কৌটিল্য পণ্ডিত
কৌটিল্য পণ্ডিত | |
|---|---|
| জন্ম | ২৪ ডিসেম্বর ২০০৭ |
| অন্যান্য নাম | গুগল বয় |
| পিতা-মাতা | সতীশ শৰ্মা |
কৌটিল্য পণ্ডিত হরিয়ানার কাৰ্ণাল জেলার কোহাণ্ড গ্রামের এক বিস্ময় বালক। সে বৰ্তমানে হরিয়ানার পঞ্চকুলাতে পরিবারসহ বাস করে।[১][২] মাত্র ৫ বছর ১০ মাস বয়সী কৌটিল্য রাজনীতি, ভূগোল ইত্যাদি বিষয়ে অবিশ্বাস্য দক্ষতা অর্জন করেছে।
যে বয়সে তার এবিসিডি অআকখ পড়ার কথা সেখানে সে তার অসাধারণ স্মৃতিশক্তি ও সাধারণ জ্ঞানে কম্পিউটারকেও পেছনে ফেলে দিয়ছে। কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়-এর মনোবৈজ্ঞানিক তার স্মৃতি শক্তি নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করছেন॥[৩]
৪ অক্টোবর ২০১৩ তারিখে হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুড্ডা তার বিলক্ষণ জ্ঞানের জন্যে ১০ লাখ টাকার চেক ও সম্মান পত্র দান করেছেন।[৪] ১৪ অক্টোবর ২০১৩ সালে কৌন বনেগা করোড়পতি (কেবিসি) -এর মত [৪] জনপ্রিয় টিভি অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সামনে হটসিটে পৌঁছে নিজের বুদ্ধির পরিচয় দিয়েছে।[৫][৬] কৌটিল্য তার পিতামহ জয়কৃষ্ণ শর্মাকে তার সর্বশ্রেষ্ঠ বন্ধু ও গুরু মনে করে। তার পিতা সতীশ শর্মা চায় সে তার ইচ্ছে মত যেকোনো বিষয় নিয়ে পড়াশুনা করুক।[১][৭][৮] বিভিন্ন টিভি চ্যানেলগুলিতে তার অনুষ্ঠান দেখে মানুষজন তাকে গুগল বয় (ছোট গুগল) নামে অবিহিত করেছে।[১][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "For Haryana's wonderkid, no question is tough enough"। Tribuneindia.com। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৩।
- ↑ "গুগল বয় কে ডাক দিল বিগবি"। বর্তমান। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৩।
- ↑ "KU psychologists to study Karnal's 'memory prince'"। Hindustantimes.com। ১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩।
- 1 2 "কৌটিল্যকে বাল-মনিশীর সম্মান সহ ১০ লাখের চেক"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "আনন্দবাজার পত্রিকা" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ "KBC with Human Computer Kautilya-6"। Youtube.com। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৩।
- ↑ "Google-boy Kautilya Pandit to take part in KBC 14"। Fabs.info.com। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৩।
- ↑ "Google Boy, mini Encyclopedia or call him a genius child Kautilya Pandit"। Indoscopy.com। ২৪ ডিসেম্বর ২০০৭। ২৮ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৩।
- ↑ "Meet India`s `Google boy` Kautilya from Karnal!"। India.com। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৩।
- ↑ "Meet India's 'Google Boy' Kautilya Pandit"। Haryanaabtak.com। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৩।