বিষয়বস্তুতে চলুন

খান স্যার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খান স্যার
ব্যক্তিগত তথ্য
জন্মফয়জল খান (Faizal Khan) (প্রতিবেদন অনুসারে)
১৯৯৩
উৎপত্তিদেওরিয়া, উত্তর প্রদেশ
জাতীয়তাভারতীয়
শিক্ষাএলাহাবাদ বিশ্ববিদ্যালয়
বাসস্থানপাটনা, বিহার
পেশা
দাম্পত্য সঙ্গীএ.এস. খান (২০২৫)
ওয়েবসাইটkhanglobalstudies.com
ইউটিউব তথ্য
চ্যানেল
  • Khan GS Research Centre
  • Khan Global Studies
অবস্থানপাটনা, বিহার
কার্যকাল২০১৯–বর্তমান
ধারা
সদস্য২৩.৪ মিলিয়ন (প্রধান চ্যানেল) / প্রায় ২৬.৮ মিলিয়ন (মোট)
(২০ আগস্ট ২০২৩)
মোট ভিউ২.৩৭ বিলিয়ন (প্রধান চ্যানেল) / প্রায় ২.৬২ বিলিয়ন (মোট)
(২০ আগস্ট ২০২৩)
১,০০,০০০ সদস্য ২০১৯/২০২০ (অনুমান অনুসারে)
১০,০০,০০০ সদস্য ২০২০ (প্রতিবেদন অনুসারে)
১,০০,০০,০০০ সদস্য ২০২২ (প্রতিবেদন অনুসারে)
২০ আগস্ট ২০২৩ পর্যন্ত সদস্য এবং মোট ভিউ সংখ্যা হালনাগাদকৃত তাঁর শিক্ষাদান পদ্ধতি সহজ ও কৌতুকপূর্ণ হওয়ার জন্য বিখ্যাত।

ফয়জল খান (জন্ম ১৯৯৩), পেশাগতভাবে যিনি খান স্যার (উচ্চারণ [ˈxɑːn səɾ] নামে পরিচিত, তিনি হলেন পাটনা, বিহারের একজন জনপ্রিয় ভারতীয় শিক্ষাবিদ এবং ইউটিউবার। ভারতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য তিনি একটি কোচিং সেন্টার পরিচালনা করেন।[]

প্রাথমিক জীবন ও শিক্ষকতা জীবন

[সম্পাদনা]

ফয়জল উত্তর প্রদেশের গোরখপুরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার বাবা একজন ঠিকাদার হিসেবে কাজ করতেন; মা ছিলেন একজন গৃহিণী। []

২০১৯ সালে, কোভিড-১৯ এর কারণে পাটনায় তার কোচিং বন্ধ ছিল। সে সময় তিনি খান জিএস রিসার্চ সেন্টার নামে তার ইউটিউব চ্যানেল চালু করেন এবং অনলাইনে শিক্ষকতা শুরু করেন। তিনি ২০২১ সালে একটি অ্যাপও চালু করেন এবং অফলাইন পড়াশোনা করতে শহরে আসতে সক্ষম না হওয়া শিক্ষার্থীদের অনলাইন কোর্স দেওয়া শুরু করেন। [] তার ইউটিউব চ্যানেলটিতে ২৩ মিলিয়নেরও অধিক সাস্ক্রাইবার রয়েছে।

বিতর্ক

[সম্পাদনা]
  • ২০২১ সালের ২৪ এপ্রিল খান ফ্রান্স-পাকিস্তান সম্পর্কের উপর একটি ভিডিও পোস্ট করেন যা অবশেষে ভাইরাল হয়। অনেক এক্স (টুইটার) ব্যবহারকারী সে ভিডিওটির সমালোচনা করেন এবং খানকে ইসলামবিদ্বেষী বলেন। অপর কিছু মানুষ তাকে রক্ষা বন্ধন উদযাপনের কিছু ছবির সূত্রে সমালোচনা করেন, যা মূলত হিন্দুদের দ্বারা উদযাপিত একটি উৎসব। যার পরে তাকে নিজের ইউটিউবে একটি ব্যাখ্যা জারি করতে হয়েছিল। []
  • ২০২২ সালের ২৭ জানুয়ারী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি পরীক্ষা নিয়ে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় খানসহ বিভিন্ন প্রাইভেট কোচিং সেন্টারের ছয়জন শিক্ষক এবং অন্যান্য ১৬ জনের বিরুদ্ধে পাত্রকার নগর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছিল। রাজেন্দ্র নগর টার্মিনালে সহিংস বিক্ষোভের সময় পুলিশ হেফাজতে নেওয়া কিছু বিক্ষোভকারীর বক্তব্যের ভিত্তিতে এজাহারটি নথিভুক্ত করা হয়েছিল। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Meet Khan Sir, Everyone's Favourite Online 'Guru' Who Has Impacted Lives of 21 Million"News18 (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০২৩। ৪ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৩
  2. "No Money For A Pencil To Rs 12 Lakh Salary, A Look At Khan Sir's Journey"News18 (ইংরেজি ভাষায়)। ২৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩
  3. "'ख़ान सर' क्यों बन गए हैं विवादों और आपत्तिजनक टिप्पणियों की खान"BBC News हिंदी (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩
  4. "RRB-NTPC Protest: जानें पटना में हुए बवाल में कैसे फंसे खान सर, किन धाराओं में दर्ज हुआ FIR"News18 हिंदी (হিন্দি ভাষায়)। ২৭ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Who is Khan Sir? The man who allegedly incited violence in Bihar against RRB NTPC exam"DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২