙ্গে খৎনা করে যাদের হাজাম বলা হয়।

আরো পড়ুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Phimosis (tight foreskin)"। NHS Choices। ২৬ আগস্ট ২০১৫। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭।
  2. ↑ Human Sexuality: An Encyclopedia. Routledge; 14 January 2014. ISBN 978-1-135-82502-7. p. 120–.
  3. ↑ O'Hara K (২০০২)। Sex as Nature Intended It: The Most Important Thing You Need to Know about Making Love, but No One Could Tell You Until Now। Turning Point Publications.। পৃ. ৭২।
  4. ↑ "Non-therapeutic circumcision of male minors (2010)"। KNMG। ১২ জুন ২০১০।

বহিঃসংযোগ

[সম্পাদনা]