ক্যাটায়ন

ধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তিস্তরের এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করে যে আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলে। ক্যাটায়নে প্রোটনের তুলানায় ইলেকট্রন কম থাকায় এর আধান (চার্জ) ধনাত্মক(+) বা positive.
বিবরণ
[সম্পাদনা]সাধারণত সব পরমাণুই আধান নিরপেক্ষ। কারণ তাদের মধ্যে যতটি ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন থাকে ঠিক ততটিই ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন থাকে। তাই সামগ্রিক ভাবে তারা আধান নিরপেক্ষ। তবে প্রতিটি পরমাণুই তাদের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। যেহেতু ধাতু সমূহের সর্বশেষ শক্তিস্তরে ১টি, ২টি বা ৩টি ইলেকট্রন থাকে তাই এদের প্রতি নিউক্লিয়াসের প্রোটনের আকর্ষণ কম থাকে। ফলে, তারা সহজেই ওই ইলেকট্রন গুলো ত্যাগ করতে পারে। অর্থাৎ, এদের আয়নিকরণ শক্তির মান অনেক কম হয়।
সর্বশেষ শক্তিস্তরের ওই ইলেকট্রন গুলো ত্যাগ করলে ধাতব পরমাণু গুলো আর আধান নিরপেক্ষ থাকে না। এগুলো আয়নে পরিণত হয়। এই আয়নই হল ক্যাটায়ন।[১]।
কিছু ক্যাটায়ন
[সম্পাদনা]| ইংরেজি নাম | বাংলা লিপিতে নাম | Formula | যোজনী | প্রচলিত নাম |
|---|---|---|---|---|
| মৌলের ক্যাটায়ন | ||||
| Aluminium | অ্যালুমিনিয়াম | Al3+ | 3 | |
| Barium | বেরিয়াম | Ba2+ | 2 | |
| Beryllium | বেরিলিয়াম | Be2+ | 2 | |
| Calcium | ক্যালসিয়াম | Ca2+ | 2 | |
| Chromium(III) | ক্রোমিয়াম (III) | Cr3+ | 3 | |
| Copper(I) | কপার (I) | Cu+ | 1 | cuprous (কিউপ্রাস) |
| Copper(II) | কপার (II) | Cu2+ | 2 | cupric (কিউপ্রিক) |
| Hydrogen | হাইড্রোজেন | H+ | 1 | |
| Iron(II) | আয়রন (II) | Fe2+ | 2 | ferrous (ফেরাস) |
| Iron(III) | আয়রন (III) | Fe3+ | 3 | ferric (ফেরিক) |
| Lead(II) | লেড (II) | Pb2+ | 2 | plumbous (প্লামবাস) |
| Lead(IV) | লেড (IV) | Pb4+ | 4 | plumbic (প্লামবিক) |
| Lithium | লিথিয়াম | Li+ | 1 | |
| Magnesium | ম্যাগনেসিয়াম | Mg2+ | 2 | |
| Manganese(II) | ম্যাঙ্গানিজ (II) | Mn2+ | 2 | manganous (ম্যাঙ্গানাস) |
| Manganese(III) | ম্যাঙ্গানিজ (III) | Mn3+ | 3 | manganic (ম্যাঙ্গানিক) |
| Manganese(IV) | ম্যাঙ্গানিজ (IV) | Mn4+ | 4 | |
| Mercury(II) | মার্কারি (II) | Hg2+ | 2 | mercuric (মারকিউরিক) |
| Potassium | পটাশিয়াম | K+ | 1 | kalium (ক্যালিয়াম) |
| Silver | সিলভার | Ag+ | 1 | argentous (আর্জেন্টাস) |
| Sodium | সোডিয়াম | Na+ | 1 | natric (ন্যাট্রিক) |
| Strontium | স্ট্রনসিয়াম | Sr2+ | 2 | |
| Tin(II) | টিন (II) | Sn2+ | 2 | stannous (স্ট্যানাস) |
| Tin(IV) | টিন (IV) | Sn4+ | 4 | stannic (স্ট্যানিক) |
| Zinc | জিঙ্ক | Zn2+ | 2 | |
| যৌগমূলক ক্যাটায়ন | ||||
| Ammonium | অ্যামোনিয়াম | NH+ 4 | 1 | |
| Phosphonium | ফসফোনিয়াম | PH+ 4 | 1 | |
| Hydronium | হাইড্রোনিয়াম | H3O+ | 1 | |
| Mercury(I) | মার্কারি (I) | Hg2+ 2[ক] | 2 | mercurous (মারকিউরাস) |
আরো দেখুন
[সম্পাদনা]| রসায়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রসায়ন ৯ম-১০ম। NCTB। ২০১৮। পৃ. ৯২-৯৪।
- ↑ "Common Ions and Their Charges" (পিডিএফ)। Science Geek।