ক্ষমা (চলচ্চিত্র)
| ক্ষমা | |
|---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
| পরিচালক | মালেক আফসারী |
| প্রযোজক | |
| রচয়িতা | মালেক আফসারী |
| চিত্রনাট্যকার | মালেক আফসারী |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | আবু তাহের |
| চিত্রগ্রাহক | কাজী বশির |
| সম্পাদক | জিন্নাত হোসেন জিন্নাহ |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | রোজী ফিল্মস |
| মুক্তি | ৫ এপ্রিল ১৯৯২ |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
ক্ষমা মালেক আফসারী পরিচালিত ১৯৯২ সালের বাংলাদেশী প্রণয়মূলক-মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি রোজী ফিল্মসের ব্যনারে প্রযোজনা করেছেন অভিনেত্রী রোজী আফসারী। একটি বিদেশি ছায়াছবির ছায়া অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মালেক আফসারী ও সংলাপ লিখেছেন আহাদ খান। এটি অভিনেত্রী রোজীর আফসারী প্রথম দিকের প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শাবানা, আলমগীর, অরুণা বিশ্বাস, মান্না, রোজী, রাজীব ও খলিল।
চলচ্চিত্রটি ১৯৯২ সালের ৫ই এপ্রিল মুক্তি পায়। এই ছবির একটি গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সৈয়দ আব্দুল হাদী।
কাহিনি সংক্ষেপ
[সম্পাদনা]অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- শাবানা – মিনা
- আলমগীর – টারজান
- অরুণা বিশ্বাস – রেখা
- মান্না – মাসুম
- রোজী আফসারী – টিচার, রেখার মা
- রাজীব – নটরাজ
- খলিল – মিনার বাবা
- সৈয়দ আক্তার হোসেন – মাসুমের ভাই
- আমির সিরাজী – রাজু আহমেদ রাজু
- রিনা খান – এতিমখানার ইনচার্জ
- দুলারী – মিনার সৎমা
- ইয়াসমিন – মদের আড্ডার নর্তকী
- কাবিলা – নটরাজের গুন্ডা
- মজিদ বঙ্গবাসী – বস্তিবাসী#১
- গোলাম বুলবুল – বাড়ির মালিক
- সৈয়দ আক্তার আলী – বস্তিবাসী#২
- আরমান – নটরাজের গুন্ডা
- টেলি সামাদ – গোলাম হোসেন
- সুরুজ বাঙ্গালী – ভোম্বল
- ববি – পরিচালক
সঙ্গীত
[সম্পাদনা]ক্ষমা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা ও সুরারোপ করেন আবু তাহের। গীত লিখেছেন মনিরুজ্জামান মনির, খোশনূর আলমগীর ও মালেক আফসারী। গানে কণ্ঠ দেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, বেবী নাজনীন, কুমার বিশ্বজিৎ, নওরিন ও সৈয়দ আব্দুল হাদী।
পুরস্কার
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্ষমা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ক্ষমা
